নতুন আরসিসি-প্রশস্ত সেন্ট্রাল রোড জনগণের জন্য উন্মুক্ত (ভিডিও)
মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ সড়ক এম সাইফুর রহমান রোড বা সেন্ট্রাল রোড। সংস্কার কাজ শেষে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে সড়কটি।
২১:২৪ ২৬ জানুয়ারি ২০২২
পানি সংকটে কমলগঞ্জে বোরো আবাদ ব্যাহত, হতাশ কৃষকরা
মৌসুমের শেষ সময়েও নদীতে পর্যাপ্ত পানি না পাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জের প্রায় ৬শ’ হেক্টর জমিতে বোরো আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। লাঘাটা নদীর উজানে আলীনগর ইউনিয়নের চিতলীয়া এলাকায় ক্রসবাঁধ দিয়ে অন্যত্র পানি নেয়ার কারণে নিমাঞ্চলে পানি পাওয়া যাচ্ছে না। এতে কৃষকের তৈরি বীজতলা বিনষ্ট হচ্ছে। ফলে মৌলভীবাজারের কৃষি অধ্যুষিত কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনউষার ইউনিয়নের পাঁচ গ্রামের প্রায় পাঁচশ কৃষক বোরো চাষাবাদ করতে না পারায় হতাশ হয়ে পড়ছেন।
১৮:০৩ ২৬ জানুয়ারি ২০২২
ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদপ্তরের গাইডলাইন চূড়ান্ত
দেশে ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে ইতোমধ্যে ক্লিনিক্যাল গাইডলাইন চূড়ান্ত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরই মধ্যে হাসপাতালসহ সব স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোতে এ গাইডলাইন পাঠিয়েও দেওয়া হয়েছে।
১৭:৫১ ২৬ জানুয়ারি ২০২২
শাবির সাবেক চার শিক্ষার্থী কারাগারে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থসহায়তা দেওয়ার অভিযোগে আটক সাবেক পাঁচ শিক্ষার্থীসহ অজ্ঞাত ১৫০ জনের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।
১৭:৩১ ২৬ জানুয়ারি ২০২২
কিছু উপাচার্য শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন: ইনু
দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসানুল হক ইনু। এ ব্যাপারে সরকারের দৃষ্টিপাতের দরকার বলেও উল্লেখ করেন তিনি।
১৭:১৩ ২৬ জানুয়ারি ২০২২
দেশে আরও ১৫৫২৭ জনের শরীরে করোনা শনাক্ত, মৃত্যু ১৭
দেশে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫২৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৭ জন করোনা রোগী।
১৭:০৮ ২৬ জানুয়ারি ২০২২
রানির পর এবার গিনেস বুকে চারু
রানির পর এবার বিশ্বের ক্ষুদ্রতম গরু হিসেবে গিনেস বুকে জায়গা করে নিয়েছে চারু। বুধবার সকালে সাভার আশুলিয়ার চারিগ্রাম এলাকায় শিকড় অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সুফিয়ান এ তথ্য নিশ্চিত করেন।
১৭:০০ ২৬ জানুয়ারি ২০২২
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষক সেমিনার
হাওরাঞ্চলের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নে ইমামদের ভূমিকা শীর্ষক এক সেমিনার মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এটি মূলত সিলেট বিভাগের চার জেলাসহ হাওরাঞ্চলের সাত জেলার মসজিদের ইমামদের জন্য ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফা)র একটি প্রকল্প।
১৬:৫২ ২৬ জানুয়ারি ২০২২
ড্রেনে নামলেন মেয়র আতিক, কিন্তু কেন?
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যাতে দেখা গেছে, মুখে মাস্ক পরে একটি ড্রেনে নেমে ভেতরে দেখছেন মেয়র আতিক। ছবিগুলো দেখেই সকলের মনে এক প্রশ্ন- কেন ড্রেনে নেমেছিলেন মেয়র আতিক?
১৬:৩২ ২৬ জানুয়ারি ২০২২
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন দায়ের করা হয়েছে। ভোটার তালিকা থেকে বাদ পড়া সদস্যরা নির্বাচন স্থগিত চেয়ে সম্পূরক আবেদন করেছেন।
১৬:০৮ ২৬ জানুয়ারি ২০২২
পদ্মশ্রী খেতাব প্রত্যাখ্যান করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় ও বুদ্ধদেব ভট্টাচার্য
ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী খেতাব প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রবাদপ্রতিম গায়িকা সন্ধ্যা মুখোপাধ্যায় ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার এমনটাই জানিয়েছে।
১৫:৫০ ২৬ জানুয়ারি ২০২২
‘কথা রাখার আশ্বাস উচ্চমহলের, বাস্তবায়ন না হলে হবে বিশ্বাসঘাতকতা’
শাবি ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের দাবিতে প্রায় ১৬২ ঘন্টা ধরে অনশন করার পর অবশেষে ড. মুহাম্মদ জাফর ইকবাল ও ড. ইয়াসমিন হকের চেষ্টায় তা ভাঙতে সম্মত হলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তীতে তিনি সাংবাদিকদের সামনে এ ব্যাপারে তার মতামত তুলে ধরেন।
১৫:৩৫ ২৬ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল নয় হাজারে
প্রবাসী অধ্যুষিত জেলা মৌলভীবাজারে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৫ এপ্রিল। সেই থেকে জেলায় এখন পর্যন্ত নয় হাজার মানুষের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা গেছে। বুধবার (২৬ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এমন চিত্রই ফুটে উঠেছে।
১৫:২২ ২৬ জানুয়ারি ২০২২
জাফর ইকবাল বললেন, ‘শিক্ষার্থীদের আমি টাকা দিলাম, আমাকে এরেস্ট করুক’
১৬ জানুয়ারি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চলমান আন্দোলনে উপাচার্যদের ঘুম নষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করলেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। বুধবার ভোরে স্ত্রী ড. ইয়াসমিন হকসহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে তিনি শিক্ষার্থীদের সাথে দেখা করেন।
১৪:৫৫ ২৬ জানুয়ারি ২০২২
জবি রোভার স্কাউট গ্রুপের শীতবস্ত্র বিতরণ
‘সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাড়ান’ স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।
১৪:৪৬ ২৬ জানুয়ারি ২০২২
৩৪ ভিসির পদত্যাগ দেখার খুবই শখ ড. জাফর ইকবালের
দেশের ৩৪ ভিসির পদত্যাগ দেখার খুবই শখ বলে ব্যক্ত করেছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। বুধবার (২৬ জানুয়ারি) শাবি শিক্ষার্থীদের অনশন ভাঙানোর পর এক প্রেস ব্রিফিং এ এই কথা বলেন তিনি।
১৪:৩৩ ২৬ জানুয়ারি ২০২২
শাবিপ্রবির চলমান পরিস্থিতি নিরসনে সাস্টিয়ান যুক্তরাষ্ট্রের আহ্বান
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)তে চলমান সংকট দ্রুততম সময়ের মধ্যে নিরসনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থীবৃন্দ। সেই সাথে শিক্ষার্থীদের উপর পুলিশী হামলা ও পরবর্তীতে মামলায় ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা। স্থানীয় সময় রোববার রাত নয়টায় এক ভার্চুয়াল সভায় এ নিন্দা ও প্রতিবাদ প্রস্তাব গৃহীত হয়।
১৪:১৬ ২৬ জানুয়ারি ২০২২
দেশে ৭ লাখ ৪১ হাজার বুস্টার ডোজ দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
২০২১ সালের ২৮ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত মোট ৭ লাখ ৪১ হাজার ২৬৫ জনকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪:০৪ ২৬ জানুয়ারি ২০২২
১৬২ ঘন্টা পর অবশেষে অনশন ভাঙলেন শাবি শিক্ষার্থীরা
গত বুধবার দুপুর ২টা হতে শুরু করা অনশণ অবশেষে ভাঙলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৩:৪৮ ২৬ জানুয়ারি ২০২২
শাবি উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
২৩:৫৬ ২৫ জানুয়ারি ২০২২
৪৪তম বিসিএসে আবেদনের সময় বাড়ছে
৪৪তম বিসিএসে আবেদনের সময় আরও এক মাস সময় বাড়ছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
২৩:৩৯ ২৫ জানুয়ারি ২০২২
শাবির সাবেক পাঁচ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে আটক পাঁচ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
২৩:১৪ ২৫ জানুয়ারি ২০২২
বড়লেখায় এস এম জাকির হোসাইনের কম্বল বিতরণ
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের পক্ষ থেকে বড়লেখা উপজেলায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
২২:৪৪ ২৫ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা প্রতিরোধে অভিযান, ৬৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা
মৌলভীবাজারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় জেলায় ২৮৬ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৪৭ শতাংশের বেশি।
২২:১৬ ২৫ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   842  
-   843  
-   844  
-   845  
-   846  
-   847  
-   848      
- পরবর্তী >    
- শেষ >>    










































