পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
গত বছরের মতো চলতি বছরও পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন জাপানি বংশোদ্ভূত মার্কিন পদার্থবিজ্ঞানী শুকুরো মানাবে, জার্মানির পদার্থবিজ্ঞানী ক্লাউস হ্যাসেলম্যান ও ইতালীয় পদার্থবিজ্ঞানী জর্জিও পারিসি।
১৬:১৫ ৫ অক্টোবর ২০২১
ক্লিনফিড বাস্তবায়নে বুধবার থেকে মোবাইল কোর্ট
বিদেশি চ্যানেলের ক্লিনফিড বা বিজ্ঞাপনহীন সম্প্রচার বাস্তবায়নে বুধবার (৬ অক্টোবর) থেকে ফের মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
১৬:১১ ৫ অক্টোবর ২০২১
রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভায় স্মার্টকার্ড বিতরণ শুরু হয়েছে। রাণীশংকৈল ডিগ্রী কলেজে মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ করা হয়।
১৬:০০ ৫ অক্টোবর ২০২১
‘ভালো কাজ না করলে বাড়ি চলে যেতে হবে’
পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও সিন্ধ ক্রিকেট অ্যাসোসিয়েশনে বর্তমান হেড কোচ বাসিত আলির ওপর ক্ষেপেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা।
১৫:৩৮ ৫ অক্টোবর ২০২১
প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে: পররাষ্ট্রমন্ত্রী
অবৈধ অস্ত্র, মাদক ও মানবপাচার রোধে প্রয়োজনে মিয়ানমার সীমান্তে গুলি চালানো হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।
১৫:২৭ ৫ অক্টোবর ২০২১
শুক্রবার খুলে দেওয়া হবে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেল
কর্ণফুলী নদীর নিচে সুড়ঙ্গপথ বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় চ্যানেলের নির্মাণ কাজ শেষ হবে শুক্রবার (৮ অক্টোবর)। ফলে এদিন খুলে দেওয়া হবে এর মুখ।
১৫:১৫ ৫ অক্টোবর ২০২১
সারাদেশে ৩২ হাজার ১১৮ মণ্ডপে দুর্গাপূজা
চলতি বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মন্দির বা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। ‘শারদীয় দুর্গাপূজা-২০২১’ আয়োজনের বিস্তারিত জানাতে ডাকা সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
১৪:৫৭ ৫ অক্টোবর ২০২১
একনেকে ৬৫৫১ কোটি টাকা খরচে ৯ প্রকল্প অনুমোদন
ছয় হাজার ৫৫১ কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ৯ প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে নতুন প্রকল্প চারটি আর সংশোধিত প্রকল্প পাঁচটি।
১৪:৩০ ৫ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে বিশ্ব শিশু দিবসে ভার্চুয়াল সভা
জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে মৌলভীবাজার জেলায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন শুরু হয়েছে। সোমবার (৪ অক্টোবর) ভার্চুয়াল প্লাটফর্মে সপ্তাহের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তানিয়া সুলতানা।
১৪:১৯ ৫ অক্টোবর ২০২১
ফেসবুক বিভ্রাট, প্রায় ৬০০ কোটি ডলার হারালেন মার্ক জুকারবার্গ
ছয় ঘণ্টা বিভ্রাটের কারণে সামাজিক মাধ্যম ফেসবুকের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ বড় ধাক্কা খেয়েছেন। একদিনেই তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ৬০০ কোটি ডলার কমে গেছে।
১৩:৪৬ ৫ অক্টোবর ২০২১
শিশুদের এখনই টিকা দেওয়া হচ্ছে না: স্বাস্থ্য ডিজি
শিশুদের ভ্যাকসিন প্রয়োগের জন্য কার্যক্রম অব্যাহত আছে, বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এই মুহূর্তে শিশুদের টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম।
১৩:৩০ ৫ অক্টোবর ২০২১
আজ বিশ্ব শিক্ষক দিবস
আজ (মঙ্গলবার) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপি পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। সারাদেশের স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে।
১৩:১৩ ৫ অক্টোবর ২০২১
কি হয়েছিল ফেসবুকের?
প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা থেকে কোনো ডিভাইস দিয়েই এই মাধ্যমগুলোতে ঢোকা যাচ্ছিল না। বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দেয়।
১২:৫৫ ৫ অক্টোবর ২০২১
এসকে সিনহার অর্থ আত্মসাতের মামলার রায় পেছাল
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার রায় পেছাল। রায় ঘোষণার জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
১২:৩৮ ৫ অক্টোবর ২০২১
এসকে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় মঙ্গলবার
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায়ের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত রায় ঘোষণা করবেন।
২৩:১২ ৪ অক্টোবর ২০২১
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’
এখনও শিশুদেরকে মানবজাতির সেই সর্বোত্তম উপহার আমরা দিতে পারিনি এবং তাদের জন্যে উপযুক্ত বিনিয়োগের অভাবে আজ অব্দি শিশুর বাসযোগ্য পৃথিবীও আমরা গড়তে পারিনি।
২২:৩৩ ৪ অক্টোবর ২০২১
হঠাৎ বিশ্বব্যাপী ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম
হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ সমস্যা দেখা দেয়। বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও এ তথ্য নিশ্চিত করেছে।
২১:৫৮ ৪ অক্টোবর ২০২১
মাদক মামলা: পরীমনিকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। চার্জশিটে পরীমনি ছাড়াও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
২১:৫৩ ৪ অক্টোবর ২০২১
কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
বিএনপিকে কে ভোট দেবে, এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে জিতবে এই বিশ্বাসটা হারিয়ে গেছে। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে, কেন দেবে?’
২১:২২ ৪ অক্টোবর ২০২১
নবীগঞ্জে একশো মন্ডপে চলছে পূজার প্রস্তুতি, উপজেলায় উৎসবের আমেজ
নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৯০ টি ও পৌরসভায় ১০টি মিলে মোট ১০০টি পূজার মন্ডপে বছর ঘুরে আবারো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে জোরেশোরে শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর (সোমবার) ষষ্টীবিহিত পুজার মাধ্যমে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।
২১:১১ ৪ অক্টোবর ২০২১
জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান
মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন।
২১:০৬ ৪ অক্টোবর ২০২১
ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারে ৪ মেট্রিক টন ইলিশ আটক
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার (৪ অক্টোবর) সকালে ৪ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড দু’টি গাড়িতে করে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসে।
২০:২৮ ৪ অক্টোবর ২০২১
শৃংখলার আগে বিশৃংখল মৌলভীবাজার শহরের সিএনজি-টমটম
পর্যটন শহর মৌলভীবাজারের স্থানীয় পরিবহন ব্যবস্থাকে শৃংখলায় আনার আগ মুহুর্তে অনেকটা বিশৃংখল হয়ে পড়েছে সিএনজি ও টমটম।
২০:১৭ ৪ অক্টোবর ২০২১
মৌলভীবাজারের সানজানা শিরিনকে সেই বাইকটি দিচ্ছেন ইঞ্জিনিয়ার নাছির
পাঠাও রাইডার শওকতকে দেওয়ার বদলে সেই বাইকটি এখন পাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মেয়ে স্বাস্থ্যকর্মী সানজানা শিরিন। বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন নিজেই। সানজানা শিরিন জানান বাইকটি পেলে তিনি উপকৃত হবেন, প্রত্যন্ত এলাকায় যোগাযোগব্যবস্থা নিয়ে তাকে আর ভাবতে হবে না।
১৯:৩০ ৪ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   969  
-   970  
-   971  
-   972  
-   973  
-   974  
-   975      
- পরবর্তী >    
- শেষ >>    















































