কোকাকোলার সাথে চুক্তিবদ্ধ হলেন তাহসান ও অর্ণব
বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকাকোলার সাথে চুক্তিবদ্ধ হলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও সুরকার তাহসান রহমান খান এবং শায়ান চৌধুরী অর্ণব। কোকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাহসান এবং সঙ্গীত প্রযোজক হিসেবে অর্ণব যুক্ত হয়েছেন। প্রথমবারের মতো এই দুই সুপারস্টার বিশ্বখ্যাত ব্র্যান্ড কোকা-কোলার জন্য একসাথে কাজ করবেন।
১৭:১১ ২৭ জানুয়ারি ২০২২
যেসব খাবার খেলে হতে পারে ব্রণ
মুখের ব্রণ নিয়ে অনেকেই দুশ্চিন্তায় থাকেন। এই সমস্যা কারও ক্ষেত্রে অনেক বেশি দেখা যায়, কারও ক্ষেত্রে খুবই কম। এর কারণ হলো, সবার ত্বকের ধরন এক নয়। তবে ব্রণ একবার দেখা দিলে দূর করা সহজ হয় না। অনেক সময় নানা রকম যত্ন নিয়েও মুক্তি মেলে না। এর জন্য দায়ী হতে পারে কিছু নির্দিষ্ট খাবার।
১৬:৫৭ ২৭ জানুয়ারি ২০২২
মেয়ে হওয়ায় নবজাতক বদল করেন মাসুম
হবিগঞ্জ সদর হাসপাতাল থেকে গত মঙ্গলবার এক নবজাতক চুরির অভিযোগ উঠে। এ ঘটনায় বুধবার একটি মামলা দায়ের করেন ওই নবজাতকের পিতা দেলোয়ার হোসেন। এরপরেই পুলিশ গ্রেফতার করে মাসুম চৌধুরী নামে এক ব্যক্তিকে। জানা যায়, মেয়ে হওয়ায় নবজাতক বদল করেছিলেন মাসুম চৌধুরী।
১৬:৩৪ ২৭ জানুয়ারি ২০২২
বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়
বিয়ে করলেন বলিউড অভিনেত্রী মৌনি রায়। পাত্রের নাম সুরজ নাম্বিয়ার। দীর্ঘদিন প্রেমের পর সম্পর্কের পরিণতি দিলেন তারা।
১৬:১৪ ২৭ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে ৭০ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ মুক্তিযোদ্ধার মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
১৫:৫৩ ২৭ জানুয়ারি ২০২২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে নতুন ঘর পেলেন চা-শ্রমিকরা
মৌলভীবাজার সদর উপজেলার প্রেমনগর চা-বাগানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে চা-শ্রমিকদের জন্য নতুন ঘর নির্মাণ করে দিয়েছে সদর উপজেলা প্রশাসন। বুধবার (২৬ জানুয়ারি) বিকেলে পাঁচটি চা-শ্রমিক পরিবারে মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
১৫:৫১ ২৭ জানুয়ারি ২০২২
অবশেষে সরানো হচ্ছে শাবি ভিসিকে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনশন ও আন্দোলনের পরিপ্রেক্ষিতে অবশেষে বিশ্ববিদ্যালয়টির ভিসিকে সরানো হচ্ছে। কিছুদিনের ভেতরেই সরকারি প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানা যায় বিভিন্ন সূত্র থেকে। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকেই কাউকে নিয়োগ দেওয়া হতে পারে।
১৫:৪২ ২৭ জানুয়ারি ২০২২
দৃশ্যমান হলো মেট্রো রেলের পুরো কাঠামো
উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রেলের ২০ দশমিক ১ কিলোমিটার পথে ভায়াডাক্ট বসানোর কাজ শেষ হয়েছে। এর মধ্য দিয়ে পুরো অংশের নিরবচ্ছিন্ন কাঠামো দৃশ্যমান হলো।
১৫:৩৩ ২৭ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে আরও ১৪২ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ১৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় সুস্থ হয়ে উঠেছেন ৭ জন করোনা রোগী। এছাড়া হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে একথা জানা গেছে।
১৫:০৮ ২৭ জানুয়ারি ২০২২
সংসদে ইসি গঠনের বিল পাস
নির্বাচন কমিশন (ইসি) গঠন বিল জাতীয় সংসদে পাস হয়েছে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী ‘প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২’ বিলটি পাসের প্রস্তাব করলে তা কণ্ঠভোটে পাস হয়।
১৪:৪৯ ২৭ জানুয়ারি ২০২২
ঘোড়া দিয়ে হাল চাষ করে সংসার চালাচ্ছেন ঠাকুরগাঁওয়ের ভূষণ রায়
ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দোগাঁও গ্রামের কৃষক ভূষণ রায়। বর্তমানে তিনি ঘোড়া দিয়ে হাল চাষ করে জীবিকা নির্বাহ করছেন। এক সময় গরু দিয়ে অন্যের জমিতে হাল চাষ করতেন ভূষণ চন্দ্র। পারিবারিক সমস্যার কারণে একটি গরু বিক্রি করে দেওয়ায় হাল চাষ করা বন্ধ হয়ে যায় তার৷ পরে তিনি অপর গরুটি বিক্রি করে দুটি ঘোড়া কিনেন ৷ বর্তমানে ঘোড়া দিয়ে দিব্যি হালচাষ করছেন তিনি৷
১৪:৩২ ২৭ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন করোনায় আক্রান্ত হয়েছেন। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
১৪:০৬ ২৭ জানুয়ারি ২০২২
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
২৬ জানুয়ারী বুধবার পৌরসভার ৮নং ওয়ার্ডে পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান এর আয়োজন শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুকিত, মৌলভীবাজার পৌর বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির অর্থ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।
১২:২২ ২৭ জানুয়ারি ২০২২
"আসাম টাইপ হেরিটেজ হাউসেস" এর মোড়ক উন্মোচন
আজ ২৭ জানুয়ারী, বৃহস্পতিবার বিকাল সাড়ে চার টায় জেলা পরিষদ মিলনায়তন, সিলেট-এ "সিলটি ঐতিহ্য" হিসাবে স্বীকৃত "আসাম টাইপ হাউজ"-এর বিশাল সংগ্রহ নিয়ে প্রকাশিত হতে যাচ্ছে জার্মান প্রবাসী লেখক ও গবেষক শামসুল মজিদ সাকি চৌধুরী'র গ্রন্থিত এলবাম "আসাম টাইপ ইউনিক হেরিটেইজ হাউসেস ইন সিলেট"।
১১:০৯ ২৭ জানুয়ারি ২০২২
যা পারেননি মন্ত্রী, সেটা করে দেখালেন জাফর ইকবাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীদের সাথে দেখা করতে বুধবার (২৬ জানুয়ারি) ভোরে সস্ত্রীক ক্যাম্পাসে আসেন সাবেক অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবাল। তার বিভিন্ন পদক্ষেপের ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের উৎকন্ঠা যেন তাই অনেকাংশেই কমে এসেছে। সবাই খনিকের জন্য হলেও ফেলছেন স্বস্তির নিঃশ্বাস।
০১:৩০ ২৭ জানুয়ারি ২০২২
কান্নায় ভেঙে পড়লেন নায়িকা পপি
দরজায় কড়া নাড়ছে এফডিসির নির্বাচন। যা আয়োজক আর শিল্পীদের সীমানা ছাড়িয়ে দেশব্যাপী আলোচ্নার কেন্দ্রবিন্দুতে। ঠিক এমন সময় ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পপির একটি ভিডিও নিয়ে দেশব্যাপী শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। জায়েদ খানের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন তিনি যা ভাইরাল হয় সোস্যাল মিডিয়াতে।
০১:০০ ২৭ জানুয়ারি ২০২২
একাত্তরের গণহত্যার দায়ে পাকিস্তান সেনাবাহিনীর বিচার চায় ভারত
১৯৭১ সালে বাংলাদেশে গণহত্যা চালানোর জন্য দায়ী পাকিস্তান সেনাবাহিনীর বিচার চেয়েছে ভারত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এক আলোচনায় ভারতের এ অবস্থানের কথা জানান পরিষদে ভারতের প্রতিনিধি টিএস ত্রিমূর্তি।
২৩:৫২ ২৬ জানুয়ারি ২০২২
শুরু হতে যাচ্ছে ১ম বিভাগের ক্রিকেট লীগ
আগামী ২৫ ফেব্রুয়ারি, ২০২২ থেকে 'মৌলভীবাজার ক্রীড়া সংস্থা'র আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০২১-২২ শুরু হতে যাচ্ছে। এই বিশেষ ক্রীড়ানুষ্ঠানে সমগ্র জেলার বিভিন্ন স্থান থেকে ১ম বিভাগের ক্রিকেটারগণ অংশ নিতে পারবেন।
২৩:৩৪ ২৬ জানুয়ারি ২০২২
উপাচার্য পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে না : শিক্ষামন্ত্রী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য পদত্যাগ করলেই সব সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, শিক্ষার্থীদের সমস্যা আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে।
২৩:১৫ ২৬ জানুয়ারি ২০২২
শাবি ভিসি, নারীবাদ, ফ্যাসিবাদ ও একটি কৌতুক
প্রথমেই শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণবন্ত লড়াকু তরুণদের একটা স্যালুট জানিয়ে নিই। কেন ওদেরকে স্যালুট জানাচ্ছি? ওরা কি আন্দোলনে জয়যুক্ত হয়েছে? দেখেন, লড়াকু যোদ্ধাদেরকে স্যালুট জানাতেই হয়। যুদ্ধে ওরা জিতেছে কি হেরেছে সেটা আপনি আপনার নজরে নির্ধারণ করেন। আমি তো দেখি ওরা জয়যুক্ত হয়েছে। কীভাবে? ওরা তো ভিসির পতন ঘটিয়েছে। আমার নজরে, এবং আমি জানি আরও কোটি মানুষের নজরেও, ওই লোকটা তো পতিত হয়েছে। হয়নি? সেটা আপনার দেখবার নজর। এই কয়েকটা পুঁচকে ছেলেমেয়ে ওরা গোটা দেশের চোখের সামনে ওই লোকটাকে ফেলে দিয়েছে সম্মানের আসন থেকে।
২২:৫১ ২৬ জানুয়ারি ২০২২
৯ জেব্রার মৃত্যু : প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠন
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সম্প্রতি ৯ জেব্রার মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং করণীয় বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
২২:৪৯ ২৬ জানুয়ারি ২০২২
জামিন পেলেন শাবির সাবেক পাঁচ শিক্ষার্থী
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের আন্দোলনে অর্থ সহায়তা দেওয়ার অভিযোগে আটক সাবেক পাঁচ শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
২২:২০ ২৬ জানুয়ারি ২০২২
প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা সভাপতি জহর, সম্পাদক সিরাজুল
বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
২২:০৫ ২৬ জানুয়ারি ২০২২
জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের উদ্যোক্তা ও ইউনিয়ন সচিব কর্তৃক জন্ম নিবন্ধন সনদ পেতে হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের প্রতিবাদে মানবন্ধন করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় কয়েক গ্রামের বাসিন্দা।
২১:৪০ ২৬ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   841  
-   842  
-   843  
-   844  
-   845  
-   846  
-   847      
- পরবর্তী >    
- শেষ >>    










































