অক্টোবর-নভেম্বরের মধ্যে ফাইজারের আরও ৭১ লাখ টিকা আসবে
অক্টোবর-নভেম্বরের মধ্যে কোভ্যাক্সের আওতায় ফাইজার-বায়োএনটেকের আরও প্রায় ৭১ লাখ ডোজ টিকা পাবে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র সরকারের উপহার হিসেবে এ টিকা আসার কথা রয়েছে।
১৫:৩২ ৩ অক্টোবর ২০২১
রেকর্ড জয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতায় ফের মমতা
দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়লাভ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তার জয়ী হওয়া নিয়ে সংশয় ছিল না তৃণমূল কংগ্রেসের। তাদের ভাবনা ছিল ভোটের ব্যবধান। এবার সেটিও সফল হলো। ৫৮ হাজার ৮৩২ ভোটে বিজেপিকে হারিয়ে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করলেন তিনি।
১৫:১১ ৩ অক্টোবর ২০২১
১৩ পদে নিয়োগ দেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ১৩টি পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৪ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন।
১৪:৪৫ ৩ অক্টোবর ২০২১
৪৩তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি: নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন
আসন্ন ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের প্রস্তুতির জন্য ‘নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন’ নিয়ে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া হলো। এগুলো তাদের প্রস্তুতির জন্য সহায়ক হবে।
১৪:২৩ ৩ অক্টোবর ২০২১
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে ১ অক্টোবর রাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফর নিয়ে আগামীকাল সোমবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪:০৬ ৩ অক্টোবর ২০২১
রেসিপি: নিরামিষ সবজি
কিছুদিন পরেই দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি সবচেয়ে বড় ও আনন্দের উৎসব। পূজা কিংবা যেকোনো উৎসবের অন্যতম আনন্দ হলো মজার সব খাবারের আয়োজন। পূজায় নানা খাবারের আয়োজনের মধ্যে থাকে নিরামিষ সবজি।
১৩:৪৯ ৩ অক্টোবর ২০২১
গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে মৃত্যু
মৌলভীবাজারের বড়লেখায় গাছ কাটার সময় মাথায় ডাল পড়ে আহত হাবিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৩:৩০ ৩ অক্টোবর ২০২১
কমতে পারে তাপমাত্রা
আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগে হতে পারে বৃষ্টি। এই অবস্থায় তাপমাত্রা কিছুটা কমার আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।
১৩:১২ ৩ অক্টোবর ২০২১
মাদকের পার্টি থেকে আটক শাহরুখপুত্র আরিয়ান (ভিডিও)
ভারতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তাদের হাতে আটক হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এনসিবি ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করেছে আরিয়ানকে।
১২:৫০ ৩ অক্টোবর ২০২১
আজ বিশ্ব বয়ফ্রেন্ড দিবস
বর্তমানে বাঙালিকে নানান দিবস উদযাপনে করতে দেখা যায়। কখনো কখনো রোজ ডে, কখনো ভালোবাসা দিবস, আবার কখনো বন্ধু দিবস। নানা রকম দিবস ঘিরে যেন তরুণ-তরুণীদের আগ্রহের কমতি নেই।
১২:২৮ ৩ অক্টোবর ২০২১
আদালতে বোমা হামলা: মিজানের মৃত্যুদণ্ড, জাবেদের যাবজ্জীবন
চট্টগ্রাম আদালতের পুলিশ চেক পোস্টে আত্মঘাতী বোমা হামলা মামলায় জাহিদুল ইসলাম ওরফে বোমা মিজানের মৃত্যুদণ্ড ও জেএমবির চট্টগ্রাম বিভাগীয় সাবেক কমান্ডার জাবেদ ইকবালের যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
১২:১৬ ৩ অক্টোবর ২০২১
ভূমধ্যসাগরে নিখোঁজ ৭০ ইউরোপগামী অভিবাসী
লিবিয়া থেকে ইউরোপে অভিবাসন প্রত্যাশী ৭০ জন ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। তারা নৌকা করে সাগর পাড়ি দিয়েছিল। এলার্ম ফোন নামক একটি সহায়তা সংস্থা একথা জানিয়েছে।
১২:১৩ ৩ অক্টোবর ২০২১
আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ
ইলিশের উৎপাদন বাড়াতে ও ডিম ছাড়ার সুযোগ দিতে আজ রোববার (৩ অক্টোবর) মধ্যরাত থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে।
১২:০২ ৩ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে করোনা শনাক্তের হার কমে ১ দশমিক ৭ শতাংশ
সীমান্ত জেলা মৌলভীবাজার দেখেছে করোনাভাইরাসের ভয়ঙ্কর রূপ, শনাক্তের হার ৪০ শতাংশের বেশি ছিলো একটা সময়। তবে জেলায় দফায় দফায় কঠোরভাবে লকডাউন পালনের পর থেকেই কমে আসছে করোনা শনাক্তের হার। এবার এই শনাক্তের হার কমে দাঁড়ালো মাত্র ১ দশমিক ৭ শতাংশে।
১১:৫২ ৩ অক্টোবর ২০২১
প্রয়াত অভিনেত্রী কবরীর বাড়ি দখলের অপচেষ্টা
প্রয়াত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর গুলশানের বাড়িতে অচেনা লোকজনের আনাগোনার অভিযোগ উঠেছে। এ বিষয়ে অভিনয়শিল্পীর ছোট ছেলে শাকের ওসমান চিশতী অভিযোগ করে বলছেন বাড়িটি দখলের অপচেষ্টা করেছে। গত ২৮ সেপ্টেম্বর এ বিষয়ে তিনি গুলশান থানায় একটি জিডিও করেছেন।
১১:৪৪ ৩ অক্টোবর ২০২১
বিশ্বকাপের উদ্দেশ্যে আজ ওমানে যাচ্ছেন টাইগাররা
১৭ অক্টোবর বেজে উঠবে বিশ্বকাপের দামামা। বৈশ্বিক আসরটির শুরুর দিনেই লড়বে বাংলাদেশ। আর সে লক্ষ্যে আজ ওমানের উদ্দেশে রওয়ানা হবেন মাহমুদউল্লাহ বাহিনী।
১১:৩০ ৩ অক্টোবর ২০২১
ক্লিনফিডকে স্বাগত জানালেন টেলিভিশন মালিকবৃন্দ
বিদেশি চ্যানেলের বিজ্ঞাপনমুক্ত সম্প্রচার বা ক্লিনফিডকে স্বাগত জানিয়ে আইন প্রয়োগে সরকারকে সকলের সহযোগিতা করা উচিত বলেছে দেশের টেলিভিশন মালিকবৃন্দের সংগঠন এটকো।
২৩:৫৬ ২ অক্টোবর ২০২১
ধান ক্ষেতে কাজ করতে গিয়ে দিন মজুর শ্রমিকের মৃত্যু
কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে ধান ক্ষেতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃস্ট হয়ে আবাছ মিয়া (৩৭) নামে এক দিন মজুর শ্রমিকের মৃত্যু হয়েছে।
২৩:৪৩ ২ অক্টোবর ২০২১
ঘরোয়া উপায়ে নিমিষেই দূর করুন পেটের গ্যাস
যারা ভোগেন কেবল তারাই বোঝেন এটি কত যন্ত্রণার। একটু ভাজাপোড়া অথবা দাওয়াত, পার্টিতে মসলাযু্ক্ত খাবার খেলে তো শুরু হয়ে যায় অস্বস্তিকর গ্যাসের সমস্যা। এই সমস্যা ছোট-বড় যে কারোরই দেখা দিতে পারে। বলা চলে, দিন দিন মানুষের মধ্যে এই সমস্যা বেড়েই চলেছে।
২২:৫৪ ২ অক্টোবর ২০২১
১১ অক্টোবর খুলছে জাবির হল
আগামী ১১ অক্টোবর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে ২১ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের পাশাপাশি অফলাইনেও পাঠদান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২২:২১ ২ অক্টোবর ২০২১
মৌলভীবাজার ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন কমিটির অভিষেক
মৌলভীবাজারের ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ২০২১-২৪ সালের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। শনিবার (২ অক্টোবর) দুপুর ২টায় পৌর জনমিলন কেন্দ্রে এ অনুষ্ঠান হয়।
২২:১৭ ২ অক্টোবর ২০২১
সংসারজীবনের ইতি টানলেন সামান্থা-নাগা দম্পতি
অবশেষে সংসারজীবনের ইতি টানলেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু এবং অভিনেতা নাগা চৈতন্য। শনিবার (২ অক্টোবর) বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই দম্পতি।
২১:৫৬ ২ অক্টোবর ২০২১
বাজারে এলো রিয়েলমি’র ফ্ল্যাগশিপ কিলার জিটি মাস্টার এডিশন
জিটি সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন জিটি মাস্টার এডিশন। দেশসেরা টেক রিভিউইং ইউটিউব চ্যানেল এটিসি অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি’র (এটিসি) এর সাথে একযোগে রিয়েলমি এই স্মার্টফোনটি উন্মোচন করে। একই অনুষ্ঠানে তাদের সি সিরিজ থেকে দারুণ স্পেসিফিকেশনের সি২১ওয়াই ও সি১১ ২০২১ স্মার্টফোন এবং ৪টি এআইওটি পণ্যও উন্মোচন করা হয়।
২১:৫১ ২ অক্টোবর ২০২১
মালয়েশিয়ায় গ্রেপ্তার হচ্ছেন কাগজপত্রহীন প্রবাসীরা
যেসব বিদেশিদের কোনো কাগজপত্র নেই তাদেরকে গ্রেপ্তার করা শুরু করেছে মালয়েশিয়া সরকার। শুক্রবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেমেনি এলাকার শ্রমিক হোস্টেলে অভিযান চালিয়ে ৯৫ বাংলাদেশিসহ প্রায় ৩০০ বিদেশি শ্রমিককে আটক করে পুলিশ।
২১:৪০ ২ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   972  
-   973  
-   974  
-   975  
-   976  
-   977  
-   978      
- পরবর্তী >    
- শেষ >>    















































