পর্তুগালের লিসবনে কুমিল্লা কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল
'প্রবাসে ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখার বিকল্প নেই' এই শিরোনামে কুমিল্লা কমিউনিটি অব পর্তুগালের উদ্যোগে লিসবনের বাংলাদেশ কমিউনিটির সম্মানে শনিবার এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। লিসবনের বাংলাদেশী অধ্যুষিত রুয়া দো বেনফরমোসো এলাকার একটি রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিল আয়োজন করা হয়। এসময় প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একে অপরের পাশে থাকার আহবান জানান।
১২:১১ ২৪ এপ্রিল ২০২২
কমলগঞ্জে এফএনএফ কাপ আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডেটিকা এফসি
বৈশাখের খরতাপ মাড়িয়ে ফুটবল প্রেমীদের উত্তেজনা পূর্ণ খেলা উপহার দিলো শ্রীমঙ্গলের বালিশিরা পুঞ্জির ডেটিকা স্পোর্টিং ক্লাব বনাম কুলাউড়া উপজেলার ইসলাছড়া এফসি ফুটবল একাদশ।
২৩:৫৫ ২৩ এপ্রিল ২০২২
‘পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে পাহাড়-টিলা কর্তনকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বনভূমি, নদী, জলাভূমি দখলকারী এবং টিলা ও পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে দল মত নির্বিশেষে সাধারণ জনগণকে সোচ্চার হতে হবে। এসকল পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে সরকারের আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগের সাথে সবাই ঐক্যবদ্ধ থাকলে এদের প্রতিরোধ করা সম্ভব হবে।
২০:৫৪ ২৩ এপ্রিল ২০২২
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ২
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজধানীর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। শনিবার (২৩ এপ্রিল) সকালে ঢাকা–খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
২০:৪৪ ২৩ এপ্রিল ২০২২
ভারতে পাচারের সময় টিসিবির ৪২ লিটার সয়াবিন তেল উদ্ধার
ভারতে পাচারকালে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলী সীমান্ত এলাকা থেকে ২১ বোতল (৪২ লিটার) টিসিবির সয়াবিন তেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শরীফপুর আমতলী ক্যাম্পের সদস্যরা বস্তাবন্দী অবস্থায় সয়াবিন তেলের বোতল উদ্ধার করেছে।
২০:৩১ ২৩ এপ্রিল ২০২২
মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন
মৌলভীবাজারে হার্ট ফাউন্ডেশনের ভিত্তিপ্রস্থর স্থাপন হয়েছে। সদর উপজেলার ঘড়ুয়া গ্রামে চার বিঘা জমির ওপর নির্মাণ হচ্ছে মৌলভীবাজারবাসীর দীর্ঘ কাংখিত হার্ট ফাউন্ডেশন। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে এর ভিত্তিপ্রস্থর স্থাপন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
২০:০৩ ২৩ এপ্রিল ২০২২
শিক্ষাখাতে বাজেট বাড়িয়ে সবচেয়ে বেশি ব্যয় চান পরিকল্পনামন্ত্রী
দেশের শিক্ষা খাতে বাজেট অনেক কম বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। তিনি বলেছেন, শিক্ষা খাতে আামাদের বাজেট বাড়াতে হবে। এই খাতেই আমাদের সবচেয়ে বেশি ব্যয় করা উচিত।
১৯:৫২ ২৩ এপ্রিল ২০২২
রাস্তায় ভ্যান রাখায় চালককে মারলেন মেয়র আরিফ, সমালোচনার ঝড়
সিলেট নগরীর হকারদের বা ভাসমান দোকানীদের হটিয়ে দিয়ে বারবার শিরোনাম হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এবার এই মেয়র আরিফের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। রাস্তায় ভ্যান রাখায় এক ভ্যানচালককে লাঠি দিয়ে মারেন (বেত্রাঘাত) তিনি।
১৯:১৬ ২৩ এপ্রিল ২০২২
সিএনজিসহ সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের চার সদস্য গ্রেফতার
মৌলভীবাজারে কুলাউড়া থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। উদ্ধার করা হয়েছে চোরাইকৃত একটি সিএনজি।
১৬:২১ ২৩ এপ্রিল ২০২২
বিএনপি নেতা মকবুল তিনদিনের রিমান্ডে
শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেটের ব্যবসায়ী ও দোকান কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেফতার বিএনপি নেতা অ্যাডভোকেট মকবুল হোসেনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
১৫:৪৫ ২৩ এপ্রিল ২০২২
পৌরসভার ‘সচিব’ পদ এখন ‘পৌর নির্বাহী কর্মকর্তা’
পৌরসভার ‘সচিব’ পদের নাম ‘পৌর নির্বাহী কর্মকর্তা’ হিসেবে প্রতিস্থাপন করতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। বিভাগ থেকে বৃহস্পতিবার (২১ এপ্রিল) জারি করা এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়েছে।
১৫:৩২ ২৩ এপ্রিল ২০২২
বিশ্ববিদ্যালয়কে নিয়ে ভুল তথ্য প্রচারের প্রতিবাদ কুবি শিক্ষক সমিতি
মিডিয়ায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভুল তথ্য প্রচার করায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে শিক্ষক সমিতির সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারণ সম্পাদক ড. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এত সংবাদ বিজ্ঞাপ্তিতে এ নিন্দা প্রকাশ করেন সংগঠনটি।
১৫:১৩ ২৩ এপ্রিল ২০২২
প্রতিদিন অসহায় ছিন্নমুলদের হাতে ইফতার তুলে দেয় গরীবের হোটেল ‘উন্দাল’
অভুক্ত মানুষকে খাওয়াতে কয়জনই বা পারে। কয়জনইবা এমন সুযোগ পায়! প্রতিদিন রোজাদারদের ইফতারের ব্যবস্থা করে দিচ্ছে অমর্ত্য ফাউন্ডেশন ও নিরাপদ স্বাস্থ্য রক্ষা সামাজিক সংগঠনের গরীবের হোটেল ‘উন্দাল’।
১৪:৫৭ ২৩ এপ্রিল ২০২২
বানারীপাড়ায় ১০ সহস্রাধিক দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার
বরিশালের বানারীপাড়ায় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দুস্থ ও অস্বচ্ছল পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল শনিবার সকালে বানারীপাড়া পৌরসভায় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোঃ শাহে আলম ভিজিএফের এ চাল বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
১৪:৩২ ২৩ এপ্রিল ২০২২
বিএনপি নেতা মকবুলের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা মকবুল হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। ২৩ এপ্রিল (শনিবার) সকাল তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় নেওয়া হয়। দুপুরের পর রিমান্ড শুনানির কথা রয়েছে।
১৪:২৩ ২৩ এপ্রিল ২০২২
চট্টগ্রামে ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন
চট্টগ্রামে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে আসকার বিন তারেক (১৮) নামে এক নেতা খুন হয়েছেন। শুক্রবার রাতে নগরের কোতোয়ালী থানার চেরাগীপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে।
১৪:২০ ২৩ এপ্রিল ২০২২
রাজনগরে পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মৌলভীবাজারের রাজনগরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান খান।
১৪:১১ ২৩ এপ্রিল ২০২২
রাশিয়া ইউক্রেন সংকট : ইউরোপ গমনে সতর্কবার্তা
সাম্প্রতিক এই সময়ে যারা স্টুডেন্ট ভিসা, বা অন্য কোন ভিসায় ইউরোপের দেশগুলোতে যাওয়ার তোরজোড় শুরু করছেন তাদের উদ্দেশ্য ছোট্ট একটা পরামর্শ। রাশিয়া ইউক্রেন যুদ্ধের মধ্যে এই সময়ে ইউরোপের দেশগুলোতে যাওয়ার সিদ্ধান্ত একটু ভেবে-চিন্তে নিন। বর্তমান পরিস্থিতি খুবই আশঙ্কাজনক। এর মধ্যে দালাল দৌরাত্ম্যের কথা না হয় বাদ দিলাম। রাশিয়া এবং পশ্চিমাদের বিষয়টির দিকেই নজর দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নিন। একদিকে সম্পুর্ন পশ্চিমা বিশ্ব, অপরদিকে অস্তিত্ব রক্ষায় আগ্রাসী রাশিয়া।
১৪:০৮ ২৩ এপ্রিল ২০২২
বাংলাদেশে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত বার্তার গোপনীয়তা নিয়ে শংকা
পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশের মানুষও গত কয়েক বছরে অনলাইন প্ল্যাটফর্ম আর সামাজিক মাধ্যম ব্যবহারে অভ্যস্ত হয়ে উঠেছে। এখন ফেসবুক, ইউটিউবসহ সামাজিক মাধ্যম আর ওটিটি প্ল্যাটফর্মের জন্য বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন একটি নীতিমালার খসড়া প্রকাশের পর তাতে প্রস্তাবিত বিভিন্ন বিষয় নিয়ে ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
১৩:৫৭ ২৩ এপ্রিল ২০২২
ভারতে বাড়ছে করোনা সংক্রমণ, শীর্ষে দিল্লি
ভারতে আরও বেড়েছে করোনাভাইরাসের সংক্রমণ। শনিবার (২৩ এপ্রিল) দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে আড়াই হাজার। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন।
১৩:৫৩ ২৩ এপ্রিল ২০২২
ঈদে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৩২ হাজার ৯০৪ পরিবার
তৃতীয় ধাপে ৬৫ হাজারের বেশি পরিবার পাবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর। এমন পরিকল্পনা ও কর্মসূচি নিয়েই নির্মাণ কাজ করছে আশ্রয়ণ-২ প্রকল্প। এরইমধ্যে অর্ধেক বাড়ি প্রস্তুত হয়ে গেছে। ২৬ এপ্রিল এগুলো গৃহহীন ও ভূমিহীনদের মাঝে হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩:২৩ ২৩ এপ্রিল ২০২২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতি : গণিত
প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে দ্বিতীয় ধাপে ধাপের নিয়োগ পরীক্ষা ২০ মে এবং তৃতীয় বা শেষ ধাপের পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে।
১২:৫৪ ২৩ এপ্রিল ২০২২
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জিতব আমরাই : ইউক্রেনের প্রধানমন্ত্রী
টানা দুই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ সেনাদের তীব্র হামলায় পূর্ব ইউরোপের এই দেশটি অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। কিয়েভের পক্ষ থেকেও বার বার উঠছে যুদ্ধবিরতির প্রস্তাবও।
১২:২৬ ২৩ এপ্রিল ২০২২
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ শনিবার (২৩ এপ্রিল) সকাল ৮টা থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ঈদযাত্রা শেষে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ মে থেকে। ট্রেনের টিকিট পেতে ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনের কাউন্টারের দাঁড়িয়েছেন টিকিট প্রত্যাশীরা।
১১:৫৮ ২৩ এপ্রিল ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   753  
-   754  
-   755  
-   756  
-   757  
-   758  
-   759      
- পরবর্তী >    
- শেষ >>    








































