কমলগঞ্জে সিএনজির ধাক্কায় আহত ব্যবসায়ীর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হওয়ার ৮ দিনের মাথায় মৃত্যুবরণ করেছেন মুন্সীবাজারের ব্যবসায়ী ঠাকুরমণি দেবনাথ (৬৫)। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২২ জানুয়ারি) সকাল ১০ টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৭:৩৯ ২২ জানুয়ারি ২০২২
চারশ মানুষের মাঝে মৌলভীবাজার পৌরসভার শীতবস্ত্র বিতরণ
প্রচণ্ড শীতে কাঁপছে মৌলভীবাজার। এ অবস্থায় মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
১৭:২৫ ২২ জানুয়ারি ২০২২
অহিংসপন্থার প্রতিটি আন্দোলন পদ্ধতি বিনির্মাণ করেছে তারা
আজ সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 'কাফন' পরে শান্তিপূর্ণ আন্দোলনের তৃতীয় ধাপটিতে গিয়েছে। এই আন্দোলনের বৈশিষ্ট্য হচ্ছে অহিংসপন্থার প্রতিটি আন্দোলন পদ্ধতি বিনির্মাণ করেছে তারা। পিটিয়ে রক্তাক্ত করার পরে পিঠে রক্তজবার চিহ্ন নিয়ে শিক্ষার্থীরা পুলিশকে ফুল দিয়েছে। এর পরের ধাপে অনশনে গেছে, অসুস্থ হয়েছে; তবু অনশন ছাড়তে চায়নি। এরকম প্রতিবাদ পদ্ধতির প্রয়োগ বাংলাদেশে খুবই নতুন।
১৭:২০ ২২ জানুয়ারি ২০২২
সাবেক প্রেমিকার মিউজিক ভিডিওতে সালমান খান
বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার পাশাপাশি মাঝেমধ্যে কাজ করেন বিজ্ঞাপনচিত্রে। এছাড়াও টিভি রিয়্যালিটি শোর সঞ্চালনায়ও দেখা যায় তাকে। তবে এবার সালমানকে দেখা গেল মিউজিক ভিডিওতে।
১৬:৩৮ ২২ জানুয়ারি ২০২২
ভিসির পদত্যাগ দাবিতে শাবি শিক্ষার্থীদের কাফন মিছিল
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে কাফন মিছিল করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
১৬:০৩ ২২ জানুয়ারি ২০২২
রোববার থেকে সব অধস্তন আদালতও চলবে ভার্চুয়ালি
দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার (২৩ জানুয়ারি) থেকে দেশের সব দেওয়ানি ও ফৌজদারি আদালত শারীরিক উপস্থিতির পাশাপাশি ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালিত হবে।
১৫:৩৮ ২২ জানুয়ারি ২০২২
আমার প্রিয় বিশ্ববিদ্যালয়টি ভালো নেই
গভীর রাতে টেলিফোন বেজে উঠলে বুকটা ধক করে ওঠে, তাই টেলিফোনটা ধরেছি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ফোন করেছে।
১৫:১৩ ২২ জানুয়ারি ২০২২
অনশনের চার দিন : শাবির ১৫ শিক্ষার্থী হাসপাতালে
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৫ জন শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
১৪:৪৭ ২২ জানুয়ারি ২০২২
তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস
খুলনা, বরিশাল এবং ঢাকা- দেশের এই তিন বিভাগে হালকা বৃষ্টির পূ্র্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন দেশজুড়েই বৃষ্টির প্রবণতা থাকতে পারে বলেও মনে করছেন আবহাওয়াবিদরা।
১৪:১৪ ২২ জানুয়ারি ২০২২
মুম্বাইয়ে ২০তলা ভবনে ভয়াবহ আগুন, নিহত ৭
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি ২০তলা ভবনে ভয়াবহ আগুনে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। স্থানীয় সময় শনিবার (২২ জানুয়ারি) সকাল ৭টার দিকে মুম্বাইয়ের তার্দেও এলাকায় এ ঘটনা ঘটে।
১৪:০০ ২২ জানুয়ারি ২০২২
বিপিএল : সিলেটের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা
শুরু হয়ে গেছে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ। লিগের দ্বিতীয় দিনে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বিপিএলের দুই বারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সিলেট সানরাজার্স।
১৩:৩২ ২২ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার বেড়ে ৫৯ শতাংশ
মৌলভীবাজার জেলায় নতুন করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় করোনায় জেলায় কারও মৃত্যু না হলেও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার বেড়ে হয়েছে ৫৯।
১৩:১৬ ২২ জানুয়ারি ২০২২
ইয়েমেনের কারাগারে সৌদি জোটের বিমান হামলা, নিহত ৭০
সৌদি আরবের নেতৃত্বাধীন জোট ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক। ইয়েমেনের হুতি সরকারের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল মোতাওয়াক্কেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, সাদা শহরের কারাগারে বিমান হামলায় ৭০ জন নিহত হন। তবে অনেকে গুরুতর আহত হওয়ায় নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে।
১২:১৪ ২২ জানুয়ারি ২০২২
ফের বিয়ের পিঁড়িতে বসেছেন পরীমনি
আলোচিত চিত্রনায়িকা পরীমনি মা হতে চলেছেন। কিছুদিন আগেই তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর শেয়ার করেন। পাশাপাশি এও জানান, এই সন্তানের বাবা অভিনেতা শরিফুল রাজ। পরে এই জুটি সংবাদমাধ্যমকে জানান, গত ১৭ অক্টোবর তারা পারিবারিক আয়োজনে বিয়ে করেছেন। সেখানে শুধু দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
১২:০৩ ২২ জানুয়ারি ২০২২
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, তবে চলবে বাণিজ্যমেলা, বইমেলা ও বিপিএল
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে শুক্রবার নতুন ছয় দফা বিধি-নিষেধ সম্বলিত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এসব বিধি-নিষেধ কীভাবে কার্যকর হবে, শুক্রবার (২১ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১১:৪১ ২২ জানুয়ারি ২০২২
‘বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা থাকলেও সেটা এতো তাড়াতাড়ি প্রয়োগ ঠিক হয়নি’
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন দমাতে পুলিশ ডেকে এনে যে কাণ্ড ঘটানো হলো সেটা কাঙ্ক্ষিত নয় বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী।
১১:১৮ ২২ জানুয়ারি ২০২২
শাবি শিক্ষার্থীদের ফের ঢাকায় আসার আহ্বান শিক্ষামন্ত্রীর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনায় বসার জন্য ফের ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
২৩:৫৮ ২১ জানুয়ারি ২০২২
‘রিকশার রঙ আর চালকদের মুখের কথা মনে পড়বে’
বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন।
২৩:২৩ ২১ জানুয়ারি ২০২২
জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে মৌলভীবাজারে মিলাদ মাহফিল
বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৮৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার (২১ জানুয়ারি) জাতীয়তাবাদী দল বিএনপি, মৌলভীবাজার পৌর শাখার (একাংশ) উদ্যোগে শহরের দেওয়ানী মসজিদ দোয়া ও মিলাদ মাহফিলে অনুষ্ঠিত হয়েছে।
২২:৪৯ ২১ জানুয়ারি ২০২২
বর্ণাঢ্য আয়োজনে সিলেটে কারিতাস বাংলাদেশ এর সুবর্ণজয়ন্তী উদযাপন
সুবর্ণজয়ন্তী উদযাপন করল কারিতাস বাংলাদেশ এর সিলেট অঞ্চল। গত ১৯ জানুয়ারি সিলেটের সুরমাগেইট এলাকার আঞ্চলিক কার্যালয়ে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
২২:৩৩ ২১ জানুয়ারি ২০২২
আন্দোলনকারীদের সাথে শাবির সাবেক ছাত্রলীগ নেতাদের একাত্মতা
উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতারা একাত্মতা জানিয়েছেন।
২২:০০ ২১ জানুয়ারি ২০২২
আলোচনার ক্ষেত্র পাল্টালেন শাবির আন্দোলনকারীরা, ঢাকা যাবেন না
আলোচনার ক্ষেত্র পরিবর্তন করে অনলাইন আলোচনায় জোর দিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
২১:৫৪ ২১ জানুয়ারি ২০২২
এফডিসিতে চিত্রনায়ক ইমন লাঞ্ছিত
আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে সরগরম এফডিসি। এসবের মধ্যেই চিত্রনায়ক ইমনকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
২১:৫০ ২১ জানুয়ারি ২০২২
ঢাকায় নয়, শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান শাবি শিক্ষার্থীরা
ঢাকায় গিয়ে নয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় তারা এ কথা জানান।
২১:২৬ ২১ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   847  
-   848  
-   849  
-   850  
-   851  
-   852  
-   853      
- পরবর্তী >    
- শেষ >>    










































