শুক্রবারের নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন করল কর্ম কমিশন
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন ক্রাফট ইন্সট্রাক্টর পদের নিয়োগ পরীক্ষার সূচি পরিবর্তন করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়। আগামী শুক্রবার (৮ আগস্ট) এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। একই দিন একাধিক পরীক্ষার সূচি প্রকাশিত হওয়ায় কর্ম কমিশন সিদ্ধান্ত পরিবর্তন করেছে।
১৫:৩৫ ৬ অক্টোবর ২০২১
কমলগঞ্জে হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে ২০০ জন দুস্থ, হতদরিদ্র প্রতিবন্ধীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫:১৮ ৬ অক্টোবর ২০২১
স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে স্ত্রী রুখসানা বেগমকে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী হবিবর রহমান। ঘটনাটি উপজেলার হোসেনগাও গ্রামে বুধবার (৬ অক্টোবর) ভোরে ঘটে।
১৫:০৬ ৬ অক্টোবর ২০২১
আগামী বছর থেকে অনলাইন নিউজপোর্টাল চালুর আগে নিতে হবে নিবন্ধন
আগামী বছর থেকে অনলাইন নিউজ পোর্টাল চালু করতে আগে নিবন্ধন নিতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
১৪:৪০ ৬ অক্টোবর ২০২১
গাফিলতি স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তদন্ত কমিটি
কুলাউড়া উপজেলায় স্বাস্থ্য বিভাগের গাফিলতিতে ২৫ ডোজ টিকা নষ্ট হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনার দায় স্বীকার করা কর্মকর্তার অধীনস্থদের দিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
১৪:১২ ৬ অক্টোবর ২০২১
এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত হবে না: শিক্ষামন্ত্রী
আগামী বছরের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। তার ওপরে পাঠদান শেষে নেওয়া হবে পরীক্ষা। কিন্তু শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সিলেবাসকে আরও সংক্ষিপ্ত করার দাবি করেছে। তবে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, এই সিলেবাস আর সংক্ষিপ্ত করার কোনো সুযোগ নেই।
১৩:৫৬ ৬ অক্টোবর ২০২১
পূজা স্পেশাল নারকেল নাড়ু
আর মাত্র কিছুদিন। তারপরেই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজা মানে নাড়ু, লাড্ডু, সন্দেশ ইত্যাদি আরো কতশত মিষ্টি খাবার। তবে এসময় নারকেলের নাড়ুর কদর সবচেয়ে বেশি থাকে।
১৩:৪০ ৬ অক্টোবর ২০২১
মহালয়ায় ঢাকেশ্বরী মন্দিরে ভারতীয় হাইকমিশনার
আজ শুভ মহালয়া। এই দিনেই শুরু হয় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের ক্ষণগণনা। মহালয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকেশ্বরী মন্দির। যেখানে যোগ দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। সবাইকে জানিয়েছেন মহালয়ার শুভেচ্ছাও।
১৩:২১ ৬ অক্টোবর ২০২১
প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে মাউশির নির্দেশনা
প্রতিদিন শ্রেণিকক্ষ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। মঙ্গলবার (৫ অক্টোবর) অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১৩:০৬ ৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে শুরু হয়েছে বিনামূল্যে অ্যাপস ডেভেলপমেন্ট কোর্স
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে বাংলাদেশের তরুণ-তরুণীদের দক্ষতা উন্নয়নে বিনামূল্যে ২০০ ঘন্টার 'ট্রেনিং ফর মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট' (ক্রস প্লাটফর্ম) কোর্সটি চালু হয়েছে।
১৩:০৩ ৬ অক্টোবর ২০২১
বাংলাদেশের কোনো মানুষই টিকা বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী
বাংলাদেশের কোনো মানুষই টিকা বঞ্চিত হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সবাই যাতে টিকা পায়, সেই ব্যবস্থা আমরা করবো।
১২:৫২ ৬ অক্টোবর ২০২১
মৌলভীবাজারে করোনায় আক্রান্ত ৮ হাজার ১১৬ জন
মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৪ জন। শনাক্তের হার ৫ শতাংশ। এ নিয়ে মৌলভীবাজারে করোনায় মোট আক্রান্ত ৮ হাজার ১১৬ জন।
১২:৪২ ৬ অক্টোবর ২০২১
কুবির লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) লোকপ্রশাসন বিভাগের ৯ম ব্যাচ বিশ্ববিদ্যালয়ে (২০১৪-১৫) সেশনের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।
১২:৩৩ ৬ অক্টোবর ২০২১
আজ শুভ মহালয়া
শুভ মহালয়া আজ। দেবী দুর্গা যে আসবেন—তা জানান দেয় মহালয়া। বুধবার (৬ অক্টোবর) ভোরে দেবীর আবাহনেই শুরু দুর্গাপূজার ক্ষণগণনা। আর মহালয়ার ছয়দিন পরেই শুরু হবে দেবীর আরাধনা।
১২:২৪ ৬ অক্টোবর ২০২১
টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ ২৮-২৯ অক্টোবর
করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৮ সেপ্টেম্বর দেশে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ওই ক্যাম্পেইনে যারা প্রথম ডোজের নিয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজ প্রয়োগ করা হবে আগামী ২৮ এবং ২৯ অক্টোবর।
১২:১২ ৬ অক্টোবর ২০২১
দেশে এই প্রথম পালিত হচ্ছে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস
সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহী করার লক্ষ্যে দেশে প্রথমবারের মতো পালিত হচ্ছে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’। গত ৯ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করে সরকার।
১২:১২ ৬ অক্টোবর ২০২১
চলছে বিসিবির নির্বাচন, পাপন থাকবেন আরও একবার?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ভাগ্য এবং ভবিষ্যৎ নির্ধারিত হতে যাচ্ছে আজ। ‘পরিচালনা পর্ষদ’ নির্বাচনে ইতোমধ্যে শুরু হয়েছে ভোটগ্রহণ। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে বিকাল ৫টা পর্যন্ত। পরে আজই বেসরকারীভাবে ঘোষণা করা হবে ফলাফল। চূড়ান্ত ফলাফল নির্ধারণ হবে আগামীকাল বৃহস্পতিবার।
১১:৫৭ ৬ অক্টোবর ২০২১
রাত পোহালেই বিসিবির নির্বাচন
রাত পোহালেই বুধবার সকাল ১০টায় শুরু হচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদের নির্বাচন। পরিচালকদের ২৫টি পদ থাকলেও কেবল ১৬ পদের জন্যই বিসিবি কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
২৩:৫৫ ৫ অক্টোবর ২০২১
শাহজালাল বিমানবন্দরে ১৪ কেজি স্বর্ণ উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজের ভেতর থেকে প্রায় ১৪ কেজি ওজনের ১২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের একটি দল।
২৩:২৯ ৫ অক্টোবর ২০২১
সিলেটবাসীর সেবায় ভারত সরকারের অ্যাম্বুলেন্স উপহার
সিলেটবাসীর সেবায় দুটি লাইফ সাপোর্টযুক্ত অ্যাম্বুলেন্স উপহার হিসেবে দিয়েছে ভারত সরকার। যার মধ্যে একটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরটি খাদিমপাড়া ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
২২:৩২ ৫ অক্টোবর ২০২১
জবিতে ৭ অক্টোবর থেকে চলবে পরীক্ষার্থীদের বাস
সশরীরে ৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ায় বাস সার্ভিস চালু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরীক্ষা শুরুর দিন থেকেই নির্ধারিত রুটে চলবে এসব বাস। পূর্বে নির্ধারিত পাঁচ দিনের পরিবর্তে এবার শুক্রবার ব্যতীত সপ্তাহে ছয় দিনই পরীক্ষার্থীরা পরিবহন সুবিধা পাবে।
২২:০০ ৫ অক্টোবর ২০২১
পশুপ্রেমের জন্য সম্মাননা পাচ্ছেন জয়া আহসান
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অনেক পুরস্কার জিতেছেন। এবার তিনি পেতে যাচ্ছেন ব্যতিক্রমী একটি সম্মাননা। যেটা তিনি পাচ্ছেন পশুপ্রেমের জন্য।
২১:৪৩ ৫ অক্টোবর ২০২১
সন্ত্রাস-জঙ্গিবাদ রুখতে মৌলভীবাজারে যুবকদের কর্মশালা
'মুজিবর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান' স্লোগান নিয়ে মৌলভীবাজারে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে যুবকদের ভূমিকা- শীর্ষক সচেতনাভূলক কর্মশালা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১:৪২ ৫ অক্টোবর ২০২১
বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন নুসরাত আটক
রাজধানীর উত্তরা এলাকা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতর্কিত উপস্থাপক কনক সারোয়ারের বোন নুসরাত শাহরিনকে আটক করেছে র্যাব। সোমবার (৫ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়। নুসরাতের বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্মে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানা গেছে।
২১:২৮ ৫ অক্টোবর ২০২১
- << প্রথম    
- < পূর্ববর্তী    
-   967  
-   968  
-   969  
-   970  
-   971  
-   972  
-   973      
- পরবর্তী >    
- শেষ >>    















































