দেশের সিনোফার্মের আরও ৫৫ লাখ টিকা এসেছে
চীনের সঙ্গে চুক্তির পর দেশটি থেকে এক চালানে সবচেয়ে বেশি পরিমাণ করোনার টিকা এলো বাংলাদেশে। বুধবার দিবাগত রাত ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই টিকা।
১১:২৬ ২১ অক্টোবর ২০২১
নেপালে বন্যা-ধসে নিহতের সংখ্যা বেড়ে ৭৭
নেপালে ৩ দিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৭ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার কাজ চলমান রয়েছে। অনেক স্থান যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
১১:০২ ২১ অক্টোবর ২০২১
মানবাধিকার কর্মীরাই মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার নিশ্চিত করবেন
আদিবাসীদের মানবাধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিতকরনে এগিয়ে আসুন- এই স্লোগানকে সামনে রেখে কাপেং ফাউন্ডেশন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে দিনব্যাপী আদিবাসী মানবাধিকার সুরক্ষাকর্মীদের সম্মেলন ২০২১ আয়োজন করেছে।
০১:০৮ ২১ অক্টোবর ২০২১
বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করল শ্রীলঙ্কা
১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ ১৬ রানে আইরল্যান্ড হারিয়েছে ৬ উইকেট। ১৮.৩ ওভারে ১০১ রানে অলআউট অ্যান্ড্রু বালবিরনির দল। ফলে আইরিশদের বিপক্ষে ৭০ রানের বিশাল জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে ফেললো শ্রীলঙ্কা।
২৩:৫৪ ২০ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে স্বাদের সামনে হঠাৎ গাড়িতে আগুন, কর্মচারীদের তৎপরতায় রক্ষা (ভিডিও)
স্বাদ এন্ড কোং, মৌলভীবাজার চৌমোহনা শাখার সামনে হঠাৎ করে একটি গাড়িতে আগুন ধরে যায়। এসময় স্বাদের মালিক জাহেদ আহমদ চৌধুরী ও কর্মচারীরা অগ্নিনির্বাপক সিলিন্ডার দিয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভাতে সক্ষম হন।
২৩:২৮ ২০ অক্টোবর ২০২১
দীর্ঘ দেড় বছর পর মৃত্যুহীন দিন দেখল ঢাকা
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সংক্রমণ শুরুর পর সেই বছরের ৩ এপ্রিল মৃত্যুহীন ছিল দেশ। এরপর থেকে প্রতিদিনই করোনায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যু হয়েছে। এসব মৃত্যুর বেশির ভাগই হয়েছে ঢাকায়। তবে দীর্ঘ দেড় বছর পর মৃত্যুহীন দিন দেখল ঢাকা।
২২:৫২ ২০ অক্টোবর ২০২১
বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে কেউ সংখ্যালঘু নয়, এদেশ আমাদের সবার। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সকল ধর্মের মানুষের মিলিত রক্তস্রোতে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ হিসেবে অম্লান রাখতে আমরা বদ্ধপরিকর।
২২:৩০ ২০ অক্টোবর ২০২১
গুচ্ছ পদ্ধতিতে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি (GST) বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
২২:১১ ২০ অক্টোবর ২০২১
শিশুর নাকের পিছনে মাংস বাড়া এবং শ্বাসকষ্টে করণীয়
শীতের সময়ে শিশুদের বিভিন্ন অসুখ দেখা দেয়। এ সময় সর্দি-জ্বর খুব সাধারণ সমস্যা। দীর্ঘ ঠাণ্ডা-কাশিসহ অন্যান্য কারণে শিশুর নাকের পেছনে মাংস বেড়ে যেতে পারে। এমনটি হলে শিশুর শ্বাস নিতে ও ছাড়তে কষ্ট হয়। শিশু হা-করে ঘুমোয়, শব্দ হয় এবং এমনকি হঠাৎ দম বন্ধ হয়ে ঘুম থেকে উঠে যেতে পারে।
২১:২৭ ২০ অক্টোবর ২০২১
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলো ইকবাল হোসেন (সিসিটিভি ফুটেজসহ)
কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখা সেই ব্যক্তিকে চিহ্নিত করেছে কুমিল্লা পুলিশ। পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখেছিলেন ইকবাল হোসেন নামের এক ব্যক্তি। এখন তাকে গ্রেপ্তার অভিযানে নেমেছে পুলিশ। এ বিষয়টি আইনিউজকে নিশ্চিত করেছেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ।
২০:০৬ ২০ অক্টোবর ২০২১
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান: অতিরিক্ত ডিআইজি বিপ্লব
বাংলাদেশ পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার বলেন, মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করার জন্য আপনাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসতে হবে। সুখী সমৃদ্ধি বাংলাদেশ ও সুন্দর একটি সমাজ বিনির্মাণ করতে হলে আপনারা সবাই মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনাদের এলাকায় মাদক ব্যাবসায়ী যারা আছে তাদের তথ্য দিন সে যত বড় শক্তিশালীই হোক না কেন তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবো।
১৯:০৩ ২০ অক্টোবর ২০২১
নেদারল্যান্ডসের দেওয়া ১৬৫ রানের টার্গেট তাড়া করছে নামিবিয়া
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথমপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে নামিবিয়া জাতীয় ক্রিকেট দল। দিনের প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ২০ ওভার শেষে উইকেটের বিনিময়ে ১৬৪ রান সংগ্রহ করেছে ডাচরা। ফলে বিশ্বকাপে টিকে থাকতে নমিবিয়ারকে করতে হবে ১৬৫ রান।
১৮:৩৭ ২০ অক্টোবর ২০২১
বড়লেখায় ১৫ জনের ‘নৌকার স্বপ্ন ভঙ্গ’, কেন্দ্রে পাঠানো হলো ৩৮ জনের নাম
তৃতীয় ধাপে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে জীবন বৃত্তান্ত জমা দেন ৫৩ জন।
১৮:০৯ ২০ অক্টোবর ২০২১
করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্ত ৩৬৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩৬৮ জনকে।
১৬:৪৭ ২০ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে সম্প্রীতি রক্ষা দিবস পালিত
‘হিংসা বিদ্বেষ ও সাম্প্রদায়িকতা রুখে দাঁড়ান’- এই শ্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলা ও হিন্দু সম্প্রদায়ের উপর বর্বোরচিত হামলা, অগ্নিসংযোগ এবং নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মৌলভীবাজারে সম্প্রীতি দিবস পালন করেছে সম্মিলীত সাংস্কৃতিক জোট।
১৬:৩৮ ২০ অক্টোবর ২০২১
মৌলভীবাজার: বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী আর নেই
মৌলভীবাজার জেলা ন্যাপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চৌধুরী আর নেই।
১৬:১৫ ২০ অক্টোবর ২০২১
সাফল্যের ১৭তম বর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
দেড়শো বছরেরও বেশি সময়ের ঐতিহ্য বহন করে আসা এই বিদ্যাপীঠের পথচলা শুরু হয় ১৮৫৮ সালে। মানিকগঞ্জের বালিয়াটির জমিদার জগন্নাথ রায় চৌধুরী বুড়িগঙ্গার তীরে একটি পাঠশালা প্রতিষ্ঠা করেন যা 'জগা বাবুর পাঠশালা' নামে পরিচিত ছিল।
১৬:০২ ২০ অক্টোবর ২০২১
গুজব ছড়ানোর অভিযোগে কলেজ শিক্ষিকা আটক
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্মীয় উসকানিমূলক, মিথ্যা ও গুজব ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক রুমা সরকারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৫:৩৫ ২০ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে পবিত্র ঈদ-ই-মিল্লাদুন্নবী উপলক্ষে ‘মোবারক র্যালী’ (ভিডিও)
মৌলভীবাজারে হয়রত সৈয়দ শাহ মোস্তফা (র.) দরগাহ শরীফের উদ্যোগে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে ‘মোবারক র্যালী’ অনুষ্ঠিত হয়েছে।
১৫:২৩ ২০ অক্টোবর ২০২১
‘স্বপ্ন কি প্রতিদিন পরিবর্তন হয় নাকি?’
সাকিব আল হাসান। কোনো রাখঢাক না রেখেই কথা বলতে ভালোবাসেন। নিজের সেই চিরচেনা রূপ গতকাল আরেকবার দেখালেন দেশসেরা এই অলরাউন্ডার।
১৪:৫৭ ২০ অক্টোবর ২০২১
তিস্তা বাঁধের সব গেট খুলে দিয়েছে ভারত, বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি
তিস্তা বাঁধের গজলডোবা অংশের ৪৪টি গেটের সবগুলো খুলে দিয়েছে ভারত। এর ফলে বাংলাদেশ অংশে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বছরের এই সময়ে হঠাৎ করে এমন পানি বৃদ্ধি বা বন্যার আশংকা অস্বাভাবিক ঘটনা বলে ব্যাখ্যা করছেন সংশ্লিষ্টরা।
১৪:৪৫ ২০ অক্টোবর ২০২১
ফের বাড়ছে সংক্রমণ, সচেতন হতে হবে: স্বাস্থ্য ডিজি
দেশে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ কমে গিয়ে গত কিছুদিন যাবৎ আবারও বাড়তে শুরু করেছে। এজন্য সবাইকেই সচেতন হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
১৪:৩৫ ২০ অক্টোবর ২০২১
সিরিয়ায় সামরিক বাসে বোমা হামলা, নিহত ১৩
সিরিয়ার রাজধানী দামেস্কে সেনা বহনকারী একটি বাসের কাছে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ১৩ জন সেনা সদস্য নিহত এবং ৩ জন আহত হয়েছে।
১৪:৩২ ২০ অক্টোবর ২০২১
অঙ্কুশ-ঐন্দ্রিলার লাভ ম্যারেজ
টলিউডের অন্যতম লাভ বার্ডস অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনগুপ্ত। এক দশকেরও বেশি সময় ধরে তারা প্রেমের সম্পর্কে রয়েছেন। তাদের বিয়ের সানাই অনেক দিন ধরেই বাজব বাজব করছিল। এবার অঙ্কুশ নিজেই জানিয়েছেন, অবশেষে হচ্ছে বিয়ে! তিনি ভালোবেসেই বিয়ে করছেন ঐন্দ্রিলাকে। আসরে উপস্থিত থাকবেন রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্যও। আয়োজনে সুরিন্দর ফিল্মস।
১৪:২৬ ২০ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   966  
-   967  
-   968  
-   969  
-   970  
-   971  
-   972      
- পরবর্তী >    
- শেষ >>    











































