শীতলক্ষ্যায় কার্গো জাহাজের ধাক্কায় লঞ্চডুবি, ৫ মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী কার্গো জাহাজের সামনে পড়ে একটি লঞ্চডুবির ঘটনায় দুই শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন নিখোঁজ বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। নিখোঁজদের উদ্ধারে যৌথভাবে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের সদস্যরা।
রোববার, ২০ মার্চ ২০২২, ১৮:৩৪
‘সকলে মিলে জলবায়ু অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে’
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সমন্বিতভাবে জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
রোববার, ২০ মার্চ ২০২২, ১৫:৩৩
সাগরে নিম্নচাপ, বন্দরে ১ নম্বর সংকেত
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘণীভূত হয়ে একই এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে।
রোববার, ২০ মার্চ ২০২২, ১৪:১৬
বনানীতে চিরনিদ্রায় শায়িত সাহাবুদ্দিন আহমদ
সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের দাফন সম্পন্ন হয়েছে। রোববার (২০ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর বনানী কবরস্থানে সহধর্মিণীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
রোববার, ২০ মার্চ ২০২২, ১৩:০৮
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত
সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদের (৯২) দ্বিতীয় নামাজে জানাজা জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন সুপ্রিম কোর্ট জামে মসজিদের ইমাম আবু সালেহ মো. সলিমউল্লাহ।
রোববার, ২০ মার্চ ২০২২, ১১:৩৭
‘বরিশাল বিমানবন্দর হবে সবথেকে আধুনিক ও যুগোপযোগী’
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, বরিশাল বিমানবন্দর হবে সবথেকে আধুনিক ও যুগোপযোগী। আর বাংলাদেশের সবথেকে সুন্দর বিমানবন্দর। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আমরা প্রকল্প নিচ্ছি বরিশালের রানওয়ে অনেক বড় হবে এবং টার্মিনাল হবে সবথেকে অত্যাধুনিক। আমি মাননীয় প্রধনানমন্ত্রীর কাছে গিয়ে অর্থ বরাদ্দের জন্য অনুরোধ জানাবো।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ২০:০১
দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে কাজ করছে সরকার : পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সদ্য স্বাধীন দেশকে সোনার বাংলায় পরিণত করতে বঙ্গবন্ধু অনেক কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৯:৫১
বরিশালের মোহমায়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
কীর্তনখোলার রূপ, নদীর ঢেউ, যেখানে জন্ম পন্ডিত পান্নালাল ঘোষের। বরিশালের মোহমায়ায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিমানে বরিশাল হয়ে টুঙ্গিপাড়া যাচ্ছিলেন শিক্ষামন্ত্রী। তাতে নদীঘেরা বরিশালের মুগ্ধতা তাঁকে জড়িয়ে ধরে।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৯:৪০
‘দক্ষিণাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে’
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন; বরিশালে ফ্লাইট চালু হওয়ার পরে যাত্রী না থাকায় তা বন্ধ হয়ে গিয়েছিলো। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে আমরা সাবলম্বি হয়েছি। দেশে অর্থনৈতিক উন্নয়ন বেগবান হচ্ছে। পায়রা বন্দরসহ দক্ষিণাঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে,এখন বিভিন্ন ধরনের মানুষের আসা যাওয়া বেড়েছে। এখন যে সকল এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে তারা ফুল লোডেড হয়ে যাওয়া-আসা করছে।দক্ষিনাঞ্চলের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ নজর রয়েছে।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৯:২৪
দেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই, শনাক্ত একশ’র নিচে
দেশে গত ২৪ ঘণ্টায় ৬২ জনের শরীরে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এ সময়ে দেশে করোনাভাইরাসে কেউ মারা যায়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১১৪ জন অপরিবর্তিতই থাকল।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৬:৫২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক
সাবেক রাষ্ট্রপতি ও প্রাক্তন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৪:৩৮
স্বাধীনতা পুরস্কার : ভুল তথ্য সরবরাহকারীদের বিরুদ্ধে ব্যবস্থা
বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দেওয়া হয়েছে। এবার সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন এই ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করা নিয়ে যারা ভুল তথ্য দিয়েছে, তাদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৪:১৪
রোববার অনুষ্ঠিত হবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন-২০২২
আগামীকাল রোববার (২০ মার্চ) অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নির্বাচন-২০২২। এ নির্বাচনে কেন্দ্রীয় ও আঞ্চলিক পর্যায়ে মোট ১২৩ টি পদের বিপরীতে সাতটি প্যানেলে (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ) চার শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৩:৫৪
১৯ মার্চ : এ দিনে বাঙালিরা গড়েছিলো প্রথম সশস্ত্র প্রতিরোধ
উনিশ মার্চ প্রথম সশস্ত্র প্রতিরোধ দিবস। ১৯৭১ সালের ১৯ মার্চে মহান মুক্তিযুদ্ধ শুরুর আগে ঢাকার উত্তরে জয়দেবপুরে (বর্তমান গাজীপুর) অকুতোভয় মুক্তিকামী বাঙালিরা পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছিল।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৩:২৩
সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৩:১২
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমদ আর নেই
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমদ মারা গেছেন। শনিবার (১৯ মার্চ) সকাল ১০টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার, ১৯ মার্চ ২০২২, ১১:২৬
সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ
বিশ্বের সুখী দেশের তালিকায় সাত ধাপ এগোলো বাংলাদেশ। ২০২২ সালের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। গত বছর এ তালিকায় ১০১তম ছিল দেশটি। জাতিসংঘের সহযোগিতায় প্রস্তুত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট থেকে উঠে এসেছে এসব তথ্য।
শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ২১:১৮
স্বাধীনতা পুরস্কার: আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ
বিতর্ক ও সমালোচনার মুখে স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে সাহিত্যে পুরস্কারপ্রাপ্ত প্রয়াত মো. আমির হামজার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।
শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ১৮:৪০
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত আমির হামজা খুনের আসামি, খতিয়ে দেখবে সরকার
এ বছর সাহিত্যে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত প্রয়াত মুক্তিযোদ্ধা মো. আমির হামজার মনোনয়ন প্রক্রিয়া পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। খতিয়ে দেখার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সেক্ষেত্রে পুরস্কারের তালিকা থেকে বাদও পড়তে পারেন আমির হামজা।
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ২৩:৪৬
‘শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিতে সব কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে’
শিশুদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, শিশুদের উজ্জ্বল ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার কথা মাথায় রেখে সরকার তার সব কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। ২১০০ সাল পর্যন্ত সেভাবেই বাংলাদেশের উন্নয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১৯:২৪
বঙ্গবন্ধুর সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১৩:৫০
আজ বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন
আজ ১৭ মার্চ, ২০২২ (বৃহস্পতিবার) সারাদেশে একযোগে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু।
বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১১:৫০
১৭ থেকে ৩১ মার্চে টিকা পাবেন ৩ কোটি ২৫ লাখ মানুষ
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন (১৭ মার্চ) উপলক্ষে টিকা দানের নতুন কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী ১৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ৩ কোটি ২৫ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এর মধ্যে দ্বিতীয় ডোজ হিসেবে দুই কোটি ডোজ এবং বাকিটা প্রথম ও বুস্টার ডোজ হিসেবে দেওয়া হবে।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ২০:১৯
শবে বরাতে নিষিদ্ধ আতশবাজি
আগামী শুক্রবার (১৮ মার্চ) দিবাগত রাতে পবিত্র শবে বরাত বরাত উদযাপিত হবে। এ উপলক্ষে রাজধানীতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ২০:০৬
আগামী দিনে নৌবাণিজ্যে মোংলা বন্দর নেতৃত্ব দিবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
মোংলা বন্দরে বিদেশী জাহাজ আগমন ও নির্গমনকারী সকল জাহাজের সেইফটি ও সিকিউরিটি নিশ্চিতকরণ, চ্যানেলের নিরাপত্তা পর্যবেক্ষণ, দুর্ঘটনাকবলিত পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সহায়তার লক্ষ্যে ‘ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিষ্টেম’ (ভিটিএমআইএস) প্রবর্তন করা হয়েছে।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৮:৫১
পরিবেশের মান উন্নয়নে সকলের সহযোগিতা চাই : পরিবেশ ও বনমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের পরিবেশের সার্বিক মান উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণের সহযোগিতায় সামাজিক ও উপকূলীয় বনায়নের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশে বৃক্ষাচ্ছাদিত ভূমির পরিমাণ ২৪ ভাগে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে সরকার। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২২ এবং ১ মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২২ আয়োজন করা হবে।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৮:০৬
দেশে সৌদি আরবের বড় বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বড় পরিসরে বিনিয়োগ করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৭:৫২
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়লো আরও ছয় মাস
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। এদিন সকালে খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম বলেন, মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। তবে, কবে আবেদন করা হয়েছে তা নির্দিষ্ট করে বলতে পারেননি সেলিমা। একইসঙ্গে তিনি জানান, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৭:২৪
খালেদার পরিবারের আবেদনে মতামত আজই স্বরাষ্ট্রে পাঠানো হবে: আইনমন্ত্রী
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ানো এবং তাকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে পরিবারের আবেদনের বিষয়ে আজকের (বুধবার) মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মতামত পাঠাবে আইন মন্ত্রণালয়।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৫:০৯
দেশেই প্রোটোটাইপ বিমান তৈরির গবেষণা চলছে : প্রধানমন্ত্রী
বাংলাদেশ বিমানবাহিনীর উদ্যোগে দেশেই প্রোটোটাইপ বিমান তৈরির গবেষণা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার যশোরে বাংলাদেশে বিমানবাহিনীর বহরে গ্রোব জি-১২০টিপি প্রশিক্ষণ বিমান সংযোজন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা জানান তিনি।
বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৩:৪৯
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক














































