বছরের প্রথম অধিবেশন বসছে ১৬ জানুয়ারি
নতুন বছরের প্রথম অধিবেশন বসছে আগামী ১৬ জানুয়ারি। শনিবার (১ জানুয়ারি) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ কর্মকর্তা মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
শনিবার, ১ জানুয়ারি ২০২২, ১৭:৪৬
ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু, চলবে দুই মাস
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ওয়ার্ড পর্যায়ে টিকার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে দুই মাস।
শনিবার, ১ জানুয়ারি ২০২২, ১৫:৩৫
উৎসব ছাড়াই সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু
করোনা মহামারির কারণে গতবছরের মতো এবারও উৎসব ছাড়াই সারাদেশে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ শুরু হয়েছে। শনিবার (১ জানুয়ারি) থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হচ্ছে।
শনিবার, ১ জানুয়ারি ২০২২, ১৪:১৪
নতুন স্বপ্ন, নতুন আশায় স্বাগত ২০২২
হাসি-কান্না, আনন্দ-বেদনায় কেটে গেলো আরও একটি বছর। বিদায় নিল ২০২১। স্বাগত ২০২২। রাত শেষে নতুন সূর্য উঁকি দেবে পুরাতনের গ্লানি ভুলে। সবাইকে শুভ নববর্ষ।
শনিবার, ১ জানুয়ারি ২০২২, ০০:০৩
করোনায় আরও ২ জনের মৃত্যু, শনাক্ত ৫১২
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭২ জনের মৃত্যু হয়েছে।
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৮:৩০
শপথ নিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী
দেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৫০
দেশে আরও তিনজনের ওমিক্রন শনাক্ত
দেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। সব মিলিয়ে দেশে এখন পর্যন্ত ১০ জনের শরীরে ওমিক্রন শনাক্তের তথ্য পাওয়া গেছে।
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৭:৩৪
স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী
স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে সড়কপথে গণভবন থেকে সরাসরি পদ্মাপাড়ে পৌঁছান প্রধানমন্ত্রী।
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৫:৫৩
নতুন বছরে সরকারের বিশেষ কর্মসূচি, টিকার আওতায় আসবে ৩ কোটি মানুষ
নতুন বছরকে কেন্দ্র করে বিশেষ টিকা কর্মসূচি হাতে নিয়েছে সরকার। ১ জানুয়ারি থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে দুই মাস। এই সময়ে টিকা পাবে তৃণমূলের মানুষ। ব্যাপক প্রচারের মাধ্যমে দুই মাসে তিন কোটি ৩২ লাখ মানুষকে করোনা টিকার আওতায় আনার লক্ষ্য ঠিক করেছে সরকার।
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৪:৪৯
রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে
শুক্রবার (৩১ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১, ১৩:৫৮
নতুন প্রধান বিচারপতি হলেন হাসান ফয়েজ সিদ্দিকী
নতুন প্রধান বিচারপতি নিয়োগ পেয়েছেন আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে হাসান ফয়েজ সিদ্দিকীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন বলে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৫৬
হাওর সংরক্ষণে ব্যাপক কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার: পরিবেশমন্ত্রী
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী জনাব মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি কমিয়ে এনে হাওরগুলো রক্ষার্থে সরকার বিভিন্ন প্রকল্পের আওতায় ব্যাপক কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে হাওর এলাকার জনগণকে সংগঠিত করে গ্রাম সংরক্ষণ দল গঠন করে দলগুলোর সদস্যদের মাধ্যমে হাওরের পরিবেশ-প্রতিবেশ-জীববৈচিত্র্য সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:১৭
থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান নয়, সন্ধ্যা ৬টার পর বার বন্ধ
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও করোনা মহামারীর কারণে থার্টি ফার্স্ট নাইটে উন্মুক্ত স্থানে অনুষ্ঠান না করার অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৮:০৯
২৪ ঘণ্টায় করোনা শনাক্ত পাঁচশ ছাড়াল, ৭ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৭:২৪
অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতেই হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু রাখতেই হবে। কারণ, করোনা কখনো বাড়ছে, কখনো কমছে। আমরা সবসময় দেখছি শীতে এর প্রাদুর্ভাবটা বেড়ে যায়। কাজেই এখন থেকেই শিক্ষা মন্ত্রণালয়কে সেই প্রস্তুতিটা নিতে হবে।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৬:৩১
সপ্তম ধাপে ইউপি নির্বাচন আগামী ৭ ফেব্রুয়ারি
আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ও শেষ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপ) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুধবার (৩০ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।
বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১, ১৩:১৭
লঞ্চে অগ্নিকাণ্ড : তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগার ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির মেয়াদ আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ২২:৩৮
সমালোচনার মুখে কক্সবাজারে ‘নারী ও শিশু জোন’ প্রত্যাহার
সারাদেশে তুমুল সমালোচনার বন্যা বইয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে নারী ও শিশুদের জন্য আলাদা জোন উদ্বোধন হয়। তবে উদ্বোধনের পরে একদিনও টেকেনি এই 'নারী ও শিশু জোন'। একদিনের মধ্যেই কক্সবাজারে আলোচিত 'নারী ও শিশু জোন' প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ২২:০৯
দেশের ২৩ তম প্রধান বিচারপতি হচ্ছেন হাসান ফয়েজ সিদ্দিকী
দেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের বয়স ৬৭ বছর পূর্ণ হচ্ছে ৩১ ডিসেম্বর। তিনি দেশের ২২ তম প্রধান বিচারপতি। বছরের শেষ দিনে তিনি অবসরে যাবেন। তাঁর পরে দেশের ২৩ তম প্রধান বিচারপতি হতে যাচ্ছেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি আপিল বিভাগের বিচারপতি।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ২১:৫২
সাহেদের ১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ, দুদকের চার্জশিট
রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে এক কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদ বিবরণী দাখিল না করার মামলায় অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ২১:৩৩
রাষ্ট্রপতির সংলাপে যাবে না বিএনপি, কেন?
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বিএনপি। বুধবার (২৯ ডিসেম্বর) বিকালে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ২১:১৩
২৪ ঘণ্টায় প্রায় পাঁচশ জনের করোনা শনাক্ত
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই পুরুষ ঢাকা বিভাগের। এ নিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৭:৩২
খালেদা জিয়া দেশে সুচিকিৎসা পাচ্ছেন : আইনমন্ত্রী
খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আইনি বিষয়টি পুনর্বিবেচনা করার বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘অনেকে বলেছেন, ফৌজদারি ৪০১ ধারায় কাউকে বিদেশ যাওয়া বন্ধ করে না। আমি কখনও বলিনি ফৌজদারি ৪০১ ধারায় কাউকে বিদেশ যেতে দেওয়া হবে না, এ রকম কথা আমি বলিনি। আমি যেটা বলেছি, একবার নিষ্পত্তি করা দরখাস্ত আবার পুর্নবিবেচনার কোনও সুযোগ ফৌজদারি ৪০১ ধারায় নেই।’
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩৫
গাড়িচালকদের অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শব্দদূষণ বন্ধে গাড়িচালকদের অভ্যাসগতভাবে অপ্রয়োজনীয় হর্ন বাজানো বন্ধ করতে হবে। এ লক্ষ্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেয়ায় জন্য তিনি সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৫:৩৮
বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব আসেনি : অর্থমন্ত্রী
নতুন করে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো প্রস্তাব এখনো অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৫:১৬
বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
চাবাগান অধ্যুষিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার (২৯ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, ১১ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৩:৪০
দেশে আরও ৩ জন ওমিক্রন আক্রান্ত
দেশে করোনাভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা মোট সাতজন।
বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১২:৩০
সংলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠার প্রস্তাব ওয়ার্কার্স পার্টির
রাষ্ট্রপতির সাথে সংলাপে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন প্রতিষ্ঠা সংক্রান্ত আইন তৈরির মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ রাষ্ট্রপতিকে বলেন, যদিও আইন মন্ত্রী বলছেন আইন প্রণয়নের যথেষ্ট সময় নেই তবে পার্লামেন্টেই উদাহরণ আছে যে এরচেয়েও কম সময়ে আইন প্রণয়ন কেবল নয়, সংবিধানও সংশোধন হয়েছে। যেটা প্রয়োজন সেটা হলো সংবিধানকে অনুসরণ করা।
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ২০:০২
বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে
বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপি নেতাদের সাম্প্রতিক মন্তব্য ‘সরকার ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পাঁয়তারা করছে’ এ বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪০
নিরাপত্তা খাতে মার্কিন বাধ্যবাধকতায় নীতিগত সম্মত বাংলাদেশ
নিরাপত্তা খাতে সহায়তায় মার্কিন বাধ্যবাধকতায় নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ। তবে এখনো সম্মতির শর্তাবলি যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































