কমলগঞ্জে মহাশিবরাত্রী ব্রত উদযাপন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে মঙ্গলবার শিবচতুর্দশী উপলক্ষে মহাশিবরাত্রি ব্রত উদযাপন করা হয়েছে। শমশেরনগর চা বাগান শিবমন্দির, আলীনগর ইউনিয়নের যোগীবিল শৈব যোগী সংঘ, মাধবপুর ইউনিয়নের শিববাজারে জাগ্রত শিব মন্দিরসহ বিভিন্ন স্থানে নানা কর্মসূচী উদযাপন করা হয়েছে।
২২:১৭ ১ মার্চ ২০২২
রাজনগরে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে ৫০তম জাতীয় শীতকালীন স্কুল, কারিগরি ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।
২২:০৩ ১ মার্চ ২০২২
মৌলভীবাজারে যথাযথ মর্যাদায় ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত
মৌলভীবাজারে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় কর্তব্যরত অবস্থায় আত্মোৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে।
২১:৩৯ ১ মার্চ ২০২২
কমলগঞ্জে বেপরোয়া টমটমের ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে বেপরোয়া গতির একটি টমটম (অটোরিকশা) গাড়ির ধাক্কায় তানিয়া আক্তার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে।
২০:১০ ১ মার্চ ২০২২
ইউক্রেনে হামলায় রাশিয়ার ‘বন্ধু দেশ’ ভারতের শিক্ষার্থীর মৃত্যু
ইউক্রেনে এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানালো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী বিবৃতি দিয়ে এ কথা জানিয়েছেন। কর্ণাটকের ওই ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগাউদর।
২০:০৩ ১ মার্চ ২০২২
রাশিয়া-ইউক্রেন : সামগ্রিক পরিস্থিতি
পুরো বিশ্ব যখন করোনা মহামারির মত বিপর্যয় কিছুটা হলেও কাটিয়ে উঠছিল ঠিক তখনই রুশ প্রেসিডেন্টের ইউক্রেন দখলের ঘোষণা সবার কপালে দুশ্চিন্তার ভাজ এনে দেয়। এরই মধ্যে ইউক্রেনে হামলা চালানো, বেসামরিক নাগরিক হত্যাসহ অনেক গুরুত্বপূর্ণ স্থান দখলও করে ফেলেছে রাশিয়ান বাহিনী.
১৯:৩৮ ১ মার্চ ২০২২
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ : চাকরি পেলেন যারা
মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্র্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় এবং এর আওতাধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের জন্য এ নিয়োগ দেয়া হচ্ছে। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে ৩৪ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। এদের মধ্যে অফিস সহায়ক পদে ১৮ জন, নিরাপত্ত প্রহরী পদে ১০ জন এবং পরিচ্ছন্নতাকর্মী পদে ৬ জন।
১৯:১১ ১ মার্চ ২০২২
রাশিয়ার হামলায় ১৩ শিশুসহ ১৩৬ বেসামরিক নাগরিকের মৃত্যু
উক্রেনের ১৩ শিশুসহ ১৩৬ জন বেসামরিক নাগরিক রাশিয়ার সামরিক অভিযানে নিহত হয়েছে। এ ছাড়া, গত পাঁচ দিনে ৫৩৬ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
১৯:০২ ১ মার্চ ২০২২
এবারের এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজন যেভাবে
আগামী ১৯ জুন থেকে এ বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে। চলতি বছর কোন বিষয়ে কত নম্বরের পরীক্ষা, পরীক্ষায় রচনামূলক ও নৈর্ব্যক্তিক অংশে কত নম্বর থাকবে এবং কীভাবে নম্বর ভাগ হবে, সেসব বিষয়েও সিদ্ধান্ত জানানো হয়েছে।
১৭:৫০ ১ মার্চ ২০২২
‘মানুষের লোভে লোলা গাঙ ও বাবুর খাল নিশ্চিহ্ন হতে চলেছে’
মানুষের লোভের কারণে বিয়ানীবাজারের লোলা গাঙ ও বাবুর খাল প্রায় নিশ্চিহ্ন হতে চলেছে। বিয়ানীবাজার পৌরসভা বাবুর খালের উৎসমুখ দখল করে বাস স্ট্যান্ড নির্মাণ করেছে। ফলে প্রতি বর্ষায় মাথিউড়া ও তিলপাড়া ইউনিয়নে ভয়াবহ জলাবদ্ধতা তৈরি হয়। খোদ পৌরসভা নদী ও খাল দখল করে বাস টার্মিনাল নির্মাণ করছে- যা আমাদের অবাক করেছে। দেখে মনে হচ্ছে এখানে নদী খালের অন্যান্য অংশ দখল করার প্রতিযোগীতা শুরু হয়েছে।
১৭:৩৭ ১ মার্চ ২০২২
ছয় ভাইকে চাপা দেওয়া সেই পিকআপ মালিক গ্রেফতার
কক্সবাজারের চকরিয়ার পিকআপ ভ্যানচাপায় ছয় ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পিকআপ মালিক মাহমুদুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
১৭:২৯ ১ মার্চ ২০২২
সিলেটে বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে জেলা প্রশাসক কর্মচারীদের কর্মবিরতি
পদবি বদল ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে সিলেটে কর্মবিরতি পালন করছে জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারীরা।
১৬:৪৬ ১ মার্চ ২০২২
করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৭৯৯
দেশে গত ২৪ ঘণ্টায় ৭৯৯ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন করোনা রোগী।
১৬:২৭ ১ মার্চ ২০২২
খারকিভে রাশিয়ার বোমাবর্ষণ যুদ্ধাপরাধ : জেলেনস্কি
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার বোমাবর্ষণকে যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় বেশ কয়েক জন বেসামরিকের প্রাণহানি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
১৬:১২ ১ মার্চ ২০২২
স্বাধীনতার মাস মার্চকে বরণ করে নিলো সিলেট
শুরু হলো অগ্নিঝরা মার্চ। মহান স্বাধীনতার মাসের প্রথম দিন আজ। মার্চ আমাদের গৌরবের মাস। আর এ মাসকে শ্রদ্ধা আর কৃতজ্ঞতায় বরণ করে নিলো সিলেট।
১৫:৫৫ ১ মার্চ ২০২২
রাশিয়ার হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত
রাশিয়ার সর্বাত্মক সামরিক অভিযানের মধ্যে কামানের গোলা দিয়ে চালানো হামলায় ইউক্রেনের ৭০ সেনা নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় ওখতিরকা শহরে গত রোববার ভয়াবহ ওই হামলা চালায় রুশ সামরিক বাহিনী।
১৫:৩৫ ১ মার্চ ২০২২
জেলা প্রশাসক নয়, বিল পাসের দায়িত্ব এসপিকে দেওয়া উচিত : আইজিপি
বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘জুনিয়র কোনো পুলিশ সদস্যের মৃত্যুর পর পাঁচ লাখ টাকা আর্থিক অনুদান পেত পরিবার। তখন বিল পাস করত জেলা পুলিশ সুপার। সরকার ২০২০ সালে আট লাখ করার পর সেই বিল পাস করে জেলা প্রশাসকরা। এতে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। ২০২০ সালে কর্তব্যরত অবস্থায় মারা যায় ৩৭৭ পুলিশ সদস্য। এরমধ্যে মাত্র ৭৯ পরিবার টাকা পেয়েছে। বাকি সব পেন্ডিং।’
১৫:১৬ ১ মার্চ ২০২২
এবার কেড়ে নেওয়া হলো পুতিনের ‘ব্ল্যাক বেল্ট’
ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনা করায় পশ্চিমাদের সমালোচনা ও অর্থনৈতিক প্রতিরোধের মুখে পড়েছে রাশিয়া। বৈশ্বিক পরাশক্তি এই দেশটির বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করাসহ একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও।
১৪:৫৭ ১ মার্চ ২০২২
সন্ধ্যা ছয়টা থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন
বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়াতে দেশের সিএনজি ফিলিং স্টেশনগুলো প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১৪:৪০ ১ মার্চ ২০২২
রাজনগরে বিমা দিবস উদযাপন
মৌলভীবাজারের রাজনগরে নানা আয়োজনে জাতীয় বিমা দিবস উদযাপিত হয়েছে। ‘বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (০১ মার্চ) সকালে রচনা প্রতিযোগিতা, র্যালি ও আলোচনা সভা হয়েছে।
১৪:২৮ ১ মার্চ ২০২২
তাহিরপুরে বিমা দিবস পালিত
বিমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে” এ স্লোগানকে সামনে রেখে তাহিরপুর উপজেলায় জাতীয় বিমা দিবস পালিত হয়েছে।
১৪:১৩ ১ মার্চ ২০২২
ইউক্রেনে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ, কবে ফিরবেন ২৯ নাবিক?
ইউক্রেনের বন্দরে ২৯ জন নাবিক নিয়ে আটকা পড়েছে বাংলাদেশি জাহাজ 'বাংলার সমৃদ্ধি'। দেশটিতে রাশিয়া হামলা চালানোর পর সৃষ্ট যুদ্ধাবস্থার ফলে জাহাজটি বের হতে পারছে না। এ অবস্থায় দুই নারী ক্যাডেটসহ ২৯ নাবিক কবে নাগাদ দেশে ফিরতে পারবেন, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
১৩:৩১ ১ মার্চ ২০২২
এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা
আগামী জুনের মাঝামাঝি সময়ে চলতি বছরের এসএসসি ও সমমান এবং আগস্টের মাঝামাঝি এইচএসসি ও সমমানের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত জানানো হয়েছে। এবার এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করে শিক্ষাবোর্ডগুলো বিজ্ঞপ্তি দিয়েছে। চলতি বছর ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষা হতে পারে বলে জানা যায়।
১১:৪৮ ১ মার্চ ২০২২
গাড়ি কিনেছেন কাঁচা বাদামের ভুবন বাদ্যকর, চালাতে গিয়ে ঘটলো অঘটন
সম্প্রতি কাঁচা বাদাম বিক্রি করতে গান গেয়ে ভাইরাল হয়েছেন ভুবন বাদ্যকর। গানটি তুমুলভাবে জনপ্রিয় হলে নিজেকে সেলিব্রেটি দাবিও করেন তিনি। এই গান তাঁর অর্থনৈতিক অবস্থা বদলে দিয়েছে রাতারাতি, তিনি বিভিন্ন রিয়েলিটি শো-তে ডাকও পেয়েছেন এর কারণে। মিউজিক ভিডিওতে সুন্দরী মেয়েদের সাথে কোমর দুলিয়ে নেচেছেন কাঁচা বাদাম দিয়েই। তবে এবার তিনি আহত হয়েছেন।
১১:৪১ ১ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   779  
-   780  
-   781  
-   782  
-   783  
-   784  
-   785      
- পরবর্তী >    
- শেষ >>    
















































