কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্য শুকরের কামড়ে চন্দন বাউরী (৪৫) নামে চার সন্তানের জনক এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফুলবাড়ি চা বাগানের সে একই চা বাগানের নতুন লাইনে। একই ঘটনায় লাচ্ছানা মাদ্রাজী (৬০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের ৩ নং সেকশনে এ ঘটনাটি ঘটে।
২০:১১ ২৬ এপ্রিল ২০২২
ঢাবি অধিভুক্ত ৭ কলেজে নতুন দুই বিভাগ খোলার সিদ্ধান্ত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজে নতুন দুটি বিভাগ খোলার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য।
২০:০১ ২৬ এপ্রিল ২০২২
‘বিএনপির আন্দোলন মানে দুইশো মানুষের বিক্ষোভ’
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, বিএনপি যেভাবে ঢাকা শহরে ২ কোটি মানুষের মধ্যে দুইশ’ মানুষের বিক্ষোভ করে এতেই বোঝা যায় তারা আসলে কতটুকু আন্দোলন করতে পারবে। আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠান শেষে ঈদের পরে বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী একথা বলেন।
১৯:৪৯ ২৬ এপ্রিল ২০২২
বোন ম্যারো ক্যান্সারে জবি শিক্ষিকার মৃত্যু
বোন ম্যারো ক্যান্সারে আক্রান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. রোজীনা পারভীন মারা গেছেন। তিনি এক মাস যাবৎ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
১৯:৪২ ২৬ এপ্রিল ২০২২
দেশের সব ইউনিয়নে হবে বঙ্গবন্ধু ম্যুরাল
দেশের সব ইউনিয়ন পরিষদে (ইউপি) বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন, ইউনিয়নের গেজেটভুক্ত বীর মুক্তিযোদ্ধাদের নামফলক ও বাংলাদেশের ইতিহাস সম্বলিত বিল বোর্ড স্থাপনে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
১৯:১৯ ২৬ এপ্রিল ২০২২
টুইটার কিনতে ঠিক কী পরিমাণ টাকা খরচ হয়েছে ইলন মাস্কের?
৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনেছেন ইলন মাস্ক, সেটি আমরা জেনেছি। কিন্তু আমরা কি একটু ধারণা করতে পারি, ৪৪ বিলিয়ন মার্কিন ডলার ঠিক কি পরিমাণ টাকা? টাকার অঙ্কে সংখ্যাটা কতো দাঁড়াবে? ৪৪ বিলিয়ন মার্কিন ডলার টাকায় পরিমাণ করলে হবে ৩ লাখ ৭৯ হাজার ৩৯১ কোটি ৮০ লাখ ৪০ হাজার টাকা। এই বিশাল পরিমাণ টাকার যদি দাঁড়িপাল্লায় মাপা সম্ভব হয় তবে এর ওজন দাঁড়াবে প্রায় ৪৩ লাখ ৬৩ হাজার কেজি।
১৭:৫২ ২৬ এপ্রিল ২০২২
নিউমার্কেটে সংঘর্ষ: ১৪ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-কর্মচারীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘাতের ঘটনায় পুলিশের কাজে বাধা, হামলা ও ভাঙচুরের মামলায় বিএনপির ১৪ নেতাকর্মীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
১৭:২৩ ২৬ এপ্রিল ২০২২
করাচি বিশ্ববিদ্যালয়ে বোমা বিস্ফোরণ, নিহত ৪
পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ের বাণিজ্যিক বিভাগের সামনে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত হয়েছে। দেশটির সিন্ধু পুলিশের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
১৭:১১ ২৬ এপ্রিল ২০২২
ভারত-বাংলাদেশ বর্ডার হাট পুনরায় চালু হচ্ছে
দীর্ঘ দুই বছরের পর ভারত বাংলাদেশ বর্ডার হাট ২৬ এপ্রিল ২০২২ – বালাট এবং (পূর্ব খাসি পার্বত্য জেলা, মেঘালয়, ভারত)- লাউয়াঘরে (ডালোরা, সুনামগঞ্জ জেলা, বাংলাদেশ) পুনরায় চালু করা হয়েছে। যৌথ সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটি ১৯ এপ্রিল ২০২২ তারিখে অনুষ্ঠিত একটি যৌথ সভায় এই বর্ডার হাটটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
১৬:৪৩ ২৬ এপ্রিল ২০২২
একসঙ্গে ৩২ জনকে কল করা যাবে হোয়াটসঅ্যাপে
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। শুধু ব্যক্তিগত চ্যাট নয়, ব্যবসায়িক এবং অফিসের কাজের জন্যও ব্যবহার হচ্ছে প্ল্যাটফর্মটি। পাশাপাশি গ্রুপ চ্যাটের জন্যও অত্যন্ত জনপ্রিয় হোয়াটসঅ্যাপ।
১৬:৩২ ২৬ এপ্রিল ২০২২
‘আশ্রয়ণ প্রকল্প’ বাংলাদেশের বদলে যাওয়া সক্ষমতা
মাননীয় প্রধানমন্ত্রী, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে আপনি প্রথম ও দ্বিতীয় ধাপে এক লাখ ২৩ হাজার ২৪৪টি ঘর দিয়ে ভূমিহীন ও গৃহহীনদের পরিবারকে আনন্দে কাঁদিয়েছেন। এর আগে কক্সবাজারে জলবায়ু উদ্বাস্তুদের জন্য পৃথিবীর সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প শুরু করেছেন আপনি। আশ্রয়ণ প্রকল্পের আওতায় ১৯৯৭ সাল থেকে মে ২০২১ পর্যন্ত ৩ লাখ ৭৩ হাজার ৫৬২ ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসিত হয়েছে। মানবতার মা হয়ে পর্যায়ক্রমে প্রায় ১০ লাখ পরিবারকে আশ্রয়ণের আওতায় নিয়ে আসার স্বপ্ন দেখছেন আপনি।
১৬:৩২ ২৬ এপ্রিল ২০২২
বাবা হলেন অভিনেতা সিয়াম
বাবা হলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী শাম্মা রুশাফি অবন্তি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।
১৬:০৯ ২৬ এপ্রিল ২০২২
প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে মিলেমিশে কাজ করার আহ্বান রাষ্ট্রদূত তারিক আহসানের
পবিত্র মাহে রমজানের শিক্ষায় সবাইকে উদ্বুদ্ধ হয়ে প্রবাসে দেশের সুনাম অক্ষুণ্ণ রেখে মিলেমিশে কাজ করার আহ্বান জানান পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস লিসবন মিশনের মান্যবর রাষ্ট্রদূত তারিক আহসান।
১৫:৫০ ২৬ এপ্রিল ২০২২
প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল তারাকান্দার ভূমি ও গৃহহীন ৪০ পরিবার
ময়মনসিংহের তারাকান্দায় তৃতীয় পর্যায়ে ভূমি ও গৃহহীন ৪০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে।
১৫:৪১ ২৬ এপ্রিল ২০২২
রাণীশংকৈলে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল ৩৫১ পরিবার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৩৫১ পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
১৫:২৯ ২৬ এপ্রিল ২০২২
জাফর ইকবালকে হত্যাচেষ্টা : হামলাকারী ফয়জুলের যাবজ্জীবন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টা মামলায় হামলাকারী ফয়জুল হাসান ওরফে ফয়েজকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার বন্ধু সোহাগ মিয়াকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
১৫:১১ ২৬ এপ্রিল ২০২২
ভূমধ্যসাগর উপকূলে ৫ শতাধিক বাংলাদেশি আটক
ভূমধ্যসাগরের উপকূল থেকে পাঁচ শতাধিক বাংলাদেশিকে আটক করেছে উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পুলিশ। দেশটির রাজধানী ত্রিপোলির পূর্ব উপকূল থেকে ইউরোপের উদ্দেশে পাড়ি দেওয়ার প্রস্তুতিকালে গত শনিবার (২৩ এপ্রিল) তাদের আটক করা হয়।
১৪:৪৯ ২৬ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে ৪৯৫ পরিবারে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর হস্তান্তর
মৌলভীবাজারে তৃতীয় ধাপে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে আশ্রয়ণের ঘর পাচ্ছে ৭৭৯টি গৃগহহীন পরিবার। এর মধ্যে আজ মঙ্গলবার (এপ্রিল ২৬) ৪৯৫টি ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১১টায় ভার্চুয়ালি ঘরগুলো উদ্বোধন করেন।
১৪:২৯ ২৬ এপ্রিল ২০২২
রাজনগরে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল আরও ৪৯ পরিবার
মৌলভীবাজারের রাজনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
১৪:০৯ ২৬ এপ্রিল ২০২২
তাপদাহ অব্যাহত থাকবে, দুই বিভাগে ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা
দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপদাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস বলছে, আজও একই পরিস্থিতি বিরাজ করবে। তবে দেশের কোথাও কোথাও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
১৩:৪১ ২৬ এপ্রিল ২০২২
এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
মৌলভীবাজারে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এতিমদের সম্মানে সেহেরি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৩:১৩ ২৬ এপ্রিল ২০২২
রাজনগরে চা শ্রমিক-ছাত্র সংগঠনের ইফতার বিতরণ
মৌলভীবাজারের রাজনগর উপজেলার মাথিউড়া চা বাগানের শ্রমিক-ছাত্র সংগঠনের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়েছে।
১২:৫৪ ২৬ এপ্রিল ২০২২
‘ঘর পেয়ে মানুষ যখন হাসে, তখন সব থেকে বেশি ভালো লাগে’
একটা ঘর পেয়ে মানুষ যখন হাসে তখন সব থেকে বেশি ভালো লাগে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা এটাই তো চেয়েছিলেন।
১২:৩৪ ২৬ এপ্রিল ২০২২
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে কিশোরের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে নদীতে গোসল করতে গিয়ে প্রীতম দাস (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রীতম পৌরশহরের হলপাড়া এলাকার সুমন দাসের ছেলে।
১২:১৩ ২৬ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   750  
-   751  
-   752  
-   753  
-   754  
-   755  
-   756      
- পরবর্তী >    
- শেষ >>    









































