আজ বিশ্ব শিক্ষক দিবস
আজ (মঙ্গলবার) বিশ্ব শিক্ষক দিবস। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বব্যাপি পালিত হয়ে থাকে বিশ্ব শিক্ষক দিবস। সারাদেশের স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীরা বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে।
১৩:১৩ ৫ অক্টোবর ২০২১
কি হয়েছিল ফেসবুকের?
প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর আবার সচল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা থেকে কোনো ডিভাইস দিয়েই এই মাধ্যমগুলোতে ঢোকা যাচ্ছিল না। বিশ্বব্যাপী এ সমস্যা দেখা দেয়।
১২:৫৫ ৫ অক্টোবর ২০২১
এসকে সিনহার অর্থ আত্মসাতের মামলার রায় পেছাল
সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে দায়ের করা অর্থ আত্মসাতের মামলার রায় পেছাল। রায় ঘোষণার জন্য আগামী ২১ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।
১২:৩৮ ৫ অক্টোবর ২০২১
এসকে সিনহার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার রায় মঙ্গলবার
ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে চার কোটি টাকা ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে রায়ের জন্য আগামীকাল মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালত রায় ঘোষণা করবেন।
২৩:১২ ৪ অক্টোবর ২০২১
‘শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি’
এখনও শিশুদেরকে মানবজাতির সেই সর্বোত্তম উপহার আমরা দিতে পারিনি এবং তাদের জন্যে উপযুক্ত বিনিয়োগের অভাবে আজ অব্দি শিশুর বাসযোগ্য পৃথিবীও আমরা গড়তে পারিনি।
২২:৩৩ ৪ অক্টোবর ২০২১
হঠাৎ বিশ্বব্যাপী ডাউন ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম
হঠাৎ করে বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ডাউন হয়ে গেছে। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টা নাগাদ এ সমস্যা দেখা দেয়। বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও এ তথ্য নিশ্চিত করেছে।
২১:৫৮ ৪ অক্টোবর ২০২১
মাদক মামলা: পরীমনিকে অভিযুক্ত করে সিআইডির চার্জশিট
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দিয়েছে সিআইডি। চার্জশিটে পরীমনি ছাড়াও দুজনকে আসামি করা হয়েছে। তারা হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরী।
২১:৫৩ ৪ অক্টোবর ২০২১
কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে, প্রশ্ন প্রধানমন্ত্রীর
বিএনপিকে কে ভোট দেবে, এমন প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘বিএনপি নির্বাচনে জিতবে এই বিশ্বাসটা হারিয়ে গেছে। তাই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কোন ভরসায় মানুষ বিএনপিকে ভোট দেবে, কেন দেবে?’
২১:২২ ৪ অক্টোবর ২০২১
নবীগঞ্জে একশো মন্ডপে চলছে পূজার প্রস্তুতি, উপজেলায় উৎসবের আমেজ
নবীগঞ্জ উপজেলার ১৩ টি ইউনিয়নে ৯০ টি ও পৌরসভায় ১০টি মিলে মোট ১০০টি পূজার মন্ডপে বছর ঘুরে আবারো হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপুজার ব্যাপক প্রস্তুতি ইতিমধ্যে জোরেশোরে শুরু হয়েছে। আগামী ১১ অক্টোবর (সোমবার) ষষ্টীবিহিত পুজার মাধ্যমে শুরু হচ্ছে ৫ দিনব্যাপী বাঙালি হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজা।
২১:১১ ৪ অক্টোবর ২০২১
জামিন পেলেন না শাহরুখপুত্র আরিয়ান
মাদক মামলায় গ্রেফতার হয়েছেন বলিউড কিং শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। এরপর থেকেই তার জামিনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন শাহরুখ খান। কিন্তু মেলেনি জামিন।
২১:০৬ ৪ অক্টোবর ২০২১
ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারে ৪ মেট্রিক টন ইলিশ আটক
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ অক্টোবর দিবাগত মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২১ উপলক্ষে বাংলাদেশে ইলিশ মাছ ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ন নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার মধ্যেই সোমবার (৪ অক্টোবর) সকালে ৪ মেট্রিক টন ইলিশ ভারতের উত্তর ত্রিপুরায় রপ্তানির জন্য খুলনার আরিফ সি ফুড দু’টি গাড়িতে করে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশনে নিয়ে আসে।
২০:২৮ ৪ অক্টোবর ২০২১
শৃংখলার আগে বিশৃংখল মৌলভীবাজার শহরের সিএনজি-টমটম
পর্যটন শহর মৌলভীবাজারের স্থানীয় পরিবহন ব্যবস্থাকে শৃংখলায় আনার আগ মুহুর্তে অনেকটা বিশৃংখল হয়ে পড়েছে সিএনজি ও টমটম।
২০:১৭ ৪ অক্টোবর ২০২১
মৌলভীবাজারের সানজানা শিরিনকে সেই বাইকটি দিচ্ছেন ইঞ্জিনিয়ার নাছির
পাঠাও রাইডার শওকতকে দেওয়ার বদলে সেই বাইকটি এখন পাচ্ছেন মৌলভীবাজারের কমলগঞ্জের মেয়ে স্বাস্থ্যকর্মী সানজানা শিরিন। বিষয়টি নিশ্চিত করেছেন ইঞ্জিনিয়ার নাছির উদ্দিন নিজেই। সানজানা শিরিন জানান বাইকটি পেলে তিনি উপকৃত হবেন, প্রত্যন্ত এলাকায় যোগাযোগব্যবস্থা নিয়ে তাকে আর ভাবতে হবে না।
১৯:৩০ ৪ অক্টোবর ২০২১
কুলাউড়ায় নষ্ট হলো ২৫ ডোজ টিকা, ৬ দিন পর উদ্ধার
মৌলভীবাজারের কুলাউড়ায় নষ্ট হলো গণটিকার ৫ ভায়েল অর্থাৎ ২৫ ডোজ করোনার টিকা। ঘটনার ৬ দিন পর সোমবার (৪ অক্টোবর) পৌর শহরের ৮ নং ওয়ার্ডের টিকা কেন্দ্র থেকে নষ্ট ভ্যাকসিন উদ্ধার করা হয়।
১৮:৫২ ৪ অক্টোবর ২০২১
মুহাম্মদ (স.) ব্যঙ্গচিত্র আঁকা সেই কার্টুনিস্ট মারা গেলেন যেভাবে (ভিডিও)
ইসলাম ধর্মের নবী হযরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্র এঁকেছিলেন সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিকস, এবার সড়ক দুর্ঘটনায় তিনি মারা গেছেন। ভিকস পুলিশের একটি গাড়িতে চড়ে সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মার্কইয়ার্ড শহরে ভ্রমণ করছিলেন, এমন সময় একটি ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে। আর তাতেই মারা যান লার্স ভিকস।
১৮:২৩ ৪ অক্টোবর ২০২১
২৪ ঘণ্টায় দেশে আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৯৪
দেশে করোনাভাইরাসে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। গত এক দিনে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ৭৯৪ জনের শরীরে। দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৯১ জন। আর মোট শনাক্ত হয়েছে ১৫ লাখ ৫৮ হাজার ৭৫৮ জন।
১৮:০৪ ৪ অক্টোবর ২০২১
১৮ বছরের কম বয়সীদের টিকা দিতে পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ
১৮ বছরের কম বয়সীদের করোনাভাইরাসের টিকা দিতে কারিগরি বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৬:২১ ৪ অক্টোবর ২০২১
জবি প্রেসক্লাবের ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার
জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে ‘বঙ্গবন্ধু ও গণমাধ্যম’ শীর্ষক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ অক্টোবর) রাতে এই ওয়েবিনারটি অনুষ্ঠিত হয় ।
১৬:১০ ৪ অক্টোবর ২০২১
চিকিৎসাশাস্ত্রে নোবেল পেলেন ডেভিড ও আর্ডেম
তাপমাত্রা এবং স্পর্শের জন্য রিসেপ্টর আবিষ্কারের গবেষণায় চিকিৎসাশাস্ত্রে চলতি বছর নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন ডেভিড জুলিয়াস এবং আর্ডেম প্যাটাপুসিয়ান। সুইডেনের রাজধানী স্টকহোমে সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুরে এক অনুষ্ঠানে নোবেল কমিটি এই ঘোষণা দেয়।
১৫:৪৮ ৪ অক্টোবর ২০২১
কমলগঞ্জে ১৪৩টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা
আর কিছুদিন পরেই হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। এবার মৌলভীবাজারের কমলগঞ্জে ১৪৩টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
১৫:৩৮ ৪ অক্টোবর ২০২১
২৪ বিদেশি চ্যানেল চালাতে কোনো বাধা নেই: তথ্যমন্ত্রী
ক্লিনফিড দেওয়া বিদেশি ২৪ চ্যানেল চালাতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
১৫:১৩ ৪ অক্টোবর ২০২১
বিকেলের নাস্তায় চিকেন পপসিকল
চিকেন দিয়ে বিভিন্ন ধরনের আইটেম তৈরি করা যায়। যেমন-চিকেন ফ্রাই, চিকেন উইংস।
১৪:৫৪ ৪ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে এলো আরও ৮০ হাজার টিকা
করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্মের তৈরি কোভিড-১৯ ভ্যাকসিনের আরও ৮০ হাজার ডোজ টিকা মৌলভীবাজারে পৌঁছেছে। এক ফেসবুক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে সিভিল সার্জনের কার্যালয়।
১৪:৩১ ৪ অক্টোবর ২০২১
চলতি মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে
চলতি মাসের মধ্যে সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
১৪:০০ ৪ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   970  
-   971  
-   972  
-   973  
-   974  
-   975  
-   976      
- পরবর্তী >    
- শেষ >>    













































