পুলিশ ভেরিফিকেশন চলমান রেখেই শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত
পুলিশ ভেরিফিকেশন (পুলিশি যাচাই) চলমান রেখেই নিয়োগ দেওয়া হবে সুপারিশপ্রাপ্ত ৩৮ হাজার শিক্ষককে। শিক্ষা মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৩:২৩ ১৭ জানুয়ারি ২০২২
সোনারগাঁয়ে পুলিশের প্রাইভেটকার খাদে, ২ এসআই নিহত
নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি প্রাইভেটকার খাদে পড়ে দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আহত হয়েছেন এক সহকারী উপপরিদর্শক (এএসআই)।
২২:৫৩ ১৭ জানুয়ারি ২০২২
বড়লেখায় ইউপি সদস্যের শপথগ্রহণ
মৌলভীবাজারের বড়লেখায় দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার রাসেল আহমদ শপথ গ্রহণ করেছেন।
২২:২৪ ১৭ জানুয়ারি ২০২২
আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে শাবি প্রশাসন
রোববার (১৭ জানুয়ারি) পুলিশের লাঠিচার্জ ও রবার বুলেটে আহতদের চিকিৎসা ব্যয় বহন করবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
২১:৪৯ ১৭ জানুয়ারি ২০২২
বিএনপি নেতাদের নিয়ে নৌকার মনোনয়ন জমা, আ’লীগে ক্ষোভ
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আবুল খয়ের বিএনপির দুই শীর্ষ নেতাকে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
২১:৩৪ ১৭ জানুয়ারি ২০২২
ইসি গঠনে রাষ্ট্রপতিকে যে চার প্রস্তাব দিলো আওয়ামী লীগ
নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়ে চার দফা প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে নির্বাচন কমিশনের আর্থিক অবস্থা শক্তিশালী করা, কমিশন গঠনে আইন করা এবং সব ধরনের নির্বাচনে অধিকতর তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।
২১:১৭ ১৭ জানুয়ারি ২০২২
কুলাউড়ায় শপথ নিলেন নবনির্বাচিত ১২ ইউপির চেয়ারম্যান-সদস্যরা
তৃতীয় ধাপে অনুষ্ঠিত মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী ১২ জন চেয়ারম্যানসহ সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ আসনের সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে কুলাউড়ায় নব নির্মিত জেলা পরিষদ অডিটরিয়াম হলরুমে এ শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে আইনী জটিলতা থাকায় কুলাউড়া সদর ইউনিয়নের নির্বাচিত ১৩ জন শপথ গ্রহণ করতে পারেন নি।
২০:০২ ১৭ জানুয়ারি ২০২২
লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, জুড়ীতে জিডি করলেন ছাত্রলীগ নেতা
যুক্তরাজ্যের লন্ডনে বসে সরকারবিরোধী পোস্ট, সরকারের বিভিন্ন দফতরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ছাত্রলীগ নিয়ে গালাগালি করার কারণে জুড়ীর সাবেক নেতা এবাদুর রহমানের বিরুদ্ধে জুড়ী থানায় জিডি করেছেন এক ছাত্রলীগ নেতা।
১৯:৩৬ ১৭ জানুয়ারি ২০২২
বড়লেখায় জুমের ৪০০ পানগাছ কেটে দিল দুর্বৃত্তরা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বনাখলাপুঞ্জির একটি পান জুমের প্রায় ৪০০ পানগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে ছয়-সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত জুম মালিক দাবি করছেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত জুমের মালিক ফ্রেসমিন ওয়ার সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
১৯:২৪ ১৭ জানুয়ারি ২০২২
পবিত্র ওমরাহ পালনে মানতে হবে সৌদি আরবের যেসব নতুন নির্দেশনা
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজারো মানুষ সৌদি আরবে যান পবিত্র ওমরাহ পালন করতে। তবে এবার ওমরাহ পালনে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটিতে গত কয়েকদিনে সংক্রমণ আবারও বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৮:৪৪ ১৭ জানুয়ারি ২০২২
রাষ্ট্রপতির সাথে সংলাপে আওয়ামী লীগ
নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের শেষ দিন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় বসেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৮:২৯ ১৭ জানুয়ারি ২০২২
চলতি মাসে চতুর্থবার ক্ষেপণাস্ত্র ছুড়লো উত্তর কোরিয়া
চলতি জানুয়ারি মাসেই চতুর্থবারের মতো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। সোমবার (১৭ জানুয়ারি) সাগরে আবারও স্বল্প-পাল্লার দুটি ক্ষেপণাস্ত্র ছুড়ে তাদের শক্তি জানান দিলো দেশটি। জধানী পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দর থেকে ক্ষেপণাস্ত্র দু’টি ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
১৮:০১ ১৭ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে উদ্বোধনের আড়াই মাসেও শুরু হয়নি আরসিসি ঢালাই কাজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে গত বছরের ১ নভেম্বর শ্রীমঙ্গল-শমশেরনগর-কুলাউড়া (জেড-২০০৩) সড়কে ৩ কি.মি. আরসিসি ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনের আড়াই মাস সময় অতিবাহিত হলেও এখনও পর্যন্ত সড়কে ঢালাই কাজ শুরু হয়নি। এতে ইটসলিং ভেঙে ও রাস্তায় গর্ত তৈরি হওয়ায় যানবাহন চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
১৭:৫৬ ১৭ জানুয়ারি ২০২২
দেশে দৈনিক করোনা সংক্রমণ ৬ হাজার ছাড়াল, ১০ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৬৭৬ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন করোনা রোগী।
১৭:২৫ ১৭ জানুয়ারি ২০২২
খাদ্য অধিদপ্তরের চার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ
খাদ্য অধিদপ্তরের চার পদের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন পদের এমসিকিউ বা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
১৭:২১ ১৭ জানুয়ারি ২০২২
দেশে করোনা সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে : স্বাস্থ্যের ডিজি
দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
১৬:৫৭ ১৭ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে র্যাবের অভিযানে এক লাখ জাল টাকাসহ আটক ১
মৌলভীবাজারের কমলগঞ্জে র্যাব-৯ এর বিশেষ অভিযানে ১ লাখ জাল টাকা, ২টি মোবাইল, ৪টি সীমকার্ড, নগদ ১৯ হাজার ৫ শত টাকাসহ প্রস্তুতকারী ও ব্যবসায়ী চক্রের একজনকে আটক করা হয়েছে।
১৬:৪০ ১৭ জানুয়ারি ২০২২
নির্বাচন কমিশনার নিয়োগ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন মন্ত্রিসভায়
‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে।
১৬:০৭ ১৭ জানুয়ারি ২০২২
হল না ছেড়ে উপাচার্য অফিসে তালা দিলো শাবি শিক্ষার্থীরা
এবার উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে দিলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রশাসনের দেওয়া হল ছাড়ার নিদর্শেনাকে প্রত্যাখান করে বরং উপাচার্যের অফিসে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি, শিক্ষাকদের বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার ত্যাগ করার জন্য বলে তারা।
১৫:৪৪ ১৭ জানুয়ারি ২০২২
বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩০ জানুয়ারি
বাংলাদেশ রেলওয়েতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ‘সহকারী লোকোমোটিভ মাস্টার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এই পদের আবেদন শুরু হচ্ছে আগামী ৩০ জানুয়ারি থেকে, যা চলবে ৬ মার্চ পর্যন্ত। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
১৫:৩০ ১৭ জানুয়ারি ২০২২
৫০ বছর বয়সীরাও পাবেন বুস্টার ডোজ : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ৫০ বছর বয়সীরাও এখন থেকে করোনার টিকার বুস্টার ডোজ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৫:০৮ ১৭ জানুয়ারি ২০২২
সংসদে ইউটিউব বন্ধের দাবি
বহুল ব্যবহৃত ভিডিও দেখার মাধ্যম ইউটিউব বন্ধের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ। ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার হয় বলে দাবি করেছেন তিনি।
১৪:৩০ ১৭ জানুয়ারি ২০২২
দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫
দেশে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত করা হয়েছে।ফলে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে।
১৪:০৮ ১৭ জানুয়ারি ২০২২
ফের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর
ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। রোববার (১৬ জানুয়ারি) তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। সোমবার (১৭ জানুয়ারি) সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
১৩:৫১ ১৭ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   852  
-   853  
-   854  
-   855  
-   856  
-   857  
-   858      
- পরবর্তী >    
- শেষ >>    










































