বন্যা : উন্নতি হচ্ছে সিলেটে, ছড়াতে পারে শরীয়তপুর-ফরিদপুর-রাজবাড়ীতে
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। অন্যদিকে বন্যা ছড়াচ্ছে মধ্যাঞ্চলে। আগামী ২৪ ঘণ্টায় মধ্যাঞ্চলের শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ীতে বন্যা দেখা দিতে পারে।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৫:৪৭
ভারতে পি কে হালদার আরও ১৪ দিনের জেল হেফাজতে
বাংলাদেশের কয়েক হাজার কোটি টাকা পাচারের দায়ে ভারতে গ্রেফতার পি কে হালদারকে আবারও ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৫:৩০
বন্যাদুর্গতদের পাশে থাকাটা জরুরি, কিন্তু করোনা আমাকে বেঁধে রেখেছে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ দিন ধরে বাসায় চিকিৎসা নিচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ৯ দিনে চারবার পরীক্ষা করেও তার ফল পজিটিভ এসেছে। এর ফলে তিনি বন্যাদুর্গত এলাকায় যেতে পারছেন না।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৫:০০
কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান
স্বাস্থ্যবিধি মেনে পশু কোরবানি ও কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ সুষ্ঠুভাবে অপসারণের মাধ্যমে পরিবেশ দূষণ রোধ করার জন্য সকল সরকারি ও বেসরকারি সংস্থা এবং সংশ্লিষ্ট সকলের প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। যত্রতত্র পশু জবাই করা হতে বিরত থাকতে এবং সুনির্দিষ্ট স্থানে গর্ত করে গর্তের মধ্যে রক্ত, গোবর ও পরিত্যক্ত অংশ রেখে মাটি চাপা দেয়ার অনুরোধ জানানো হয়। কোরবানির বর্জ্য অপসারণ বা কোরবানির গোশত বিতরণে পরিবেশ সম্মত ব্যাগ বা পাত্র ব্যবহার এবং জবাইকৃত পশুর উচ্ছিষ্টাংশ ডাস্টবিন অথবা নির্ধারিত স্থানে ফেলার অনুরোধ জানানো হয়।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৪:৩৩
বন্যার্তদের জন্য দুইদিনে ৯৭ লাখ টাকা সংগ্রহ করলেন ব্যারিস্টার সুমন
সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য আরো ২৭ লাখ টাকা সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দুই দিনের ব্যবধানে মোট ৯৭ লাখ টাকা সংগ্রহ করলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তার কাছে এই টাকা পাঠিয়েছেন।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৪:১৪
বন্যা পরিস্থিতি মোকাবিলায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে
বন্যা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়া হবে।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ১৩:১৪
বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ লাখ শিশুকে জরুরি ত্রাণ দিচ্ছে ইউনিসেফ
দেশে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ লাখ শিশুকে জরুরি ত্রাণ সহায়তা দিচ্ছে ইউনিসেফ। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবিলায় শিশু ও পরিবারগুলোকে জীবনরক্ষাকারী উপকরণ ও সেবা দিতে ২৫ কোটি ডলারের সহায়তার কথা জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার, ২১ জুন ২০২২, ০০:১৭
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই
আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ধরে নিয়ে ১ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগের ৫ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ জুলাই। আর পরের ৫ দিনের ফিরতি টিকিটি বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে।
সোমবার, ২০ জুন ২০২২, ২৩:৫৩
সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চলতি বছরেই দেশটি সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সেপ্টেম্বরে সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে। তবে চূড়ান্ত সফরের তারিখ নির্ভর করছে প্রধানমন্ত্রীর দপ্তরের ওপর।
সোমবার, ২০ জুন ২০২২, ২৩:২১
আগুনে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোন ক্ষয়ক্ষতি হয়নি
সোমবার আনুমানিক বিকেল ৬টা ২০ মিনিটে বাংলাদেশ ব্যাংকের (দ্বিতীয় সংলগ্নী ভবনের ৪র্থ তলা) মেডিকেল সেন্টারে শর্ট সার্কিটের কারণে জরুরি ওষুধ সংরক্ষণাগারের ফ্রিজের কম্প্রেসারে আগুনের সূত্রপাত হয়। বাংলাদেশ ব্যাংকের সার্বক্ষণিক দায়িত্বে থাকা রিজার্ভ ফায়ার ব্রিগেড ইউনিট ব্যাংকের নিজস্ব ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের মাধ্যমে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
সোমবার, ২০ জুন ২০২২, ২২:৫৯
পদ্মা সেতুর নামে নবজাতকদের নাম; স্বর্ণের চেন উপহার পাঠালেন প্রধানমন্ত্রী
তিন নবজাতকের বাবা আশরাফুল ইসলাম অপু প্রতিক্রিয়ায় জানান, প্রধানমন্ত্রী আমার তিন সন্তানের নাম স্বপ্নের পদ্মা সেতুর নামে করা হয়েছে জানতে পেরে তিনি সোমবার বিকেলে সন্তানদের জন্য উপহার সামগ্রী পাঠিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তিনি যেন দীর্ঘজীবী হন এবং দেশের মানুষের জন্য আরও কাজ করে যেতে পারেন। নবজাতকদের দাদা মো. সালাউদ্দিন বলেন, তিন নাতি-নাতনির মধ্যে একজন ছেলে ও দুজন মেয়ে। নাতির নাম রাখা হয়েছে স্বপ্ন আর দুই নাতনির নাম রাখা হয়েছে পদ্মা ও সেতু। যা একসাথে হয় স্বপ্নের পদ্মা সেতু। এতে আমরা খুবই খুশি হয়েছি। বর্তমানে মা ও সন্তানেরা সবাই সুস্থ আছে।
সোমবার, ২০ জুন ২০২২, ২২:৩৭
বাংলাদেশ ব্যাংকে আগুন, ২৫ মিনিটেই নিয়ন্ত্রণে
সোমবার (২০ জুন) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাদেশ ব্যাংকের চতুর্থ তলায় আগুন লেগে যায়। কিন্তু ৩টি ফায়ার সার্ভিস ইউনিটের তাৎক্ষণিক তৎপরতায় পঁচিশ মিনিটের মধ্যেই আবার আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার, ২০ জুন ২০২২, ২০:০৪
কাল সকালেই সিলেট আসছেন প্রধানমন্ত্রী
সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে মঙ্গলবার (২১ জুন) সিলেট অঞ্চল পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সকালে হেলিকপ্টার চড়ে তিনি ঢাকা থেকে সিলেট আসবেন। তিনি জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের সহমর্মিতা জানাবেন।
সোমবার, ২০ জুন ২০২২, ১৮:৫০
২০ দিন পর করোনায় একজনের মৃত্যু
দেশে টানা বিশ দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। গত ৩০ মে করোনায় একজনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সে হিসাবে টানা ২০ দিন পর করোনায় মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার, ২০ জুন ২০২২, ১৮:১৩
অনুমোদন পেলো সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন
‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২২’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে অর্থ বিভাগের উপস্থাপন করা এ আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়।
সোমবার, ২০ জুন ২০২২, ১৭:১৯
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মৌলভীবাজারের মুহিত
সোমবার, ২০ জুন ২০২২, ১৫:৩১
বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
আগামী বুধবার (২২ জুন) সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২০ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার, ২০ জুন ২০২২, ১৫:১৫
সিলেটে বৃষ্টি কমছে, বেড়েছে চট্টগ্রামে
সিলেটে বৃষ্টিপাতের পরিমাণ কমছে, বেড়েছে চট্টগ্রামে। গত ২৪ ঘণ্টায় সিলেটে মাত্র ২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে চট্টগ্রামে ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সোমবার, ২০ জুন ২০২২, ১২:৪৭
বন্যার্তদের জন্য একদিনে ৭০ লাখ সংগ্রহ করলেন ব্যারিস্টার সুমন
সিলেট-সুনামগঞ্জের বন্যার্তদের সহযোগিতার জন্য একদিনের ব্যবধানে ৭০ লাখ টাকা সংগ্রহ করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। সামাজিক যোগাযোগমাধ্যমে আহ্বানের পর দেশ-বিদেশ থেকে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মাধ্যমে তার কাছে এই টাকা পাঠিয়েছেন।
সোমবার, ২০ জুন ২০২২, ১২:৩৪
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে চায় ভারত
বাংলাদেশের চলমান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের ভোগান্তি প্রশমনে ত্রাণ তৎপরতা চালাতে বাংলাদেশকে সহায়তার প্রস্তাব দিয়েছে ভারত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর রোববার (১৯ জুন) সন্ধ্যায় বলেন, ‘এই সুযোগে আমি জানাতে চাই, বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ তৎপরতার ক্ষেত্রে যে কোন ধরনের সুনির্দিষ্ট পন্থা থাকলে, আমরা আপনাদের সহায়তা করতে পারি।’
সোমবার, ২০ জুন ২০২২, ১১:১৬
বন্যা প্রেক্ষাপটে পদ্মা সেতু হবে আশির্বাদস্বরূপ: প্রধানমন্ত্রী
পদ্মা সেতুটি বন্যার এই প্রেক্ষাপটে সহজ যোগাযোগে জাতির জন্য একটি আশীর্বাদ হবে বলে আশা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সরকার এটি ২৫ জুন উদ্বোধন করতে যাচ্ছে।
সোমবার, ২০ জুন ২০২২, ১০:৪১
রাত ৮টার পরও খোলা থাকবে যেসব দোকান
আজ সোমবার (২০ জুন) থেকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য জন্য রাত ৮টার পর প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সারাদেশে দোকান, বিপণিবিতান ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে নির্দেশিত সময়ের পরেও কিছু দোকানপাট খোলা রাখা যাবে বলেও জানানো হয়েছে। রোববার (১৯ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার, ২০ জুন ২০২২, ১০:১৮
চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের শঙ্কা
অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
রোববার, ১৯ জুন ২০২২, ২৩:৪৭
সোমবার থেকে রাত ৮টার পর দোকান-মার্কেট বন্ধ রাখার নির্দেশ
আগামীকাল সোমবার থেকেই বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রাত ৮টার পর সারাদেশে দোকান, বিপণিবিতান, মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক বৈঠকে রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার, ১৯ জুন ২০২২, ২১:৩২
বন্যার পানি নামায় ঢাকা-সিলেট রেল যোগাযোগ স্বাভাবিক
পাহাড়ি ঢল ও অতি বৃষ্টির কারণে সিলেট রেলওয়ে স্টেশনে পানি উঠে যায়। যার ফলে সিলেট রেলওয়ে স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এর আগে শনিবার সকাল সোয়া সাতটায় কালনী ও বেলা সোয়া ১১টার দিকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় সিলেট স্টেশন থেকে। এরপর থেকে আর কোনো ট্রেন চলাচল হয়নি।স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে পড়ছে সিলেট। জেলা প্রশাসনের হিসাবে জেলার এ পর্যন্ত প্রায় ১০ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছেন। পানি ঢুকে পড়েছে সবগুলো উপজেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা। এ দুই উপজেলার প্রায় শতভাগ পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে দুই উপজেলা কমপ্লেক্সও।
রোববার, ১৯ জুন ২০২২, ১৯:৪৬
বন্যাদুর্গত সিলেট পরিদর্শনে মঙ্গলবার আসছেন প্রধানমন্ত্রী
এ বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পাঁচ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন দুজন। এ বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী জানান, স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেটের মানুষের দুঃখ দুর্দশা নিজের চোখে দেখতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা রয়েছে। তাকে বহনকারী হেলিকপ্টারটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এরপর বিমানবন্দরে তিনি সিলেটের প্রশাসন ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দিকনির্দেশনা দেবেন। তবে প্রধামন্ত্রীর সফরের বিস্তারিত সময়সূচি এখনো পাওয়া যায়নি বলে জানান শফিকুর রহমান চৌধুরী। সফরকালীন আর কোনো কর্মসূচি আছে কি-না তা সফরসূচি পাওয়ার পর জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।
রোববার, ১৯ জুন ২০২২, ১৯:২০
ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়
ঈদুল আজহার প্রধান জামাত রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্যকোনো কারণে জাতীয় ঈদগাহে জামাত না হলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে।
রোববার, ১৯ জুন ২০২২, ১৫:৪৩
সিলেটে বন্যা : আশ্রয়কেন্দ্রে এক লাখ মানুষ, দুজনের মৃত্যু
স্মরণকালের ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছে সিলেট ও সুনামগঞ্জ। এ বন্যায় ক্ষতিগ্রস্ত এক লাখ পাঁচ হাজারের মতো মানুষকে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়া এখন পর্যন্ত বন্যায় মারা গেছেন দুজন।
রোববার, ১৯ জুন ২০২২, ১৫:২২
বন্যাকবলিত এলাকায় জরুরি ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশ
সিলেট, সুনামগঞ্জ, রংপুর, কুড়িগ্রামসহ বেশকিছু এলাকা বন্যাকবলিত হয়েছে। পানিতে ডুবে যাওয়ায় কারণে অনেক ব্যাংকের শাখা-উপশাখা খুলতে পারেনি। এমন পরিস্থিতিতে কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না এমন শাখা-উপশাখা বন্ধ রেখে গ্রাহকদেরকে নিকটবর্তী শাখা থেকে জরুরি ব্যাংকিং সেবা দিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার, ১৯ জুন ২০২২, ১৪:৩৯
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মেয়াদ বাড়লো আরও ২ বছর
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের চাকরির মেয়াদ আরও ২ বছর বাড়ানো হয়েছে। রোববার (১৯ জুন) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার, ১৯ জুন ২০২২, ১৩:৫৯
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

















































