সিলেটের বিএনপি নেতা হারিছ চৌধুরীর মৃত্যু নিয়ে রহস্য
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও প্রভাবশালী রাজনীতিক হারিছ চৌধুরী। গত এক যুগেরও বেশি সময় ধরে তেমন আলোচনা না থাকলে সম্প্রতি তার মৃত্যুর খবরকে কেন্দ্র করে সরগরম সিলেটের রাজনীতির অঙ্গন।
১৯:১৯ ১৫ জানুয়ারি ২০২২
বিয়ের প্রলোভনে গৃহবধূ ‘ধর্ষণ’!
মৌলভীবাজারের কুলাউড়ার এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে (৩০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) চট্টগ্রাম মেট্রোপলিটন বন্দর থানার কলসী দিঘীরপাড় এলাকা থেকে ওই গৃহবধূকে উদ্ধার করা হয়। এ সময় ওই গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রাসেল আহমদকে (২৫) গ্রেফতার করে কুলাউড়ায় নিয়ে আসা হয়।
১৮:১২ ১৫ জানুয়ারি ২০২২
রাজনগরে ১৩’শ শীতার্তের মাঝে কম্বল বিতরণ
মৌলভীবাজারের রাজনগরে ১৩’শ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক প্রয়াত শিল্পী ফকির আলমগীরের প্রতিষ্ঠিত ঋষিজ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কম্বল বিতরণ করা হয়।
১৭:৫৬ ১৫ জানুয়ারি ২০২২
দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৪৭
দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৪৪৭ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে মারা গেছেন ৭ জন করোনা রোগী।
১৭:৪৬ ১৫ জানুয়ারি ২০২২
একদিনে সমাপ্ত হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস
করোনা সংক্রমণের বিধিনিষেধের কারণে মৌলভীবাজারে এবার সীমিত আকারে অনুষ্ঠিত হলো হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। মেলা অনুষ্ঠিত হয়েছে তিনদিনের বদলে একদিন।
১৭:৩৫ ১৫ জানুয়ারি ২০২২
অনির্দিষ্টকালের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের তথ্য গুজব
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। তবে এমন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসবের মাঝেই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ হতে যাচ্ছে এমন খবর।
১৭:১৯ ১৫ জানুয়ারি ২০২২
বছরের প্রথম অধিবেশন বসছে রোববার
একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও চলতি বছরের প্রথম অধিবেশন বসছে কাল (রোববার) বিকেল ৪টায়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ইতোপূর্বে এ অধিবেশন আহ্বান করেন।
১৬:৫৫ ১৫ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জে ভোটের দিন জাতীয় পরিচয়পত্র ছাড়া চলাচল করা যাবে না
রোববার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। ওইদিন নারায়ণগঞ্জে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া কেউ চলাচল করতে পারবেন না। শনিবার এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মো. জায়েদুল আলম।
১৬:২৬ ১৫ জানুয়ারি ২০২২
মালয়েশিয়ায় কর্মী নিয়োগ : অনলাইন আবেদনের তারিখ ঘোষণা
মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগে অনলাইন আবেদনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ জানুয়ারি প্ল্যান্টেশন খাতে আবেদন করতে হবে বলে। এছাড়া অন্যান্য খাতে আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরী এম সারাভানান এমনটাই জানিয়েছেন।
১৬:০৪ ১৫ জানুয়ারি ২০২২
ওমিক্রন মোকাবিলায় সাহায্য করবে যেসব খাবার
ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রভাবে বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনা সংক্রমণ। এই অবস্থায় সতর্কতা সবচেয়ে বেশি জরুরি। একই সাথে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
১৫:৩৯ ১৫ জানুয়ারি ২০২২
মরে গেলেও মাঠ ছাড়বো না : তৈমূর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, মানুষের ওপর যত অত্যাচার হয় ভোটাররা ততো ঐক্যবদ্ধ হয়। লক্ষাধিক ভোটে পাশ করবো। মরে গেলেও মাঠ ছাড়বো না।
১৫:০৯ ১৫ জানুয়ারি ২০২২
সিলেট বিভাগে একদিনে ৮৮ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২
সিলেট বিভাগে আবারএ বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। ২৪ ঘণ্টায় বিভাগটিতে নতুন ৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ২ জন করোনা রোগী। আর সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন।
১৪:৩২ ১৫ জানুয়ারি ২০২২
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন সোহেল রানা
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বরেণ্য চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ সোহেল রানা। শুক্রবার বিকেলে তাকে বাসায় নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সোহেল রানার ছেলে মাশরুর পারভেজ।
১৪:০৫ ১৫ জানুয়ারি ২০২২
রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে
খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাতের তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। হালকা বৃষ্টির এই প্রবণতা রোববারও অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
১৩:৫১ ১৫ জানুয়ারি ২০২২
বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
চলমান ১১ দফা বিধিনিষেধ অমান্য করলে লকডাউন দেওয়া হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ না মানলে লকডাউন দেওয়া হবে।
১৩:৩৮ ১৫ জানুয়ারি ২০২২
লকডাউন দিলে দেশের ক্ষতি হবে, আমরা সেদিকে যেতে চাই না
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। এমন অবস্থায় সরকার ঘোষিত ১১ দফা বিধি নিষেধ না মানলে দেশের পরিস্থিতি ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৩:২৭ ১৫ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি নির্বাচন: ‘নিরাপত্তার চাদরে ঘেরা থাকবে’
আলোচিত নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের সময় একদম কাছাকাছি। রবিবার রাত পোহালেই ভোট। শনিবার সকাল থেকেই কেন্দ্রেগুলোতে পাঠানো হয়েছে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। পাশাপাশি বেলা ১২টার পর ভোটকেন্দ্রে পাঠানো শুরু হয়েছে ভোটের সরঞ্জামও।
১৩:১২ ১৫ জানুয়ারি ২০২২
লন্ডনে নয়, দেশেই আত্মগোপনে থেকে মারা গেছেন হারিছ চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী ঢাকায় মারা গেছেন বলে নিশ্চিত করেছেন তার প্রবাসী কন্যা ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী। তিনি বলেছেন, আব্বু আসামে কিংবা লন্ডনেও যাননি। বাংলাদেশেই আত্মগোপনে ছিলেন। তানজিনা জানান, ঢাকার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা তার বাবা গত বছরের ৩ সেপ্টেম্বর মারা যান।
১২:৩৬ ১৫ জানুয়ারি ২০২২
আজ থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন, পূর্ণ যাত্রী নিয়ে বাস
করোনাভাইরাসের সংক্রমণের উর্ধ্বগতি রুখতে বিধিনিষেধ গত বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার লক্ষ্যে আজ থেকে আসন সংখ্যার অর্ধেক নিয়ে চলার কথা গণপরিবহন। তবে বাস চলবে পূর্ণ যাত্রী নিয়ে। ট্রেন চলবে অর্ধেক যাত্রী নিয়ে। আর লঞ্চের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ফলে আগের মতোই যাত্রী পরিবহন করা হচ্ছে লঞ্চে।
১২:০০ ১৫ জানুয়ারি ২০২২
নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই : আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, এ নৌকা আইভীর নৌকা, বিজয়ের নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। এ নৌকাকে রোধ করার ক্ষমতা কারও নেই।
২৩:৩৯ ১৪ জানুয়ারি ২০২২
ভূমিও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে সরকারি খাস জমি উদ্ধার
হবিগঞ্জের নবীগঞ্জে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ-২ প্রকল্পাধীন ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসনের লক্ষ্যে খাস জমি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই জমি উদ্ধার করে লাল নিশান ওড়ানো হয়।
২৩:১৪ ১৪ জানুয়ারি ২০২২
‘সংক্রান্তিতে অন্যদের বাড়িতে গিয়ে পিঠা খাওয়ার মধ্যেই বেশি আনন্দ’
পৌষসংক্রান্তি উপলক্ষে মায়ের সাথে মিলে মালপোয়া, মুগপাকন, বকফুল, সবজিপুলি, দুধপুলি, সুজিপিঠা, চিড়ার লাড়ু, মুড়ির লাড়ু ও তিলের লাড়ু বানিয়েছে পুনম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত ৯টা পর্যন্ত মা-মেয়ে মিলে হরেক রকমের পিঠা বানিয়েছে তারা।
২২:৫০ ১৪ জানুয়ারি ২০২২
জামায়াত পরিবারে নৌকা : আওয়ামী লীগের বর্ষীয়ান নেতার হতাশা
সিলেট অঞ্চলে শীর্ষ সারির এক জামায়াত নেতার ভাগিনাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে মনোনয়ন দেয়ার অভিযোগ এনে ক্ষোভ, হতাশা আর অভিমানে রাজনীতি থেকে অবসর নিতে চাইছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান নেতা আবুল হোসেন খান। কিন্তু তার কর্মী-সমর্থকরা তাকে অবসর দিতে চাচ্ছেন না।
২২:২৭ ১৪ জানুয়ারি ২০২২
করোনায় আক্রান্ত মির্জা ফখরুলের বাসার সবাই
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা, ভাই, ভাবী, গৃহকর্মীসহ সবাই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে তিনি এবং তার স্ত্রী রাহাত আরা বেগমের করোনা শনাক্ত হয়।
২১:৫৩ ১৪ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   855  
-   856  
-   857  
-   858  
-   859  
-   860  
-   861      
- পরবর্তী >    
- শেষ >>    










































