আরিয়ান কাণ্ড: শাহরুখের বিজ্ঞাপন প্রচার বন্ধ করল বাইজুস
মাদক কাণ্ডে গ্রেফতার হয়ে কারাগারে আরিয়ান খান। এ ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত আছেন শাহরুখ খান। একই সাথে সমালোচনার মুখেও পড়তে হচ্ছে। এই সময়ে শাহরুখের পাশে দাঁড়িয়েছেন অনেকেই। কিন্তু কঠিন সিদ্ধান্তটা নিলো ভারতের নামকরা অনলাইন শিক্ষাদান প্রতিষ্ঠান ‘বাইজুস’। জানা গেছে, শাহরুখকে দিয়ে করানো তাদের সব বিজ্ঞাপন সরিয়ে নিয়েছে বাইজুস।
২১:৩৯ ৯ অক্টোবর ২০২১
যুব সমাজকে ভয়ঙ্কর মাদকের নেশা থেকে রক্ষা করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমরা যাদেরকে নিয়ে স্বপ্ন দেখি, যারা আগামীতে দেশ পরিচালনা করবে, সেই যুবসমাজকে মাদকের ভয়ঙ্কর নেশা থেকে রক্ষা করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
২১:৩০ ৯ অক্টোবর ২০২১
জাপার নতুন মহাসচিব মুজিবুল হক চুন্নু
জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে। শনিবার (৯ অক্টোবর) তাকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
২১:২১ ৯ অক্টোবর ২০২১
মুহিবুল্লাহ হত্যাকাণ্ড রোহিঙ্গাদের প্রত্যাবাসনে কোন প্রভাব ফেলবে না
দুর্বৃত্তদের গুলিতে নিহত রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ড মিয়ানমার থেকে আসা লাখ লাখ নাগরিকের প্রত্যাবাসন প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
২১:১৭ ৯ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবসে আলোচনা সভা
মৌলভীবাজারে বিশ্ব পরিযায়ী পাখি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ বছর প্রতিপাদ্য ছিলো ‘গান গাও, উড়ো এবং উড়ে যাও পাখির মত’।
২১:০৪ ৯ অক্টোবর ২০২১
নতুন দুনিয়ায় হারিয়ে যান স্যামসাং গ্যালাক্সি এ০৩এস-এর সাথে
দেশের বাজারে স্যামসাং নিয়ে এসেছে এর গ্যালাক্সি এ সিরিজের নতুন সংযোজন গ্যালাক্সি এ০৩এস। সাশ্রয়ী মূল্যের এই স্মার্টফোনে রয়েছে সুবিশাল ব্যাটারি, শক্তিশালী প্রসেসর, চমকপ্রদ ক্যামেরা এবং আরও অনেক উদ্ভাবনী ফিচার।
২০:৪৪ ৯ অক্টোবর ২০২১
সরিষাবাড়ীতে পোগলদিঘা বিদ্যালয় মাঠের জলাবদ্ধতা নিরসনে মানববন্ধন
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা উচ্চ বিদ্যালয় মাঠের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন ও মাঠ উঁচুকরণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০:৩৫ ৯ অক্টোবর ২০২১
অবশেষে চুক্তির বাকি ১০ লাখ ডোজ টিকা পাঠালো ভারত
অবশেষে বাংলাদেশের সঙ্গে চুক্তির অংশ হিসেবে ভারত থেকে এলো সেরাম ইনস্টিটিউট উৎপাদিত ১০ লাখ ডোজ কোভিশিল্ড ভ্যাকসিন। প্রায় সাড়ে ছয় মাস পর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ফর্মুলায় তৈরি এসব টিকা পাঠানো হলো।
২০:২৫ ৯ অক্টোবর ২০২১
ঢাবির প্রথম প্রথম ছাত্রী মৌলভীবাজারের বিপ্লবী লীলা নাগ
নতুন প্রজন্মের অনেকেই জানে না গোটা ভারতবর্ষে কী জেদী, প্রত্যয়ী আর স্বাধীনচেতা হিসেবে পরিচিত ছিলেন লীলা নাগ। বৃহত্তর সিলেটের শিক্ষিত ও সংস্কৃতিমনস্ক একটি পরিবারে ১৯০০ সালের ২রা অক্টোবরে তাঁর জন্ম। বিশ শতকের সূচনালগ্নে শুধু আসাম অঞ্চলে নয়, গোটা ভারতবর্ষে সিলেট জেলা ছিল শিক্ষা-দীক্ষায় অগ্রসর ও আলোকিত একটি জনপদ। পিতৃভূমি বৃহত্তর সিলেটের মৌলভীবাজারের রাজনগর থানার পাঁচগাঁও গ্রামে। পিতা গিরিশচন্দ্র নাগ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে এম এ ডিগ্রি এবং অবসরপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।
১৯:৪৫ ৯ অক্টোবর ২০২১
‘জনসেবা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর আধুনিকায়নে কাজ করছে সরকার’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সহজে বিশ্বমানের জনসেবা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে বিভিন্নমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। ফলে দেশের মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সহজে পেশাদারিত্বের সাথে পুলিশি সেবা প্রদান করতে পারছে।
১৯:০৯ ৯ অক্টোবর ২০২১
মৃত্যুর তালিকায় আরও ২০ জন
দেশে করোনাভাইরাসে এক দিনে মৃত্যুর সংখ্যা একক অংকের ঘরে নামার পরদিন তা আবার বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ২০ জন, এর আগের ২৪ ঘণ্টায় এই সংখ্যাটি ছিল সাতজন।
১৮:৪৪ ৯ অক্টোবর ২০২১
বিদ্যুতের নতুন সংযোগ পেলো কমলগঞ্জের ৮০ পরিবার
বিদ্যুতের আলোয় আলোকিত হলো মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মৃর্তিঙ্গা চা বাগান (ফাঁড়ি) এলাকার ৮০ পরিবার।
১৬:৪২ ৯ অক্টোবর ২০২১
বাংলাদেশকে ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে রোমানিয়া
রোমানিয়া সরকার বাংলাদেশকে উপহার হিসেবে দুই লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা প্রদানের ঘোষণা দিয়েছে।
১৬:৩১ ৯ অক্টোবর ২০২১
‘বিদেশে বসে যারা সাইবার ক্রাইম করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’ (ভিডিও)
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশে অবস্থান করে যারা সাইবার ক্রাইম করছেন তা আমাদের দৃষ্টিগোচর হচ্ছে। দেশীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এদের নিয়ন্ত্রণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক-ইউটিউবের কাছে সহযোগিতা চাওয়া হয়েছে।
১৬:১১ ৯ অক্টোবর ২০২১
মার্চ-এপ্রিলের মধ্যে ৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে
আগামী ডিসেম্বর-জানুয়ারির মধ্যে দেশের ৫০ শতাংশ এবং মার্চ-এপ্রিলের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষ টিকার আওতায় আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
১৫:৫১ ৯ অক্টোবর ২০২১
ন্যাশনাল এডাপটেশন প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমাতে করণীয় নির্ধারণে ন্যাশনাল এডাপটেশন প্ল্যান (ন্যাপ) প্রণয়ন বিষয়ক এক উচ্চ পর্যায়ের কর্মশালা গাজীপুরের রাজেন্দ্রপুর ব্রাক সিডিএমে শনিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
১৫:৪০ ৯ অক্টোবর ২০২১
বিকেলে ভারত থেকে আসছে কোভিশিল্ডের ১০ লাখ টিকা
ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে করোনাভাইরাসের ১০ লাখ ডোজ (১ মিলিয়ন) কোভিশিল্ডের টিকা দেশে আসছে বিকেলে।
১৫:২৯ ৯ অক্টোবর ২০২১
ভাসানচরে রোহিঙ্গাদের সহায়তায় জাতিসংঘের সঙ্গে সমঝোতা স্মারক সই
নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমে জাতিসংঘের সংস্থাগুলোকে সম্পৃক্ত করতে সরকার ও জাতিসংঘের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করা হয়েছে।
১৪:২৮ ৯ অক্টোবর ২০২১
রোববার হাজিরা দিয়ে জামিন চাইবেন পরীমনি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় নায়িকা পরীমনি রোববার (১০ অক্টোবর) আদালতে হাজিরার দিন ধার্য রয়েছে। এদিন আদালতে হাজির হয়ে পরীমনি জামিন আবেদন করবেন।
১৪:০৭ ৯ অক্টোবর ২০২১
যেভাবে এলো বিশ্ব ডাক দিবস
‘ইনোভেট টু রিকভার’ তথা ‘পুনরুদ্ধারে উদ্ভাবন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ শনিবার (৯ অক্টোবর) পালিত হচ্ছে বিশ্ব ডাক দিবস। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও দিনটি উদযাপিত হচ্ছে। এবার প্রশ্ন হলো, কীভাবে এলো এই ডাক দিবস?
১৩:৪৩ ৯ অক্টোবর ২০২১
তুরাগে ট্রলার ডুবিতে তিনজনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৭
রাজধানীর আমিন বাজার এলাকায় তুরাগ নদীতে ট্রলার ডুবির ঘটনায় ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর এ দুর্ঘটনায় নিখোঁজ রয়েছেন সাতজন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল কাজ করছে।
১৩:১৯ ৯ অক্টোবর ২০২১
৬ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
মৌসুমি বায়ু নিষ্ক্রিয় হওয়ায় সারাদেশই বৃষ্টির প্রবণতা কম। তবে আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট- এই ৬ বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।
১৩:০৭ ৯ অক্টোবর ২০২১
পূজার পাঁচ দিন সাজে থাকুক ভিন্নতা
অপেক্ষার আর মাত্র দুই দিন। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হবে সোমবার (১১ অক্টোবর) বোধনের মধ্য দিয়ে। আর উৎসব মানেই আনন্দ, সাজসজ্জা, নতুন পোশাক পরা, ঘুরে বেড়ানো।
১২:৪৮ ৯ অক্টোবর ২০২১
আজ বিশ্ব ডাক দিবস
বিশ্ব ডাক দিবস আজ। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডাক অধিদফতর দিবসটি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ইনোভেট টু রিকভার’।
১২:২০ ৯ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   963  
-   964  
-   965  
-   966  
-   967  
-   968  
-   969      
- পরবর্তী >    
- শেষ >>    















































