‘আর কখনো বিএনপি-জামায়াতের সরকার হবে না’
বাংলাদেশে আর কখনো বিএনপি-জামায়াতের সরকার হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
১৯:৪২ ৩১ মার্চ ২০২২
কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ২৯ দেশ
চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। বিশ্বের অন্যতম বড় এই ক্রীড়াযজ্ঞে মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে ২৯টি দেশ। বাকি রয়েছে আরও ৩টি জায়গা।
১৯:২৬ ৩১ মার্চ ২০২২
নারীর শ্লীলতাহানি ও আমাদের করণীয়
‘শ্লীলতা’ শব্দের অর্থ ভদ্রতা, শিষ্টতা। ‘শ্লীলতাহানি’ শব্দের অর্থ ভদ্রতানাশ বা শিষ্টতানাশ। সামাজিক প্রেক্ষাপটে ‘শ্লীলতাহানি’ শব্দটি উচ্চারণ করলে যে মানুষের মুখ ভেসে ওঠে, তা পুরুষ নয়, তা নারীর। এটি সংঘটিত একধরনের অপরাধ। এক ধরনের যৌন আগ্রাসন, যার মধ্যে রয়েছে যৌন ইঙ্গিতবাহী মন্তব্য, প্রকাশ্যে অযাচিত স্পর্শ, শিস দেওয়া বা শরীরের সংবেদনশীল অংশে হস্তক্ষেপ। অন্যদিকে ধর্ষণ হলো বেআইনী যৌন ক্রিয়াকলাপ। সাধারণত জোর করে বা কোনো ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে আঘাতের হুমকির মধ্যমে তা সংঘটিত হয়।
১৮:৫২ ৩১ মার্চ ২০২২
মেয়াদ শেষ হলে পৌরসভায় প্রশাসকের বিধান রেখে বিল পাস
পৌরসভার নির্বাচিত পরিষদের মেয়াদ শেষ হলে প্রশাসক নিয়োগের বিধান যুক্ত করে পৌরসভা আইনের সংশোধনী পাস হয়েছে। সংশোধনীতে পল্লী এলাকাকে শহর ঘোষণার ক্ষেত্রে প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্বের শর্ত বাড়ানোর বিধান যুক্ত করা হয়েছে।
১৫:৪২ ৩১ মার্চ ২০২২
মাদক মামলায় নারীর মৃত্যুদণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১৫:১৪ ৩১ মার্চ ২০২২
রমজানেও চলবে করোনার টিকাদান: স্বাস্থ্যমন্ত্রী
আসন্ন পবিত্র রমজান মাসেও রাজধানীসহ সারাদেশে করোনার টিকাদান কার্যক্রম স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৪:৪৮ ৩১ মার্চ ২০২২
মৌলভীবাজার সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মৌলভীবাজার সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
১৪:২২ ৩১ মার্চ ২০২২
মৌলভীবাজারে তথ্য অধিকার আইন বিষয়ক সভা
মৌলভীবাজারে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩:৫৫ ৩১ মার্চ ২০২২
বন্যপ্রাণী সংরক্ষণে পদক পাচ্ছে তিন ব্যক্তি-প্রতিষ্ঠান
প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি ক্যাটাগরিতে ২ ব্যক্তি ও ১ প্রতিষ্ঠানকে ‘বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন’ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
১৩:৩৫ ৩১ মার্চ ২০২২
মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়া। মূলত রুশ সামরিক বাহিনীর হাতে অবরুদ্ধ এই শহরটি থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার অনুমতি দেওয়ার জন্যই এই স্থানীয় যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
১৩:০৭ ৩১ মার্চ ২০২২
আজ ছয় বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে
রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী বিভাগে আজ বৃহস্পতিবারও (৩১ মার্চ) ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:৪৭ ৩১ মার্চ ২০২২
রাশিয়ার সাথে সম্পর্ক `উচ্চতর স্তরে` নিয়ে যেতে প্রস্তুত চীন
ইউক্রেনে সেনা অভিযানের পর এই প্রথম রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ চীন সফর করছেন। পাকিস্তান সহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে নিয়ে আফগান পরিস্থিতি নিয়ে এক বৈঠকে যোগ দেওয়ার উদ্দেশ্যে গেলেও মি লাভরভের সাথে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই'র বৈঠক হয়েছে।
০৮:৫৫ ৩১ মার্চ ২০২২
শাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারীদের মতবিনিময় অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারীদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
০০:৩৪ ৩১ মার্চ ২০২২
এমসি কলেজের মাঠ রক্ষার দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এম.সি) কলেজের মাঠ রক্ষার্থে মানববন্ধন করেছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার (৩০ মার্চ) বেলা ২টায় এম.সি ছাত্রবাসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা পোষণ করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ মো. সালেহ আহমদ, উপাধ্যক্ষ পান্না রানী দে, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক তৌফিক ইয়াজদানি সহ অন্যান্য শিক্ষকরা।
২৩:৫২ ৩০ মার্চ ২০২২
অবৈধ দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে সফলতার সাথে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে দখলকৃত বনভূমি পুনরুদ্ধারে সফলভাবে কাজ করছে সরকার। তিনি বলেন, অক্টোবর-২১ থেকে ফেব্রুয়ারি-২২ পর্যন্ত পাঁচ মাসে সারাদেশে জবরদখলকৃত আট হাজার এক একর বনভূমি পুনরুদ্ধার করে বনায়ন করা হয়েছে। জবরদখলকৃত বনভূমি পুনরুদ্ধার পূর্বক বনায়নের এ কার্যক্রম চলমান থাকবে।
২৩:০৪ ৩০ মার্চ ২০২২
প্রধানমন্ত্রীর নির্দেশে প্রীতির বাবা-মায়ের পাশে তথ্যমন্ত্রী
রাজধানীর শাহজাহানপুরে দুর্বৃত্তের গুলিতে নিহত কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতির শান্তিবাগের বাসায় গিয়ে তার মা-বাবাকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সমবেদনা জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
২২:৪০ ৩০ মার্চ ২০২২
ঢাকা কলেজের সামনে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা কলেজের সামনের সড়কে দুই দল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ চলছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়।
২২:১৩ ৩০ মার্চ ২০২২
বড়লেখায় তথ্য অধিকার আইন বিষয়ক কর্মশালা
মৌলভীবাজারের বড়লেখায় দিনব্যাপী তথ্য অধিকার আইন- ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ও জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার উপজেলা প্রশাসন ও বড়লেখা তথ্য কমিশন এই কর্মশালার আয়োজন করেছে। এতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, বিজিবি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, ইউপি সচিববৃন্দ, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।
২২:১২ ৩০ মার্চ ২০২২
বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বর্ণাঢ্য আয়োজনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে চাঁপাইনবাবগঞ্জের বিখ্যাত গম্ভীরা সংগীতের আয়োজন করা হয়।
২২:০১ ৩০ মার্চ ২০২২
তালেবানদের হামলায় পাকিস্তানের ৬ সেনা নিহত
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে আজ বুধবার (৩০ মার্চ) এক নিরাপত্তা সদর দফতরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে পাকিস্তানের অন্তত ছয় সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২ জন। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানের স্থানীয় তালেবান। পাকিস্তানে সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে।
২১:৪৭ ৩০ মার্চ ২০২২
রমজান মাসে ব্যাংকের লেনদেন পাঁচ ঘণ্টা
রমজান মাসে দেশের সব ব্যাংক-কোম্পানির অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
১৯:৩২ ৩০ মার্চ ২০২২
আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে, হুঁশিয়ারি দিলেন পুতিন
মারিউপোল শহর নিয়ে কঠোর হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘অবরুদ্ধ মারিউপোল শহরে ইউক্রেনের সেনারা আত্মসমর্পণ না করা পর্যন্ত গোলাবর্ষণ চলবে।’ সর্বশেষ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কিয়েভ সংঘাত নিয়ে আলোচনা করার সময় তিনি এই মন্তব্য করেন। ক্রেমলিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
১৯:২১ ৩০ মার্চ ২০২২
ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলে আনন্দমঠ শুক্রবার, থাকছে যেসব চমক
মৌলভীবাজার ঐতিহ্যবাহী দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৪০ বর্ষপূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী শুক্রবার (১ এপ্রিল)। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের পুনর্মিলনী উৎসব আনন্দমঠে চমক রয়েছে সংগীত শিল্পী মিলা, শাফিন আহমেদ, দাগ ব্যান্ড, তসিবাহ, ব্যাচেলর পয়েন্টর কাবিলা, আবু ভাই, মীরআক্কেলের জনপ্রিয় পাভেলের পরিবেশনা।
১৯:০৩ ৩০ মার্চ ২০২২
ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে স্কুলশিক্ষককে হত্যা
ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের মেয়েদের ধর্মীয় স্কুলের এক শিক্ষককে হত্যা করা হয়েছে। বুধবার (৩০ মার্চ) দেশটির পুলিশ জানায়, ওই শিক্ষককে তার সহকর্মী ও দুই শিক্ষার্থী ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করেছে।
১৮:২৩ ৩০ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   749  
-   750  
-   751  
-   752  
-   753  
-   754  
-   755      
- পরবর্তী >    
- শেষ >>    
















































