র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘র্যাব তৈরি করেছে আমেরিকান ও ব্রিটিশরা। কীভাবে মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, হাউ টু ইন্টারোগেশন। এগুলো সবই শিখিয়েছে আমেরিকা। তারা প্রশিক্ষণ দিয়েছে।’
২১:২৬ ২১ জানুয়ারি ২০২২
প্রত্যন্ত অঞ্চলে ৩৬তম ব্রিজ করে দিলেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় নিজের অর্থে ৩৬ তম ব্রিজ করে দিলেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের রাম গংগার মানুষ একটি ব্রিজের জন্য দুর্ভোগ পোহাচ্ছিলেন। এ অবস্থায় নিজের অর্থে ব্রিজটি করে দেন তিনি।
২১:০৩ ২১ জানুয়ারি ২০২২
ঠিকাদারের গাফিলতিতে শমশেরনগর-কুলাউড়া সড়কে যান চলাচল ব্যাহত
ঠিকাদারের গাফিলতিতে মৌলভীবাজারের শমশেরনগর-কুলাউড়া সড়কের শমশেরনগর বিমান বাহিনী ইউনিট সংলগ্ন রাস্তার নির্দিষ্ট দু’টি স্থানে প্রতিনিয়ত দেবে যাচ্ছে পাথর ও কয়লা বোঝাই ট্রাক। সড়ক ও জনপথের সড়কের অর্ধকিলোমিটার রাস্তা সংস্কারে পিচঢালা ভেঙে ফেলার পর থেকে গত একমাস যাবত ওই দু’টি স্থানে ট্রাক দেবে যাওয়ার ঘটনা ঘটছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে ও চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
২১:০৩ ২১ জানুয়ারি ২০২২
সন্ধ্যার পরে নদী থেকে কোনোক্রমেই বালু উত্তোলন করা যাবে না
পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, সন্ধ্যার পরে নদী থেকে কোনোক্রমেই বালু উত্তোলন করা যাবে না। নদী বা খাল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নদী বা খাল ক্ষতিগ্রস্ত হলে এর নেতিবাচক প্রভাব সবার উপরে পড়বে। এই এলাকায় জলাবদ্ধতার একমাত্র কারণ খাল ভরাট ও দখল। দখলকৃত খাল উদ্ধার করে এর নাব্যতা ফিরিয়ে আনা হবে।
২০:৪৪ ২১ জানুয়ারি ২০২২
নবীগঞ্জে তীব্র সংকট দেখা দিয়েছে খাবার পানি
বোরো ফসলের মৌসুম হওয়ায় বেশিরভাগ বোরো জমিতে শ্যালো মেশিন বসানোর ফলে পানির এ রকম সংকট দেখা দিয়েছে বলেও অনেকে মনে করেন।বিভিন্ন এলাকায় খোজ নিয়ে ও সরেজমিনে ঘুরে দেখাগেছে,বিভিন্ন গ্রামের অধিকাংশ টিউবওয়েলগুলোই পানি না উঠার কারনে প্রায় অকেজো হয়ে পরে আছে। তাই গ্রামের সাধারন মানুষ বিশুদ্ধ খাবার পানি না পেয়ে পুকুর ও ডোবার পানি সংগ্রহ করে ফুটিয়ে খাবার উপযোগী করে তোলার চেষ্টা করছেন।
২০:১৮ ২১ জানুয়ারি ২০২২
বাঘ সংরক্ষণে সমৃদ্ধ দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাঘ রক্ষায় বিশ্বের ১৩টি বাঘ সমৃদ্ধ দেশকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকার বন্য বাঘ সংরক্ষণের দৃঢ় প্রত্যয় নিয়ে কাজ করছে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, যৌথ কুয়ালালামপুর বিবৃতি বাস্তবায়ন বাঘের জনসংখ্যা বৃদ্ধি ও স্থিতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
১৮:১৩ ২১ জানুয়ারি ২০২২
‘সংক্রমণের হার কমলে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে’
করোনা সংক্রমণের হার কমলে ফের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
১৭:৪২ ২১ জানুয়ারি ২০২২
শাবিপ্রবি শিক্ষার্থীদের চাওয়ার প্রতি আপনাদের সহমর্মিতা আমাদের ঋণ
আমরা আশা করি- এই অঞ্চলের অন্যতম শিক্ষাবিদ, একজন সফল ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পররাষ্ট্রমন্ত্রী হিশেবে এবং অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ হিশেবে আমাদের প্রাণপ্রিয় শাবিপ্রবির শিক্ষার্থীদের চাওয়ার প্রতি আপনারা সম্মান দিবেন- আপোষহীনতায় আজীবনের কৃতজ্ঞতায় আমাদের ঋণী করবেন।
১৭:৩৩ ২১ জানুয়ারি ২০২২
শিমুকে যেভাবে গলাটিপে হত্যা করে স্বামী ও তার বন্ধু
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে গলাটিপে হত্যা করেন স্বামী শাখাওয়াত আলীম নোবেল ও তার বন্ধু এস এম ওয়াই আব্দুল্লাহ ফরহাদ। হত্যার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নোবেল।
১৭:১১ ২১ জানুয়ারি ২০২২
ভূমিকম্পে কাঁপল দেশ
ভূমিকম্পে কাঁপল দেশ। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ জানুয়ারি) বিকেল ৪টা ১২ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়েছে।
১৬:৩৯ ২১ জানুয়ারি ২০২২
বিশ্বকাপে ভারত-পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ
প্রকাশিত হয়েছে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। যাতে বাংলাদেশ পড়েছে ভারত-পাকিস্তানের গ্রুপে। অর্থাৎ বাংলাদেশ এবার সরাসরি খেলবে সুপার টুয়েলভে।
১৬:২৬ ২১ জানুয়ারি ২০২২
শিক্ষামন্ত্রীর কাছে যাচ্ছেন শাবির ৫ শিক্ষার্থী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আলোচনা করতে ঢাকায় যাচ্ছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রীর আহ্বানে তাদের ৫জন প্রতিনিধি সন্ধ্যায় ঢাকায় উদ্দেশ্যে রওয়ানা দিবেন বলে জানা গেছে।
১৬:০৩ ২১ জানুয়ারি ২০২২
জবিতে স্থগিত থাকবে সশরীরে ক্লাস, নেওয়া যাবে লিখিত পরীক্ষা
করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ও করোনার বিস্তার রোধে দুই সপ্তাহের জন্য সকল স্কুল কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে ক্লাস বন্ধ থাকলেও অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।লিখিত পরীক্ষাগুলো সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং ডিন স্বাস্থ্যবিধি মেনে গ্রুপ করে সশরীরে নিতে পারবেন।
১৫:৩৭ ২১ জানুয়ারি ২০২২
করোনার টিকা বাধ্যতামূলক করল অস্ট্রিয়া
করোনাভাইরাস মহামারি প্রতিরোধে ভ্যাকসিন ম্যানডেটের অনুমোদন দিয়েছে ইউরোপের দেশ অস্ট্রিয়ার পার্লামেন্ট। এর ফলে আগামী ফেব্রুয়ারি মাস থেকে দেশটির সব প্রাপ্তবয়স্ককে বাধ্যতামূলকভাবে করোনার টিকা নিতে হবে।
১৫:০১ ২১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার ছাড়াল ৩৯ শতাংশ
প্রবাসী অধ্যুষিত মৌলভীবাজার জেলায় বাড়ছে করোনা প্রাদুর্ভাব। ইতোমধ্যে জেলাটিতে করোনা রোগী শনাক্তের হার ৩৯ শতাংশ ছাড়িয়েছে। শুক্রবার (২১ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এমন তথ্যই জানা গেছে।
১৪:৩১ ২১ জানুয়ারি ২০২২
বন্ধ হচ্ছে না ঢাবির হল, ক্লাস চলবে অনলাইনে
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দুই দফায় বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বন্ধ হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল। প্রতিষ্ঠানটিতে ক্লাস চলবে অনলাইনে, সীমিত পরিসরে খোলা থাকবে প্রশাসনিক কার্যালয়।
১৩:৪৪ ২১ জানুয়ারি ২০২২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী দু’সপ্তাহের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
১২:৫০ ২১ জানুয়ারি ২০২২
করোনা মোকাবিলায় মন্ত্রিপরিষদ বিভাগের পাঁচ জরুরি নির্দেশনা
দেশে করোনাভাইরাসের সংক্রমণে লাগাম টানা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে পাঁচ দফা জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। শুক্রবার (২১ জানুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়েছে।
১২:৩৬ ২১ জানুয়ারি ২০২২
৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা
দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় স্কুল-কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দু’সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১২:০৯ ২১ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে করোনা আক্রান্ত হয়েছেন আরও ৭৮ জন
মৌলভীবাজারে একদিনে আরও ৭৮ জনের করোনা শনাক্ত খবর দিয়েছে সিভিল সার্জন কার্যালয়। এ অবস্থায় উদ্বিগ্ন অনেকেই। সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
২৩:৪৪ ২০ জানুয়ারি ২০২২
ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক
ব্যাংকারদের সর্বনিম্ন বেতন বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে সর্বনিম্ন বেতন হবে ২৮ হাজার টাকা। পাশাপাশি নির্ধারিত লক্ষ্য অর্জন করতে না পারলে বা অদক্ষতার অজুহাতে কোনো ব্যাংকারকে চাকরি থেকে বাদ দেওয়া যাবে না।
২৩:২৭ ২০ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে সকল প্রকার সভা-সমাবেশ বন্ধ রাখতে জেলা প্রশাসকের নির্দেশ
মৌলভীবাজারে সকল প্রকার অনুষ্ঠান ও সমাবেশ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সোশ্যাল মিডিয়ায় দেয়া এক বার্তায় তিনি জানান, আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) মৌলভীবাজার জেলায়
২২:৫৪ ২০ জানুয়ারি ২০২২
আইপিটিভিতে সংবাদ প্রচার বন্ধের দাবি এটকোর
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তিমূলক অপপ্রচার বন্ধে ডিসিদের আরো তৎপর হবার আহ্বান জানিয়েছেন।
২২:২৪ ২০ জানুয়ারি ২০২২
‘সন্তানদের উন্মুক্ত আকাশের নিচে অভুক্ত অবস্থায় রেখে আমরা সুখনিদ্রায় যেতে পারি না’
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সৃষ্ট অচলাবস্থা নিরসনে দেশে ও প্রবাসে থাকা সিলেটের প্রতিনিধিত্বশীল ২৫ নাগরিক একটি বিবৃতি প্রদান করেছেন।
২১:৫৪ ২০ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   848  
-   849  
-   850  
-   851  
-   852  
-   853  
-   854      
- পরবর্তী >    
- শেষ >>    










































