নাসিক নির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ। নাসিকের ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হয়েছে।
১৬:৪৮ ১৬ জানুয়ারি ২০২২
শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্রপতির সংলাপে যাচ্ছে আওয়ামী লীগ
নির্বাচন কমিশন (ইসি) গঠনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে সংলাপে অংশ নিতে যাচ্ছে আওয়ামী লীগ। সোমবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় বঙ্গভবনে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
১৬:৩১ ১৬ জানুয়ারি ২০২২
নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের জেল
হবিগঞ্জের নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. হায়দার আলী (৩৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
১৬:১৫ ১৬ জানুয়ারি ২০২২
দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ২২২ শতাংশ
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা সংক্রমণ ২২২ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
১৫:৫০ ১৬ জানুয়ারি ২০২২
শাবি উপাচার্যকে অবরুদ্ধ করলো আন্দোলনকারী ছাত্রীরা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদকে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে অবরুদ্ধ করেছেন ভুক্তভোগী আন্দোলনকারী ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসকে প্রত্যাখান করে তারা এমনটি করে।
১৫:৪৪ ১৬ জানুয়ারি ২০২২
৭৪৯ জনকে নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
৩৩টি পদে ৭৪৯ জনকে নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগ্রহীরা আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৫:১৭ ১৬ জানুয়ারি ২০২২
হাকালুকির বন নিধন বন্ধে লিগ্যাল নোটিশ
দেশের অন্যতম বৃহৎ হাওর হাকালুকির বন নিধন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
১৪:৫৩ ১৬ জানুয়ারি ২০২২
দেশের ই-বর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের ই-বর্জ্য এবং কঠিন বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজ গুরুত্বের সাথে করছে। এ লক্ষ্যে ‘ই-বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা, ২০২১’ প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর কর্তৃক প্লাস্টিক ব্যবস্থাপনার জন্যে ইতোমধ্যে ১০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং উপকূলীয় এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধে ৩ বছর মেয়াদী বিশেষ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
১৪:২৬ ১৬ জানুয়ারি ২০২২
সিলেটে দৈনিক করোনা শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৭২ টি নমুনা পরীক্ষা করে নতুন ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৮১ শতাংশ।
১৪:১১ ১৬ জানুয়ারি ২০২২
১৫ ফেব্রুয়ারি শুরু হতে পারে অমর একুশে বইমেলা
আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে অমর একুশে বইমেলা। চলমান করোনা পরিস্থিতির কারণে ২ সপ্তাহ পিছিয়ে যেতে পারে।
১৩:৫০ ১৬ জানুয়ারি ২০২২
ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
১৩:২৬ ১৬ জানুয়ারি ২০২২
নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই : আইভী
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, নিরপেক্ষ নির্বাচন হলে আমি জিতবই।
১৩:০৮ ১৬ জানুয়ারি ২০২২
ছাত্রলীগের হামলা ও দাবি না মানায় ক্লাস-পরীক্ষা বর্জন শাবিপ্রবি শিক্ষার্থীদের
ছাত্রীদের আন্দোলনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের অতর্কিত হামলা এবং তিন দফা দাবি না মানায় অনির্দিষ্টকালের জন্য সকল বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
১২:৫৬ ১৬ জানুয়ারি ২০২২
দুই জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা আরও কমবে
দেশের উত্তরাঞ্চলের দুটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাপমাত্রা দ্রুত কমছে দেশের অন্যান্য অঞ্চলেরও। তাই শৈত্যপ্রবাহের আওতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১২:৪৬ ১৬ জানুয়ারি ২০২২
২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪ লাখ আক্রান্ত, মৃত্যু ৫ হাজার ৬৯৮
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনো বিশ্বব্যাপী মারা যাচ্ছেন হাজারো মানুষ। আক্রান্তের তালিকাতেও প্রতিদিন নাম উঠছে লাখ লাখ মানুষের। গত একদিনে ভাইরাসটিকে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ, যা আগের দিনের তুলনায় কম। একই সময়ে ২৪ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন ভাইরাসটিতে, যা আগের দিনের তুলনায় আট লাখের মতো কম।
১১:১৩ ১৬ জানুয়ারি ২০২২
নির্বাচন সুষ্ঠু হলে লক্ষাধিক ভোটে জিতবো: তৈমূর
নির্বাচন সুষ্ঠু হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি বলেছেন, এখন পর্যন্ত নির্বাচন সুষ্ঠু হচ্ছে। শেষ পর্যন্ত পরিবেশ এমন থাকলে আমি লক্ষাধিক ভোটে জয়লাভ করবো।
১০:৫৯ ১৬ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ শুরু
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন নগরীর বাসিন্দারা। মোট ১ হাজার ৩৩৩টি ভোটকক্ষে রবিবার সকাল আটটায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। ইভিএমে ভোট হওয়াতে কারচুপির সুযোগও থাকছে না বলে জানান ইসির কর্মকর্তারা।
১০:৪৪ ১৬ জানুয়ারি ২০২২
আলু নিয়ে চরম বিপাকে ঠাকুরগাঁওয়ের চাষিরা
ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে প্রতিকেজি আলু বিক্রি হচ্ছে ৫-৭ টাকা দরে। তবুও মাঠে ক্রেতা নেই। তাই উৎপাদিত আলু নিয়ে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা।
২৩:৪১ ১৫ জানুয়ারি ২০২২
হঠাৎ টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন কোহলি
টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দিয়েছিলেন আগেই। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করার সময় হঠাৎ করেই ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেয়া হয় বিরাট কোহলিকে। এবার হঠাৎ করেই ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কোহলি।
২৩:১৫ ১৫ জানুয়ারি ২০২২
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটিতে ভোট
রাত পোহালেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
২২:৫২ ১৫ জানুয়ারি ২০২২
শ্রীমঙ্গল সরকারি হাসপাতালে এয়ার কন্ডিশনার সহায়তা
ফিনলে চা কোম্পানির উদ্যোগে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে দুই টন ওজনের একটি এয়ার কন্ডিশনার দেওয়া হয়েছে।
২২:২৭ ১৫ জানুয়ারি ২০২২
ষষ্ঠ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৪৩ প্রার্থী
আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এ ধাপে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৩ প্রার্থী।
২২:০৩ ১৫ জানুয়ারি ২০২২
দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ ২২ দশমিক ৩৭ শতাংশ
দেশে বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ ২২ দশমিক ৩৭ শতাংশ বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
২১:৩৮ ১৫ জানুয়ারি ২০২২
বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী চুঙ্গাপুড়া পিঠার ঢলুবাঁশ
বাঁশের বহুবিধ ব্যবহারের কথা মানুষ জানে। কিন্তু বাঁশ দিয়ে পিঠা তৈরি করা যায় বৃহত্তর সিলেটের মানুষ ছাড়া এ খবর কয়জনই বা জানে। হ্যাঁ বাঁশ দিয়ে পিঠাও তৈরি হয়, যাকে সিলেটের আঞ্চলিক ভাষায় চুঙ্গাপুড়া পিঠা বা চুঙ্গাপিঠা বলে।
২১:০৯ ১৫ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   854  
-   855  
-   856  
-   857  
-   858  
-   859  
-   860      
- পরবর্তী >    
- শেষ >>    










































