‘শিক্ষার্থীদের ইউনিক আইডিই হবে তাদের এনআইডি নম্বর’
রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা বলেছেন, বর্তমানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে ইউনিক আইডি রয়েছে এক সময় এটিই তাদের এনআইডি নম্বর হবে। ঠাকুরগাঁও জেলার কোনো স্কুলের একজন শিক্ষার্থী যদি চট্রগ্রাম গিয়ে ভর্তি হয়। এই নম্বরটি দিয়েই সেখানে তার পরিচিয় নিশ্চিত হবে। তাকে নতুন করে আর এনআইডি কার্ড করতে হবে না।
২৩:০২ ২ মার্চ ২০২২
ইউক্রেনের বিস্ময় ‘গোস্ট অব কিয়েভ’
পুতিনের ইউক্রেনে সামরিক অভিযানের মাধ্যমে তা দখল করার অভিব্যক্তি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রাশিয়া ও ইউক্রেনের সামরিক শক্তির তুলনা এবং ইউক্রেনের মিত্রশক্তিদের সহায়তার বিষয়গুলো। এরই মাঝে ভ্যাকুয়াম বোম্বিংসহ আকাশপথে শত শত আধুনিক ক্ষেপনাস্ত্র ব্যবহার করে ইউক্রেনে তান্ডব চালাতে শুরু করে রাশিয়ান বাহিনী। কিন্তু ইউক্রেনও তাদের আকাশে আর কারো আধিপত্য মেনে না নিয়ে পালটা জবাব দিলো যা বিশ্বকে অবাক করে দিল। "গোস্ট অব কিয়েভ" (The Ghost of Kyiv)
২২:৪৯ ২ মার্চ ২০২২
জাতীয় স্লোগান ‘জয় বাংলা’, প্রজ্ঞাপন জারি
জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
২২:৩৩ ২ মার্চ ২০২২
নবীগঞ্জে তিন কোটি টাকা ব্যয়ে লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আক্রমপুরে তিন কোটি টাকা ব্যয়ে লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় লোকনাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয় সচিব ও বাংলাদেশ হিন্দু কল্যাণ পরিষদ ট্রাস্টি অশোক মাধব রায়।
২২:১২ ২ মার্চ ২০২২
কমলগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২১:৫২ ২ মার্চ ২০২২
সাপের কামড়েই কী কৃষকের মৃত্যু!
প্রতিবেশি আহমদ উদ্দিন আই নিউজকে জানান, মঙ্গলবার (১ মার্চ) রাতে রকিব চৌধুরী বাড়ির কাছে মরিচ ক্ষেতে পানি সেঁচ দিচ্ছিলেন। এ সময় একটি গর্ত দিয়ে ক্ষেতের পানি চলে যাচ্ছিলো। তখন তিনি পা দিয়ে গর্ত বন্ধ করার চেষ্টা করেন। এ সময় পায়ে বিষাক্ত কোনো একটা কিছু কামড় দিয়েছে বলে অনুভব করেন। সেটা সাপের কামড় বলে সবাইকে জানান রকিব চৌধুরী। সাপেড় ওপর পা দিয়েছেন বলেও জানান। পরে বাড়িতে এসে গামছা দিয়ে পা বাঁধেন।
১৮:০৩ ২ মার্চ ২০২২
তৃতীয় বিশ্বযুদ্ধ হবে পারমাণবিক অস্ত্রের এবং ধ্বংসাত্মক : রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, ‘যদি তৃতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তাহলে এতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং সেটি হবে ধ্বংসাত্মক।’ রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আরআইএ-এর বরাত দিয়ে এনডিটিভি এমনটি জানিয়েছে।
১৭:৫২ ২ মার্চ ২০২২
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি : মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বুধবার (২ মার্চ) দুপুর ১২ টায় প্রেসক্লাব সামনে এ কর্মসূচি পালন করে বিএনপি।
১৭:২৯ ২ মার্চ ২০২২
বাংলাদেশ সফরে আসছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে আগামী ১৬ মার্চ তিনি সফরে আসবেন বলে জানা গেছে।
১৭:০৯ ২ মার্চ ২০২২
পাঁচ পদে নিয়োগ দেবে পূবালী ব্যাংক লিমিটেড, বিজ্ঞপ্তি প্রকাশ
বাংলাদেশের স্বায়ত্বশাসিত বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম পূবালী ব্যাংক লিমিটেড। সম্প্রতি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি। প্রতিষ্ঠানটির পাঁচ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৬:৪৫ ২ মার্চ ২০২২
করোনায় একদিনে আরও ৮ জনের মৃত্যু, শনাক্তের হার ৩.২২
দেশে গত ২৪ ঘণ্টায় ৭৩২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৮ জন করোনা রোগী।
১৬:২৪ ২ মার্চ ২০২২
রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু
রুশ বাহিনীর হামলায় দুই ইউক্রেনীয় ফুটবলারের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ২১ বছর বয়সী ফুটবলার ভিতালি সাপিলো ও ২৫ বছর বয়সী দিমিত্রো মার্টিনেঙ্কোর মৃত্যুর এই খবর জানিয়েছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো।
১৬:০১ ২ মার্চ ২০২২
করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার সুযোগ এখনও রয়েছে
করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের টিকা নেওয়ার সুযোগ এখনও রয়েছে। যারা নেননি তারা রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি নির্ধারিত টিকাদান কেন্দ্রে নিবন্ধন কিংবা তথ্য-উপাত্ত দিয়ে টিকা নেওয়ার সুযোগ পাবেন।
১৫:৪৬ ২ মার্চ ২০২২
আমি ন্যায় বিচার পাইনি, সুপ্রিম কোর্টে আপিল করব : নিপুণ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।
১৫:১৫ ২ মার্চ ২০২২
ইউক্রেনের নগরাঞ্চল-আবাসিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে রুশ সেনারা
ইউক্রেনে অভিযানের শুরুর দিকে কেবল সামরিক স্থাপনাসমূহে হামলা চালালেও মঙ্গলবার থেকে কৌশলে কিছু পরিবর্তন এনেছে রুশ বাহিনী। সামরিক স্থাপনার পাশাপাশি ইউক্রেনের নগরাঞ্চল ও বেসামরিক এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে রুশ সেনারা।
১৫:০১ ২ মার্চ ২০২২
জনপ্রিয়তাই আমার শত্রুতার কারণ : জায়েদ খান
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পদ ফিরে পাওয়ার পর চিত্রনায়ক জায়েদ খান বলেছেন, জনপ্রিয়তাই আমার শত্রুতার কারণ।
১৪:৪৩ ২ মার্চ ২০২২
জায়েদ খানই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) সাধারণ সম্পাদক পদে নিপুণ আক্তারের আপিল অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। ফলে চিত্রনায়ক জায়েদ খানই থাকছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।
১৪:২৫ ২ মার্চ ২০২২
স্মাট কার্ড বিতরণ-র্যালীর মধ্য দিয়ে মৌলভীবাজারে ভোটার দিবস পালন
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই প্রতিপাদ্যে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে মৌলভীবাজারে।
১৪:০৫ ২ মার্চ ২০২২
কুবি রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপি বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে৷
১৩:৪৮ ২ মার্চ ২০২২
রাজনগরে ভোটার দিবস পালিত
মৌলভীবাজারের রাজনগরে চতুর্থ জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে। ‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানে দিবসটি উপলক্ষে র্যালির আয়োজন করে রাজনগর উপজেলা নির্বাচন অফিস।
১৩:৩৯ ২ মার্চ ২০২২
কিয়েভে হামলার জন্য প্রস্তুত রুশ সৈন্যরা, সতর্ক করা হলো বাসিন্দাদের
ইউক্রেনের রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার জন্য প্রস্তুত রুশ সৈন্যরা। এ কারণে দ্রুত ওইসব এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর বিবিসির।
২৩:৫৩ ১ মার্চ ২০২২
মাটির ব্যাংকে চিকিৎসা করার মতো টাকা জমা হয়নি খলিল মিয়ার (ভিডিও)
গৃহহীন রিকশাচালক খলিল মিয়া, ৬৫ বছরের জীবন। থাকতেন এ বাড়ির উঠান, তো ওবাড়ির বারান্দায়। থেকেছেন ৪০০-৫০০ টাকা ভাড়া দিয়ে ভাঙ্গা ঘরে।
২৩:২১ ১ মার্চ ২০২২
‘ লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইউক্রেনে অভিযান চলবে’
ইউক্রেনকে ‘বেসামরিকীকরণ’ ও ‘নাৎসিদের হাত থেকে মুক্ত’ করার যে লক্ষ্য রাশিয়া নিয়েছে তা পূরণ হওয়ার আগ পর্যন্ত দেশটিতে সামরিক অভিযান জারি রাখার ঘোষণা দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।
২২:৫৬ ১ মার্চ ২০২২
পরিবেশ দূষণের দায়ে সাত ট্যানারীর গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন
পরিবেশ দূষণের দায়ে ঢাকার সাভার চামড়া শিল্প নগরীতে সাত ট্যানারীর গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
২২:২৯ ১ মার্চ ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   778  
-   779  
-   780  
-   781  
-   782  
-   783  
-   784      
- পরবর্তী >    
- শেষ >>    
















































