এসএসসির ফল জানবেন যেভাবে
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত হবে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির দেওয়া তথ্য অনুযায়ী, ওইদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসএসসির ফল ঘোষণা করবেন।
১৭:৫০ ২৯ ডিসেম্বর ২০২১
২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ জনের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই পুরুষ ঢাকা বিভাগের। এ নিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে।
১৭:৩২ ২৯ ডিসেম্বর ২০২১
রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম (৮০) মারা গেছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মুক্তিযোদ্ধা।
১৭:১৮ ২৯ ডিসেম্বর ২০২১
সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র শিবিরের ৩ কর্মী আটক
সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা থেকে ছাত্র শিবিরের ৩ কর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মহানগর পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাদ্রাসার পাঠাগার থেকে তাদের আটক করে।
১৬:৫৮ ২৯ ডিসেম্বর ২০২১
খালেদা জিয়া দেশে সুচিকিৎসা পাচ্ছেন : আইনমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘অনেকে বলেছেন, ফৌজদারি ৪০১ ধারায় কাউকে বিদেশ যাওয়া বন্ধ করে না। আমি কখনও বলিনি ফৌজদারি ৪০১ ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া হবে না, এ রকম কথা আমি বলিনি। আমি যেটা বলেছি, একবার নিষ্পত্তি করা দরখাস্ত আবার পুর্নবিবেচনার কোনও সুযোগ ফৌজদারি ৪০১ ধারায় নেই।’
১৬:৩৫ ২৯ ডিসেম্বর ২০২১
কক্সবাজার সৈকতে নারী-শিশুদের সুরক্ষায় আলাদা জোন
কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের সুরক্ষায় আলাদা জোন উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে ৬০০ ফুট দীর্ঘ এ জোন উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।
১৬:০৯ ২৯ ডিসেম্বর ২০২১
গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে গাড়িচালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়ায় জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
১৫:৩৮ ২৯ ডিসেম্বর ২০২১
বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
১৫:১৬ ২৯ ডিসেম্বর ২০২১
কমলগঞ্জে পাঁচ বিদ্রোহীকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দলীয় আদেশ অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ৫ জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
১৪:৫১ ২৯ ডিসেম্বর ২০২১
রাঙামাটিতে দু’পক্ষের গোলাগুলিতে ২ জন নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে দু’পক্ষের গোলাগুলিতে দুই জন নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলার রূপকারী ইউনিয়নের দুই কিলো নামক স্থানে এই ঘটনা ঘটে।
১৪:৩২ ২৯ ডিসেম্বর ২০২১
মালয়েশিয়ায় বৈধ হওয়ার সময় শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সময় শেষ হচ্ছে আগামী শুক্রবার (৩১ ডিসেম্বর)। সে মোতাবেক অভিবাসীরা বৈধতার জন্য আর মাত্র দুদিন সময় পাচ্ছেন।
১৪:০০ ২৯ ডিসেম্বর ২০২১
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
১৩:৪০ ২৯ ডিসেম্বর ২০২১
ঘরে ঢুকে ঘুমন্ত অবস্থায় বিজিবির সোর্সকে গুলি করে হত্যা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঘুমন্ত অবস্থায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি বিজিবির সোর্স হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে মারা যান তিনি।
১২:৪৫ ২৯ ডিসেম্বর ২০২১
দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত
দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা মোট সাতজন।
১২:৩০ ২৯ ডিসেম্বর ২০২১
সুনামগঞ্জে দুই নাতির ছুরিকাঘাতে দাদির মৃত্যু
সুনামগঞ্জের ছাতক উপজেলায় পারিবারিক কলহের জেরে দুই নাতির ছুরিকাঘাতে তাছলিমা বেগম ( ৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত তাছলিমা বেগম উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মৃত চান্দ আলীর স্ত্রী।
০০:১০ ২৯ ডিসেম্বর ২০২১
সহিদ হোসেন ইকবাল আর নেই, রাজনীতির মাঠেই শেষ নিঃশ্বাস ত্যাগ
শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল আর নেই। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২৩:৫৪ ২৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের ৩ প্রার্থী
মৌলভীবাজার সদর উপজেলার তিনটি ইউনিয়নে জামানত হারিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা। কামালপুর ইউনিয়নে আব্দুর রহমান পেয়েছেন ৬০১ ভোট। মোস্তফাপুর ইউনিয়নে খসরু আহমেদ পেয়েছেন ৬৮৪ ভোট। গিয়াসনগর ইউনিয়নে সুরুক মিয়া পেয়েছেন ১ হাজার ৬১৪ ভোট।
২৩:৩৮ ২৮ ডিসেম্বর ২০২১
শেরপুরের শ্রীবরদীতে নির্বাচনে অনিয়ম, ভোট পুনঃগণনার দাবি
চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার রাণীশিমূল ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গণনায় অনিয়মের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. ফরিদ মিয়া ভোট গণনায় অনিয়ম এবং ভোট পুনঃগণনার আবেদন দিয়ে একটি অভিযোগ পত্র দায়ের করেন।
২২:৫৫ ২৮ ডিসেম্বর ২০২১
আচরণবিধি লঙ্ঘন : কমলগঞ্জে ৮ প্রার্থীকে জরিমানা
পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৮ জনকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় আলীনগর ইউনিয়ন এলাকায় এ জরিমানা করা হয়।
২২:৩৬ ২৮ ডিসেম্বর ২০২১
রাজনগর ও মৌলভীবাজারে ‘সিলেট চ্যাপ্টার ৯৭/৯৯’ এর শীতবস্ত্র বিতরণ
এদিকে মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেলে মৌলভীবাজার জেলা সদরে ২৫০ অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার সরকারি কলেজ প্রাঙ্গণে ৯৭/৯৯ সিলেট চ্যাপ্টারের উদ্যোগে বিতরণ করা এসব কম্বল পেয়েছেন শীতার্ত অসহায় মানুষজন।
২২:০৬ ২৮ ডিসেম্বর ২০২১
মা-বাবা হচ্ছেন ফারুকী-তিশা
মা-বাবা হচ্ছেন দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা দম্পতি। এমন খবরে দারুণ উচ্ছ্বসিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
২১:৩১ ২৮ ডিসেম্বর ২০২১
পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক রেফারি আশিকুর রহমান
মৌলভীবাজারের সাবেক রেফারি আশিকুর রহমান আশিক আর নেই। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় তাঁকে সমাহিত করা হয়েছে।
২১:১১ ২৮ ডিসেম্বর ২০২১
মৌলভীবাজারে দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫ (ভিডিও)
মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপির সরকার বাজারে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকালে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের প্রায় ২৫জন গুরুতর আহতের খবর পাওয়া গিয়েছে।
২০:১৮ ২৮ ডিসেম্বর ২০২১
সংলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব ওয়ার্কার্স পার্টির
রাষ্ট্রপতির সাথে সংলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত আইন তৈরির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে বলেন, যদিও আইন মন্ত্রী বলছেন আইন প্রণয়নের যথেষ্ট সময় নেই তবে পার্লামেন্টেই উদাহরণ আছে যে এরচেয়েও কম সময়ে আইন প্রণয়ন কেবল নয়, সংবিধানও সংশোধন হয়েছে। যেটা প্রয়োজন সেটা হলো সংবিধানকে অনুসরণ করা।
২০:০২ ২৮ ডিসেম্বর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   856  
-   857  
-   858  
-   859  
-   860  
-   861  
-   862      
- পরবর্তী >    
- শেষ >>    















































