কুলাউড়ায় গৃহহীন আরও ৬০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর
তৃতীয় ধাপে মৌলভীবাজারের কুলাউড়ার আরো গৃহহীন ৬০ পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর। বুধবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাজীপুরে আশ্রয়ণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
১৯:৫৬ ১৯ জানুয়ারি ২০২২
শাবির ভিসির কুশপুত্তলিকা দাহ করলো জাবির শিক্ষার্থীরা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিয়ে কটুক্তি করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দীনের কুশপুত্তলিকা দাহ করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন শেষে তার কুশপুত্তলিকা দাহ করেন শিক্ষার্থীরা।
১৯:৪৪ ১৯ জানুয়ারি ২০২২
সেবা প্রকাশনীর কর্ণধার ও মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন আর নেই
সারাদেশে তুমুল জনপ্রিয়তা পাওয়া গোয়েন্দা-থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র লেখক এবং সেবা প্রকাশনীর কর্ণধার কাজী আনোয়ার হোসেন মৃত্যুবরণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৯ জানুয়ারি) বিকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৮:২৮ ১৯ জানুয়ারি ২০২২
বিএনপি বহিষ্কার করলেও অন্য দলে যাবো না, সমর্থক হয়েই থাকবো: তৈমুর
সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ে চেয়ারপারসনের উপদেষ্টার পর দল থেকেও বহিষ্কার হয়েছেন অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। এ নিয়ে খুব বেশি আক্ষেপ না করে বললেন, ‘বিএনপি বহিষ্কার করলেও দল পরিবর্তন করব না, অন্য কোনো দলেও যোগ দেব না। দলের একজন অনুগত কর্মী হিসেবেই কাজ করে যাব।’
১৮:১৪ ১৯ জানুয়ারি ২০২২
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল বৃহস্পতিবার
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার (২০ জানুয়ারি)। এ লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
১৭:৪৯ ১৯ জানুয়ারি ২০২২
শাবির সাম্প্রতিক উদ্ভুত পরিস্থিতিতে ডিনবৃন্দের বিবৃতি
বিশ্ববিদ্যালয়ে গত কয়েকদিনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ও বিশ্ববিদ্যালয় অস্থিতিশীল হওয়ায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ।
১৭:৩৪ ১৯ জানুয়ারি ২০২২
ওমিক্রন মোকাবিলায় ডিমলায় মাস্ক বিতরণ
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ডিমলায় জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
১৭:২৩ ১৯ জানুয়ারি ২০২২
ওমিক্রন মোকাবিলায় ডিসিদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রতিরোধসহ সংক্রমণ রোধে জেলা প্রশাসকদের (ডিসি) সর্বোচ্চ সতর্ক থেকে কাজ করার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১৭:০৬ ১৯ জানুয়ারি ২০২২
দেশে একদিনে সাড়ে ৯ হাজার করোনা রোগী শনাক্ত, ১২ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১২ জন করোনা রোগী।
১৬:৩৩ ১৯ জানুয়ারি ২০২২
দেশে ডেল্টা ভ্যারিয়েন্টই সংক্রমণ ছড়াচ্ছে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন ওমিক্রনের প্রভাবেই সংক্রমণের ঊর্ধ্বগতি।এদিকে স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্টই সংক্রমণ ছড়াচ্ছে। তবে সংক্রমণ বাড়লেও আতঙ্কের কোনো কারণ নেই। হাসপাতালে ভর্তি রোগী সংক্রমণ অনুপাতে বাড়েনি।
১৬:১৯ ১৯ জানুয়ারি ২০২২
হবিগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, এক চালকের মৃত্যু
হবিগঞ্জের মাধবপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রবিউল আলম (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৬:০২ ১৯ জানুয়ারি ২০২২
পাহাড় কাটা ও বনভূমি দখলদার উচ্ছেদে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
পরিবেশ সুরক্ষায় পাহাড় কাটা, বনভূমি দখলদারদের উচ্ছেদ ও বৃক্ষ নিধন বন্ধ করতে জেলা প্রশাসকদের (ডিসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
১৫:৪৫ ১৯ জানুয়ারি ২০২২
আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম
আপাতত বাড়ছে না ভোজ্যতেলের দাম। আগামী ৬ ফেব্রুয়ারির পর সিদ্ধান্ত হবে তেলের দাম বাড়বে না কমবে। এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
১৫:১৮ ১৯ জানুয়ারি ২০২২
অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে বিধবা ভাতা পেলেন অঞ্জনা বালা
ইউএনও’র হস্তক্ষেপে বিধবা ভাতা পেলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অঞ্জনা বালা (৬০)। অনেকের কাছে ধরনা দিয়ে অবশেষে বিধবা ভাতাভুক্ত হলেন তিনি।
১৪:৫৬ ১৯ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত
মৌলভীবাজারে একদিনে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৬ শতাংশের উপরে। বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন কার্যালয়ের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪:৩৪ ১৯ জানুয়ারি ২০২২
৩০ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন
দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। এমন পরিস্থিতিতে ৩০ দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ।
১৪:১০ ১৯ জানুয়ারি ২০২২
করোনা: ইয়েলো জোনে সিলেট-মৌলভীবাজার, গ্রিন জোনে হবিগঞ্জ-সুনামগঞ্জ
সারাদেশে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এমন অবস্থায় ঢাকা ও রাঙামাটির পর আরও ১০টি জেলাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে রেড জোনে অন্তর্ভূক্ত করা হয়েছে। একইসাথে সিলেট বিভাগের সিলেট ও মৌলভীবাজার জেলাকে মধ্যম ঝুঁকিপূর্ণ হিসেবে ইয়েলো জোনে নেওয়া হয়েছে। গ্রিন জোনে রয়েছে সিলেটের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা।
১৪:০১ ১৯ জানুয়ারি ২০২২
উদ্ভুত পরিস্থিতিতে শাবি কর্মচারী সমিতির বিবৃতি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্ভুত পরিস্থিতিতে বিবৃতি দিয়েছে শাবি কর্মচারী সমিতি। মঙ্গলবার রাতে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বিবৃতি জানান তারা।
১৩:৪৩ ১৯ জানুয়ারি ২০২২
‘সার্বভৌমত্বে আঘাত এলে চুপ থাকবে না বাংলাদেশ’
বাংলাদেশ সব দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, কারও সঙ্গে বৈরীতা চায় না। তবে আঘাত এলে বাংলাদেশ প্রতিঘাত করবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কারও সঙ্গে যুদ্ধ নয়। তবে সার্বভৌমত্বের ওপর আঘাত এলে চুপ করে বসে থাকবে না বাংলাদেশ।
১১:৪৩ ১৯ জানুয়ারি ২০২২
একদিনে ১১ লাখের বেশি শনাক্ত, মৃত্যু আরও ৮ হাজার
করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে বেড়ে চলেছে দৈনিক শনাক্ত ও মৃত্যুর সংখ্যা। গত এক দিনে তা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজারের বেশি মানুষ।
০৯:৪০ ১৯ জানুয়ারি ২০২২
আজ থেকে ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্ট
দেশে করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে আজ বুধবার থেকে ফের ভার্চুয়ালি চলবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম। এজন্য সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের পৃথক পৃথক জুম আইডিও প্রণয়ন করা হয়েছে।
০৯:২৮ ১৯ জানুয়ারি ২০২২
মৌলভীবাজারে যুবকদের স্বেচ্ছাশ্রমে ঝুঁকিপূর্ণ রাস্তা সংস্কার
মৌলভীবাজারে স্কুল-কলেজ পড়ুয়া কিশোর ও তরুণ যুবকরা নিজেরাই স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ঝুঁকিপূর্ণ রাস্তার বাঁকসহ ইট সলিং নির্মিত গ্রামীণ রাস্তার একটি ভাঙা অংশ সংস্কার করেছেন। রাস্তা সংস্কারে যুবকদের উদ্যেগকে স্বাগত জানান এলাকাবাসী। তাদের এমন উদ্যেগে সহযোগিতাও করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম তাজসহ স্থানীয় কয়েকজন ব্যক্তিবর্গ।
২৩:৫৮ ১৮ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে বিশ্বশান্তিকল্পে তিন দিনব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দূর্গাবাড়িতে বিশ্বশান্তিকল্পে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে।
২৩:৩৯ ১৮ জানুয়ারি ২০২২
আমরণ অনশনের ঘোষণা শাবি শিক্ষার্থীদের
বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২টার মধ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে শাবি শিক্ষার্থীরা।
২২:৫৬ ১৮ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   850  
-   851  
-   852  
-   853  
-   854  
-   855  
-   856      
- পরবর্তী >    
- শেষ >>    










































