৭০৮ ইউনিয়নে চলছে ভোটগ্রহণ
পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ বুধবার (৫ জানুয়ারি)। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এবার ৪০ ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
বুধবার, ৫ জানুয়ারি ২০২২, ১২:০০
সিলেটসহ ২৩ জেলায় নতুন সিভিল সার্জন
সিলেট, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের ২৩ জেলায় নতুন সিভিল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া সচিবালয় ক্লিনিকে একজন সিভিল সার্জন নিয়োগ করা হয়েছে।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ২৩:১০
অষ্টম ধাপে আট ইউপিতে ভোট ১০ ফেব্রুয়ারি
অষ্টম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন অঞ্চলের আটটি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ২২:২৫
ওমিক্রন ঠেকাতে স্বাস্থ্য অধিদফতরের ১৫ নির্দেশনা
করোনাভাইরাসের আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে ১৫ টি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। মঙ্গলবার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ২১:২৮
বুধবার দেশের ৭০৭ ইউনিয়নে ব্যাংক বন্ধ থাকবে
বুধবার (৫ জানুয়ারি) পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওই দিন (৫ জানুয়ারি) দেশের ৪৮ জেলার ৯৫ উপজেলার ৭০৭ ইউনিয়নে অবস্থিত সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৭:৪৯
একনেকে কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট মহাসড়ক চারলেনসহ ১০ প্রকল্প অনুমোদন
সিলেটের কুমারগাঁও-বাদাঘাট-এয়ারপোর্ট মহাসড়ক চারলেনসহ ১০ প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৭:৩২
২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে চার শতাংশের কাছাকাছি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে চার শতাংশের কাছাকাছি চলে এসেছে। মঙ্গলবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৬:৫৯
করোনা পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন : স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনাভাইরাস পরিস্থিতি খারাপ হলে ফের লকডাউন আরোপ করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৬:৩৮
অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন, কমছে দোকান-শপিংমল খোলার সময়
করোনাভাইরাসের নতুন ধরন ‘ওমিক্রন’ মোকাবিলায় আসনের অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের সিদ্ধান্ত আসছে। একই সঙ্গে কমছে দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময়।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৬:১১
দেশের ছয় জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ
মঙ্গলবার (৪ জানুয়ারি) নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, নওগাঁ ও চুয়াডাঙ্গা- এই ছয় জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৫:০১
চট্টগ্রামে মেট্রোরেল করার নির্দেশ প্রধানমন্ত্রীর
বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশ দেন তিনি।
মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০২২, ১৩:৪৯
শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে : স্বাস্থ্যমন্ত্রী
দেশের বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান চালু থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সোমবার (৩ জানুয়ারি) ওমিক্রন ইস্যুতে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন তিনি।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ২২:৪০
দেশে লকডাউনের পরিস্থিতি এখনো হয়নি
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। এরই মধ্যে শনাক্তের হার তিন শতাংশ ছাড়িয়েছে। তবে এখনো লকডাউনের পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ২১:৪২
১৫ জানুয়ারির মধ্যে টিকা না নিলে ঘর থেকে বেরোনো যাবে না
আগামী ১৫ জানুয়ারির মধ্যে টিকা না নিলে জন চলাচল সীমিত করা হবে। ঘর থেকে বের হওয়া যাবে না! এছাড়া নিজেদের দোকানপাটও খুলতে পারবেন না। যারা প্রথম ডোজ টিকা নেননি, এটা তাদের জন্য প্রযোজ্য। মৌলভীবাজার জেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ২১:০৩
টিকার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের টিকার সনদ ছাড়া হোটেলে খাবার খাওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। এ নিয়ে আগামী ১৫ দিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ২১:০০
দেশে করোনায় আরও ৪ মৃত্যু, শনাক্তের হার ছাড়াল ৩ শতাংশ
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ১৭:২১
দুই-একদিনের মধ্যে আসছে শৈত্যপ্রবাহ
আগামী দুই একদিনের মধ্যে দেশের বিভিন্ন স্থানে শৈত্য প্রবাহ আসতে পারে। সোমবার (৩ জানুয়ারি) অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, আগামী দুই একদিনের মধ্যে উত্তরবঙ্গের দিকে শৈত্য প্রবাহ আসতে পারে। ফলে রাতের এবং দিনের তাপমাত্রা কমে যাবে।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ১৭:১১
বস্তিবাসীদের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি
বস্তি-সংলগ্ন এলাকার চেয়ে বস্তিতে বসবাস করা মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি বেশি পাওয়া গেছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি) এর গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সোমবার (৩ জানুয়ারি) এ গবেষণার তথ্য প্রকাশ করা হয়।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ১৬:৪২
দেশে ফের কমলো এলপিজির দাম
আন্তর্জাতিক বাজারে দাম কমায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দেশেও কমলো। ভোক্তা পর্যায়ে ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫০ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম দাঁড়ালো এক হাজার ১৭৮ টাকায়। আজ সন্ধ্যা ৬টা থেকে এই দাম কার্যকর হবে।
সোমবার, ৩ জানুয়ারি ২০২২, ১৩:৫৬
রেকর্ড রেমিট্যান্স এলো দেশে
সদ্য সমাপ্ত বছরে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। ২০২১ সালে রেকর্ড দুই হাজার ২০৭ কোটি মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে কোনো বছর এত বেশি রেমিট্যান্স দেশে আসেনি।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ২৩:৫৫
ডিসেম্বরে দেশে করোনায় ৯১ মৃত্যু, ৭৫ জনই নেননি টিকা
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ফের বাড়ছে। সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে করোনার দুই ডোজ টিকা দেওয়া হলেও অনেকেই অবহেলা করে টিকা গ্রহণ করছেন না। টিকা না গ্রহণের ফলে করোনায় আক্রান্ত ও মৃত্যু ঝুঁকি বাড়ছে। গেল ডিসেম্বর মাসে দেশে মোট ৯১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এর মধ্যে ৭৫ জন অর্থাৎ ৮২.৪ শতাংশই টিকা নেননি।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ২৩:১০
দেশে করোনা শনাক্তের হার ৩ শতাংশ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১৭:২৪
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে
দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। গত এক সপ্তাহে নতুন রোগী শনাক্ত ৬০ শতাংশ এবং মৃত্যু ১৫০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১৬:২২
আমি প্রতিজ্ঞা করছি, থেমে থাকব না : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি জানি স্বাধীনচেতা হলে অনেক বাধা আসে আর দেশকে ভালোবেসে শুধু দেশের মানুষের কথা চিন্তা করে যারা পথ চলে তাদের পথ চলা কখনো সহজ হয় না। অনেক বাধা অতিক্রম করতে হয়। চলার পথ যতই অন্ধকারাচ্ছন্নই হোক না কেন, যত বন্ধুর হোক না কেন, যত কণ্টাকাকীর্ণ হোক, সেখানে আমরা থেমে থাকবো না। অন্তত আমি এই প্রতিজ্ঞা করছি, থেমে থাকব না।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১৫:৩৩
শুধু ডিসেম্বরে দেশে সড়ক দুর্ঘটনা ৩৮৩ টি, নিহত ৪১৮ জন, আহত ৪৯৭ জন
গত ডিসেম্বর মাসে দেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৩৮৩টি। নিহত ৪১৮ জন এবং আহত ৪৯৭ জন। নিহতের মধ্যে নারী ৬৩, শিশু ৪৯। ১৬৭টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৭৮ জন, যা মোট নিহতের ৪২.৫৮ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৪৩.৬০ শতাংশ। দুর্ঘটনায় ১২৭ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ৩০.৩৮ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৬৯ জন, অর্থাৎ ১৬.৫০ শতাংশ।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১৩:৪৬
‘আগামী অর্থবছরে অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার হবে’
আগামী অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির আকার ৫০০ বিলিয়ন ডলার হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। রোববার (২ জানুয়ারি) বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১৩:৪৬
‘দুর্নীতি ক্যানসার, এ বিষয়ে কোনও কম্প্রোমাইজ নয়’
দুর্নীতি একটি ক্যানসার, এ বিষয়ে কোনও কম্প্রোমাইজ নয় বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেশের ২৩তম প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১২:৪২
৪ পথ দুর্ঘটনামুক্ত রাখতে সেভ দ্য রোডের ৭ দফা দ্রুত বাস্তবায়নের দাবি
নতুন বছরে আকাশ-সড়ক-রেল ও নৌপথ নিরাপদ রাখতে সেভ দ্য রোড-এর দফা দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ। আকাশ-সড়ক-রেল ও নৌপথ দুর্ঘটনামুক্ত রাখার লক্ষ্যে একমাত্র স্বেচ্ছাসেবি সংগঠন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী, মহাসচিব শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান বিকাশ রায় ও জিয়াউর রহমান জিয়া ২ জানুয়ারি এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন- গত ১৪ বছর ধরে ৪ পথ দুর্ঘটনামুক্ত রাখতে গবেষণা-সচেতনতা তৈরি এবং রাজপথে গণমূখি কর্মসূচি ভিত্তিক পথচলায় আমরা বারবার যে ৭ দফা বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, সেই ৭ দফা বাস্তবায়ন হলেই ৪ পথই দুর্ঘটনামুক্ত হবে বলে আমরা বিশ্বাস করি।
রোববার, ২ জানুয়ারি ২০২২, ১২:০৮
সংক্রমণ বাড়লে ফের লকডাউনে যেতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিশ্বের বিভিন্ন দেশে ভয়াবহ রূপ ধারণ করেছে। বাংলাদেশেও ইতিমধ্যে ধরনটি শনাক্ত হয়েছে। এর প্রকোপ গুরুতর আকার ধারণ করলে দেশে আবার লকডাউনের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার, ১ জানুয়ারি ২০২২, ১৯:৩৫
করোনা : ২৪ ঘণ্টায় মারা গেলেন ৪ জন, শনাক্ত ৩৭০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সারাদেশে করোনায় ২৮ হাজার ৭৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার, ১ জানুয়ারি ২০২২, ১৮:১৮
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































