কমলগঞ্জে মাস্ক না পরায় ৮ জনকে জরিমানা
মৌলভীবাজারের কমলগঞ্জে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ক্রেতা-বিক্রেতাসহ ৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
২২:৩৫ ১৮ জানুয়ারি ২০২২
নবীগঞ্জে সিএনজি চাপায় বৃদ্ধের মৃত্যু
হবিগঞ্জের নবীগঞ্জে সিএনজি চাপায় মুতলিব উল্লা(৬৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার ইছবপুর গ্রামে এই ঘটনা ঘটে।
২২:০৬ ১৮ জানুয়ারি ২০২২
ভিসির পদত্যাগের দাবি কক্সবাজারস্থ শাবির সাবেক শিক্ষার্থীদের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উপর পুলিশ দিয়ে হামলা করায় ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিনের পদত্যাগ দাবি করেছে কক্সবাজারে বিভিন্ন পেশায় কর্মরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।
২১:৪১ ১৮ জানুয়ারি ২০২২
কমলগঞ্জে জলাশয় থেকে নারীর লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে জলাশয় থেকে আফিয়া বেগম (৫৫) নামে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে উপজেলার আদমপুর বাজার থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
২১:২৯ ১৮ জানুয়ারি ২০২২
‘মরার আগে কি নিজের ঘরে মাথা গোঁজার ঠাঁই পাবো না?’
জীবনের ৫০ বছর ধরে অন্যের জমিতে ঘর করে থাকছেন সত্তরোর্ধ্ব লাইলি বেগম। জীবনের শেষ প্রান্তে এসে নিজের একটু মাথা গোঁজার ঠাঁই পাওয়ার স্বপ্ন তার। সেই স্বপ্ন কখনো বাস্তবে রূপ নিবে কিনা অনিশ্চিত তিনি। তবে সরকারি সহায়তায় ভূমিহীনদের ঘর দেয়ার খবরে শেষ আশা দেখছেন রাজনগর সদর ইউনিয়নের উত্তর ঘড়গাঁও গ্রামের লাইলি বেগম।
২১:১০ ১৮ জানুয়ারি ২০২২
`রাজাদের শহর` রেইন্সঁ
ফ্রান্সে রেইন্সঁ শহরে ক্যাথেড্রাল চত্বর আলোকিত করে ক্রিসমাসের বড় বাজার বসে। যা মার্কশে দো নোয়েল নামে পরিচিত। এখানের দোকানগুলি শৈল্পিক পণ্য, আলংকারিক সামগ্রী, তৈজসপত্র এবং উৎসবের যাবতীয় পসরা সাজিয়ে বসে।
২০:১৪ ১৮ জানুয়ারি ২০২২
রাজনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
মৌলভীবাজারের রাজনগরে সড়ক দুর্ঘটনায় দেলওয়ার হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার কামারচাক ইউনিয়নের আদমপুর এলাকায় মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত দেলওয়ার হোসেন ওই এলাকার সাহেদ মিয়ার ছেলে।
১৭:০৫ ১৮ জানুয়ারি ২০২২
‘বাঁটুল দি গ্রেট’র স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই
বাংলা কমিকসের কিংবদন্তী স্রষ্টা নারায়ণ দেবনাথ আর নেই।কলকাতার বেলেভিউ হাসপাতালে মঙ্গলবার সকাল ১০টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এ শিল্পী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর। ‘বাঁটুল দি গ্রেট’, ‘হাঁদা ভোঁদা’, ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’র মতো বাংলা কমিকস তারই সৃষ্টি।
১৬:৫২ ১৮ জানুয়ারি ২০২২
বুধবার থেকে সুপ্রিম কোর্ট চলবে ভার্চুয়ালি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ ভার্চুয়ালি পরিচালিত হবে।
১৬:৩৮ ১৮ জানুয়ারি ২০২২
শীতকালে গুড় খাওয়ার উপকারিতা
চিনির থেকে গুড় স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো। অনেকেই শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য নিয়মিত গুড় খান। গুড়ে থাকে লৌহ, ম্যাগনেসিয়াম, জিংক, সেলেনিয়াম এবং পটাশিয়াম। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও সংক্রমণ দূরে রাখে। তাছাড়া গুড় সাধারণ যেকোনো অসুখ থেকে রক্ষা করতে শরীরকে শক্তি জোগায়।
১৬:২৫ ১৮ জানুয়ারি ২০২২
প্রকল্প তদারকিতে কমিটি চাইলেন ডিসিরা, নাকচ সরকারের
স্থানীয় পর্যায়ে উন্নয়ন প্রকল্প তদারকিতে জেলা প্রশাসকদের (ডিসি) পক্ষ থেকে কমিটি গঠনের প্রস্তাব করা হলে তা নাকচ করেছেন। কমিটি ছাড়াই আইন অনুযায়ী প্রয়োজনীয় তদারকি চালিয়ে নিতে সরকারের পক্ষ থেকে ডিসিদের পরামর্শ দেওয়া হয়েছে।
১৫:৫৮ ১৮ জানুয়ারি ২০২২
চিত্রনায়িকা শিমুকে হত্যা করেছেন স্বামী নোবেল
চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুকে পারিবারিক ও দাম্পত্য কলহের জেরে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যার দায় স্বীকার করেছেন তার স্বামী সাখাওয়াত আলী নোবেল।
১৫:৪২ ১৮ জানুয়ারি ২০২২
আইভীর বিজয় নেপথ্যে ৬ `ক্রাইসিস ম্যানেজার` নেতা
দলের বহু লড়াই, সংগ্রামে সারথী তারা। ক্রাইসিস ম্যানেজার হিসেবেও পরিচিত নেতাকর্মীদের কাছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার বিজয়ে আবারও নিজেদের প্রমাণ করলেন। বরাবারের মতো তাদের সাংগঠনিক দক্ষতা, যোগ্যতা আর শতভাগ আন্তরিকতা এখানেই প্রমাণিত।
১৫:২২ ১৮ জানুয়ারি ২০২২
শাবির তিন শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশের মামলা
বিভিন্ন দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল হান্নান বাদী হয়ে এই মামলা করেন।
১৫:০৭ ১৮ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ পুলিশের ওই গাড়ি চালাচ্ছিলেন আসামি
সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি প্রাইভেটকার খাদে পড়ে দুই উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। জানা গেছে, পুলিশের ওই গাড়ি চালাচ্ছিলেন আসামি।
১৪:৪০ ১৮ জানুয়ারি ২০২২
৫০ হাজার টাকা বেতনে ডাচ-বাংলা ব্যাংকে চাকরি
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:২২ ১৮ জানুয়ারি ২০২২
দেশে শনাক্ত রোগীর ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত
বাংলাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তদের ২০ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত। তবে চলতি মাসে ওমিক্রন আক্রান্তের সংখ্যা গুণিতক হারে বাড়ার আশঙ্কা করেছে গবেষকরা।
১৩:৫৮ ১৮ জানুয়ারি ২০২২
১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন ধানুশ-ঐশ্বরিয়া
সামান্তা রথ প্রভু ও নাগা চৈতন্যের বিবাহ বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও তার স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্ত।
১৩:৩৭ ১৮ জানুয়ারি ২০২২
মেডিকেলে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা ১ এপ্রিল আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১৩:১৭ ১৮ জানুয়ারি ২০২২
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ২৬ জনের মৃত্যু
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের বাদঘিস প্রদেশের কাদিস জেলায় শক্তিশালী ভূমিকম্পে নারী-শিশুসহ অন্তত ২৬ জন নিহত হয়েছেন। ভূমিকম্পে ধসে পড়েছে সাত শতাধিক ঘরবাড়ি। ফলে আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।
১১:১৫ ১৮ জানুয়ারি ২০২২
নায়িকা শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, স্বামীসহ আটক ২
ঢাকা জেলার কেরানিগঞ্জ থেকে চলচ্চিত্র অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তার মরদেহ রয়েছে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে। শিমু হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও নোবেলের বন্ধু ফরহাদকে আটক করেছে র্যাব।
১০:৩৪ ১৮ জানুয়ারি ২০২২
একদিনে আরও ১৯ লাখের বেশি শনাক্ত, মৃত্যু ৫ হাজার
করোনার সবচেয়ে সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রনের ঢেউয়ে বিশ্বজুড়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১৯ লাখ ২৯ হাজার ১২২ জন। এ নিয়ে ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩ কোটি ১১ লাখ ২৭ হাজার ১০৬ জনে। এদিকে করোনায় সারাবিশ্বে নতুন করে মারা গেছেন আরও ৪ হাজার ৯৩২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৫ লাখ ৬৩ হাজার ১০৭ জনে।
১০:১২ ১৮ জানুয়ারি ২০২২
পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে শাবি থেকে অতিরিক্ত পুলিশের অপসারণ (ভিডিও)
পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হস্তক্ষেপে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গেইট থেকে অতিরিক্ত পুলিশ, জলকামান ও রায়ট কার সরিয়ে নেওয়া হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মন্ত্রীর লগো সম্বলিত গাড়ি নিয়ে ড্রাইভার সহ তিনজন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ে প্রবেশের চেষ্টা করেন। এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা সম্মানের সহিত তাদেরকে ক্যাম্পাসে প্রবেশ করান।
০১:০৯ ১৮ জানুয়ারি ২০২২
২৯ শাবকের মা কলারওয়ালি আর নেই
২৯ শাবকের মা কলারওয়ালি আর নেই। শনিবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে ভারতের মধ্যপ্রদেশের পেঞ্চ বাঘ সংরক্ষণ কেন্দ্রের কিংবদন্তি এই বাঘিনী মারা যায়। ভারতের সংবাদমাধ্যম আউটলুক ইন্ডিয়া ও পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
২৩:৪৭ ১৭ জানুয়ারি ২০২২
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   851  
-   852  
-   853  
-   854  
-   855  
-   856  
-   857      
- পরবর্তী >    
- শেষ >>    










































