মৌলভীবাজারে আরও ১৩৫ জনের করোনা পজিটিভ
মৌলভীবাজারে করোনা পজিটিভ হিসেবে আরও ১৩৫ জনকে শনাক্ত করা হয়েছে। এসময় সুস্থ হয়েছেন ৩ জন করোনা রোগী। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১৪:২৬ ২৫ জানুয়ারি ২০২২
ইলিয়াস কাঞ্চন ও নিপুনদের হারালেই মিশা-জায়েদের হ্যাটট্রিক
আর মাত্র দুই দিন, এরপরেই চলচ্চিত্র শিল্পী সমিতির এ বছরের নির্বাচন। একদিকে দুইবারের জয়ী মিশা সওদাগর ও জায়েদ খানের প্যানেল, অন্যদিকে ইলিয়াস কাঞ্চন ও নিপুনদের নিয়ে বিপক্ষ দল। আলোচিত এ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে চোখ তাই সকল শ্রেনীর মানুষের।
১৪:০০ ২৫ জানুয়ারি ২০২২
রাতের তাপমাত্রা কমতে পারে
সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে। একই সঙ্গে মঙ্গলবার চার বিভাগে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।
১৩:৫৬ ২৫ জানুয়ারি ২০২২
ভুয়া ডিবি ও তাদের অপকর্ম বন্ধ করতে পোশাকে দেওয়া হচ্ছে কিউআর কোড
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের জ্যাকেটে যুক্ত হচ্ছে কুইক রেসপন্স কোড বা কিউআর কোড। শিগগিরই ডিবির প্রতিটি সদস্যকে পৃথক কোড সংযুক্ত করে জ্যাকেট দেওয়া হবে। যদি কোন ভুয়া ডিবির পোশাকের কোড স্ক্যান করা হয় তাহলে ‘ইনভ্যালিড কিউআর কোড’ নামে একটি বার্তা দেখা যাবে।
১৩:৪৮ ২৫ জানুয়ারি ২০২২
ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের ১১ নেতা বহিষ্কার
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ১১ নেতাকে দলীয় পদ থেকে বহিস্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।
১৩:২১ ২৫ জানুয়ারি ২০২২
সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
বিশ্বের ১৮০টি দেশের মধ্যে ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম। এতে বাংলাদেশের ১ ধাপ উন্নতি হয়েছে। তবে স্কোর আগের মতোই ২৬-এ রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। সম্প্রতি বার্লিনভিত্তিক দুর্নীতিবিরোধী সংস্থাটির প্রকাশ করা ‘দুর্নীতির ধারণা সূচকে (সিপিআই) এ তথ্য উঠে এসেছে।
১৩:১১ ২৫ জানুয়ারি ২০২২
বিশ্বে একদিনে করোনায় ৫ হাজার মৃত্যু, মোট শনাক্ত সাড়ে ৩৫ কোটি
গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৬ হাজার মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় ২০ লাখে। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৫ কোটি ৪৮ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৬ লাখ ২২ হাজার।
১১:২৬ ২৫ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি ভিসি বাসভবনে ২৮ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ চালু
আন্দোলনকারী শিক্ষার্থী উমর ফারুক বলেন, উপাচার্যের বাসভবনে বিদ্যুতের যে লাইনটি গিয়েছে সেই একই লাইন থেকে বিশ্ববিদ্যালয়ের ৩০ থেকে ৩৫ জন কর্মচারীর বাসায়ও বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
০২:৩৫ ২৫ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি ‘শিক্ষককে ফেনসিডিল সরবরাহ করতে গিয়ে’ গার্ড আটক
ওই শিক্ষকের নাম কী- এমন প্রশ্নের জবাবে জাহিদুর কারও নাম জানাতে পারেনি। পরে গণমাধ্যমকর্মী, পুলিশ ও তিন শিক্ষার্থীর উপস্থিতিতে জাহিদুরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ডরমেটরিতে নিয়ে যাওয়া হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষকের ছবি দেখালে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল ইসলাম মজুমদারকে শনাক্ত করে জাহিদ।
০২:০২ ২৫ জানুয়ারি ২০২২
শ্রেণিহীন হয়ে বাঁচার পণ
সম্প্রতি এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে 'চাষাভুষা' শব্দটি তুচ্ছার্থে ব্যবহার করতে দেখে বিস্মিত হয়েছি। যে মানুষটি আপনার মুখে ভাত তুলে দেয়, তাকে আপনি তুচ্ছ-তাচ্ছিল্য করেন কোন মুখে!
২৩:৫৯ ২৪ জানুয়ারি ২০২২
‘ইসি গঠনের দায়িত্ব মির্জা ফখরুলকে দিলেই কেবল বিএনপি খুশি হবে’
‘নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে দিলেই কেবল বিএনপি খুশি হবে, অন্যথায় নয়’ বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
২৩:২২ ২৪ জানুয়ারি ২০২২
হঠাৎ প্রেসার কমে গেলে যা করবেন
সাধারণত একজন সুস্থ মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০। সেটা ৯০/৬০ বা এর আশপাশে থাকলে লো ব্লাড প্রেসার হিসেবে গণ্য করা হয়। অনেকেই লো প্রেসারে ভুগে থাকেন। হঠাৎ প্রেসার কমে গেলে মাথা ঘোরা, ক্লান্তি বোধ, অজ্ঞান হওয়া, বমি বমি ভাব, বুক ধড়ফড়, অবসাদ, চোখে ঝাপসা দেখা এবং শ্বাস-প্রশ্বাস নিতে অসুবিধা হয়।
২২:৫০ ২৪ জানুয়ারি ২০২২
এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১৮০ শতাংশ, মৃত্যু ৮৮ শতাংশ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত এক সপ্তাহে (১৭ জানুয়ারি-২৩ জানুয়ারি) করোনা সংক্রমণ বেড়েছে ১৮০ শতাংশ। একইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু বেড়েছে ৮৮ শতাংশ।
২২:১৬ ২৪ জানুয়ারি ২০২২
শাবি উপাচার্যের বাসায় খাবার-ওষুধ নিয়ে ঢুকতে পারলেন না শিক্ষকরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অবরুদ্ধ উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের বাসভবনে তার জন্য খাবার ও ওষুধ নিয়ে যেতে দেননি আন্দোলনরত শিক্ষার্থীরা।
২১:৪৬ ২৪ জানুয়ারি ২০২২
১৪ হাজার কোটি টাকায় বাংলাদেশে নির্মিত হবে বিশ্বমানের শিপইয়ার্ড
পটুয়াখালীতে পায়রা বন্দরের সন্নিকটে একটি আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ কারখানা (শিপইয়ার্ড) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য যৌথভাবে ১ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১৪ হাজার কোটি টাকা সরাসরি বৈদেশিক বিনিয়োগ করতে আগ্রহী সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক প্রতিষ্ঠান জেন্টিয়াম সলিউশনস্ (Gentium Solutions) এবং ডাচ প্রতিষ্ঠান ডামেন শিপইয়ার্ডস গ্রুপ (Damen Shipyards Group)। প্রকল্পটি বাস্তবায়িত হলে বাংলাদেশে এটিই হবে সর্বোচ্চ সরাসরি বৈদেশিক বিনিয়োগ (FDI)।
২১:২৮ ২৪ জানুয়ারি ২০২২
শিক্ষার্থীদের দাবি মেনে নিতে আহ্বান জানালেন সিলেটের নাগরিকবৃন্দ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা উপাচার্য ফরিদ উদ্দিনের পদত্যাগের দাবিতে এখনও অনশন ভাঙেন নি। শিক্ষার্থীদের পুলিশ দিয়ে পেটানোর অভিযোগ তুলে তাঁরা ভিসির পদত্যাগ ছাড়া অনশন ভাঙবেন না বলছেন। এমন অবস্থায় সিলেট নগরীর সাধারণ নাগরিকরাও আহ্বান জানিয়েছেন শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ভিসির পদত্যাগের।
২১:১৩ ২৪ জানুয়ারি ২০২২
বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট বিদ্রোহীদের হাতে আটক
বিদ্রোহী সৈন্যদের হাতে আটক হয়েছেন বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর। দেশটির একাধিক সেনাশিবিরে প্রচণ্ড গোলাগুলির পর রবিবার (২৩ জানুয়ারি) একটি সেনা শিবিরে বিদ্রোহী সেনারা তাকে আটক করে।
২০:২৮ ২৪ জানুয়ারি ২০২২
নায়করাজ রাজ্জাকের ব্যবহৃত জিনিস রাখা হলো জাদুঘরে
ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ছিলেন আব্দুর রাজ্জাক। অভিনয়ের জন্য পেয়েছেন নায়করাজ উপাধি। শুধু কি উপাধি, অভিনয়ের জন্যই বাঙালির হৃদয়ে দাগ কেটে রয়েছেন আজও।
২০:০১ ২৪ জানুয়ারি ২০২২
কুলাউড়ায় রেস্টুরেন্ট-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের কুলাউড়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মামলায় ১৯ হাজার নয় শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) উপজেলার রবিরবাজার ও পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্ট-দোকান-ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান হয়।
১৯:৩২ ২৪ জানুয়ারি ২০২২
মৌলভীবাজার কমিউনিস্ট পার্টির নতুন কমিটি গঠন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মৌলভীবাজার জেলা কমিটির দু'দিনব্যাপি একাদশ জেলা সম্মেলন শেষ হয়েছে। সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিলিমেষ ঘোষ বলু।
১৯:০৬ ২৪ জানুয়ারি ২০২২
পথচারীরা মাস্ক না পড়ায় কমলগঞ্জে ৩১ মামলা
করোনাভাইরাস সংক্রমণ ও ওমিক্রন ভ্যারিয়েন্ট উর্ধ্বগতিতে বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা না মেনে মাস্ক পরিধান না করায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার ও মুন্সিবাজারের বিভিন্ন সড়কে পথচারীদের সতর্ক ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩১ টি মামলায় ৩ হাজার সাতশত টাকা জরিমানা করে আদায় করা হয়।
১৮:৩৩ ২৪ জানুয়ারি ২০২২
মাটির নীচে যাবে মৌলভীবাজার শহরের বিদ্যুতের তার
বিদ্যুতের তারবিহীন শহর গড়তে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক (ডিসি) মীর নাহিদ আহসান।
১৮:২৯ ২৪ জানুয়ারি ২০২২
পর্নোগ্রাফি মামলায় জামিন চাইতে এসে কারাগারে অধ্যক্ষ ও চেয়ারম্যান
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর আপত্তিকর ছবি পোস্ট ও শেয়ার করায় সুনামগঞ্জে দিরাই উপজেলার বিবিয়ানা মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাশ ও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রঙ্গলাল দাসকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।
১৮:১৮ ২৪ জানুয়ারি ২০২২
জবি প্রেসক্লাবের নেতৃত্বে মোস্তাকিম-আরমান
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রগতিশীল চিন্তাধারার, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (জবি প্রেসক্লাব) কার্যনির্বাহী পরিষদ-২০২২ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
১৭:৫৮ ২৪ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   844  
-   845  
-   846  
-   847  
-   848  
-   849  
-   850      
- পরবর্তী >    
- শেষ >>    










































