ঢাকা, মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬,   ভাদ্র ৩ ১৪৩৩


রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি

সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ব্যাংককে চিকিৎসাধীন এই বর্ষীয়ান রাজনীতিককে অক্সিজেন দেওয়া হচ্ছে। তবে তিনি শঙ্কামুক্ত কি না সে ব্যাপারে চিকিৎসকরা এখনও কিছু বলেননি।

 

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ১৩:৩২

দেশে ভ্যাকসিনের কোনও সংকট নেই

দেশে ভ্যাকসিনের কোনও সংকট নেই

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, আমাদের করোনাভাইরাসের ভ্যাকসিনের কোনও সংকট নেই। অনেক দেশ ভ্যাকসিন সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। সব ঠিকমত আসলে, দেশে আর ভ্যাকসিনের সমস্যা থাকবে না।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ১৩:৩২

হাসান আজিজুল হকের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

হাসান আজিজুল হকের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক

স্বাধীনতা ও একুশে পদক প্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান এবং সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১, ১৩:২৫

অনলাইনে জলমহাল ইজারা আবেদনের সুবিধা চালু, যেভাবে করবেন আবেদন

অনলাইনে জলমহাল ইজারা আবেদনের সুবিধা চালু, যেভাবে করবেন আবেদন

ভূমি মন্ত্রণালয় অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের সুবিধা চালু করেছে। আজ সোমবার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত এক পরিপত্র জারি করেছে ভূমি মন্ত্রণালয়। এজন্য land.gov.bd ভূমিসেবা কাঠামো থেকে অথবা সরাসরি jm.lams.gov.bd ওয়েবসাইটে গিয়ে জলমহাল ইজারার জন্য আবেদন দাখিল করা যাবে। উল্লেখ্য, জলমহাল ইজারার আবেদন অনলাইনে দাখিল এবং ইজারা প্রক্রিয়ার বিস্তারিত উক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ২১:৩৭

বস্তিবাসীদের করোনার টিকাদান শুরু মঙ্গলবার

বস্তিবাসীদের করোনার টিকাদান শুরু মঙ্গলবার

মঙ্গলবার (১৬ নভেম্বর) থেকে বস্তিবাসীদের জন্য করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহেদ মালিক।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ২১:৩৪

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন

চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে ফের আবেদন

এর আগেও একাধিকবার আবেদন করা হয়েছে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য। কিন্তু অনুমতি মেলেনি। এরমধ্যে আরও একবার  উন্নত চিকিৎসার জন্য সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যেতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। এবার আবেদন করেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ২১:২১

‘এখন আর দেশের বাইরে গিয়ে কথা শুনতে হয়না’

‘এখন আর দেশের বাইরে গিয়ে কথা শুনতে হয়না’

বাংলাদেশের কাউকে এখন আর বাইরে গিয়ে কথা শুনতে হয় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন আমরা আর পিছিয়ে নেই। বারবার আমাকে ভোট দেওয়ায় দেশের জনগণকে ধন্যবাদ জানাই। এক দশকের ভেতরে বাংলাদেশের পরিবর্তন সারাবিশ্বে একটা মর্যাদা পেয়েছে। বাংলাদেশের কাউকে বাইরে গিয়ে কথা শুনতে হয় না।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৮:২০

সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা : ভারতীয় হাইকমিশনার

সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা : ভারতীয় হাইকমিশনার

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা একটি ন্যক্কারজনক ঘটনা। সীমান্ত হত্যা বন্ধে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীকে সজাগ থাকতে হবে। চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৫:৫০

পাওনা টাকা ফেরত চাওয়ায় খুন হন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা

পাওনা টাকা ফেরত চাওয়ায় খুন হন সাবেক বৈজ্ঞানিক কর্মকর্তা

দিনাজপুরে চাকরির সুবাদে জাকির হোসেনের সঙ্গে বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদের (৭২) পরিচয় হয়। ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় শহীদের কাছ থেকে ১২ লাখ টাকা ধার নেন জাকির। সেই টাকা ফেরত চাওয়ায় কাল হয় শহীদের। 

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৫:১২

দেশে সরকারি বৃদ্ধাশ্রম ছয়টি

দেশে সরকারি বৃদ্ধাশ্রম ছয়টি

সারাদেশে সরকারি পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছয় বিভাগে ছয়টি শান্তি নিবাস (বৃদ্ধাশ্রম) রয়েছে। এগুলো ফরিদপুর, চট্টগ্রাম, রাজশাহী, বাগেরহাট, বরিশাল ও সিলেট জেলায় অবস্থিত। 

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৩:৫২

মেজর সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ

মেজর সিনহা হত্যা মামলা : সপ্তম দফায় সাক্ষ্যগ্রহণ

মেজর (অব.) সিনহা হত্যা মামলার চলমান বিচারকার্যের মুলতবি সাক্ষ্যগ্রহণের সপ্তম দফা সাক্ষ্যগ্রহণ চলছে। সোমবার (১৫ নভেম্বর) সোয়া ১০টার দিকে এসআই কামাল হোসেনসহ ৬জন সাক্ষী আদালতে হাজিরা দিয়েছেন।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৩:১৩

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত : ইইউ

রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত : ইইউ

রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করার জন্য মিয়ানমারের ওপর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চাপ অব্যাহত রেখেছে। রোহিঙ্গারা নিরাপদে ও সইচ্ছায় নিজ দেশে ফিরে যাবে এটাই ইইউ আশা করে।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১৩:০২

দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য

দেশের ৪৬ বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার শিক্ষক পদ শূন্য

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ১৫০টি শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১২:৫৮

মডেল তিন্নি হত্যা মামলার রায় ফের পেছাল

মডেল তিন্নি হত্যা মামলার রায় ফের পেছাল

ফের পেছাল মডেল ও অভিনেত্রী সৈয়দা তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার রায় ঘোষণার তারিখ।  মামলার একমাত্র আসামি বরিশাল-২ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক অভি। তিন্নির বাবা ও চাচার সাক্ষ্যগ্রহণ না হওয়ায় রায় ঘোষণার তারিখ পেছানো হয়েছে। 

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১২:৩১

করোনার টিকা পেতে ৬ কোটি ৬৫ লাখেরও বেশি নিবন্ধন

করোনার টিকা পেতে ৬ কোটি ৬৫ লাখেরও বেশি নিবন্ধন

করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা পেতে সারাদেশে এখন পর্যন্ত ৬ কোটি ৬৫ লাখেরও বেশি মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ১৬ লাখ ১১ হাজার ৪০১ জন ও দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৩১ লাখ ৪৩ হাজার ৯০৫ জন।

সোমবার, ১৫ নভেম্বর ২০২১, ১২:১০

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে তিনি আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এটি রামনাথ কোবিন্দের প্রথম বাংলাদেশ সফর হবে। 

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ২২:৪৭

সোমবার দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে

সোমবার দেশের ৬ বিভাগে বৃষ্টি হতে পারে

ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বৃষ্টি না থাকলেও দেশের উত্তরাঞ্চলে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ২১:৪১

বিচারক কামরুন্নাহারকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

বিচারক কামরুন্নাহারকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

৭২ ঘণ্টা পেরিয়ে গেলে ধর্ষণের মামলা পুলিশকে না নেওয়ার পর্যবেক্ষণ দেওয়া ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোছা. কামরুন্নাহারকে প্রত্যাহার করে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ২১:১৬

প্রতিবেশি ভারত ও মিয়ানমার থেকে দেশে মাদক আসে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশি ভারত ও মিয়ানমার থেকে দেশে মাদক আসে : স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে উৎপাদন না হলেও ভৌগোলিক কারণে মাদক নিয়ে সমস্যায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রতিবেশী ভারত ও মিয়ানমার থেকে এই মাদক অনুপ্রবেশ করে বলে জানান মন্ত্রী। রবিবার (১৪ নভেম্বর) বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকার দলের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১৯:২৫

২৮ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার রায়

২৮ নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলার রায়

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৮ নভেম্বর তারিখ ধার্য করেছেন আদালত। রবিবার (১৪ নভেম্বর) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এই দিন ধার্য করেন। আজ আদালতে এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১৮:৪৩

সিসিইউতে খালেদা জিয়া

সিসিইউতে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) রাতেই তাকে সিসিইউতে ভর্তি করা হয়েছে।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১৫:২৫

ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, গ্রেফতার ৩

ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টা, গ্রেফতার ৩

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ইনভেস্টমেন্ট অ্যান্ড কমার্স (আইএফআইসি) ব্যাংকের দেয়াল ভেঙে টাকা লুটের চেষ্টার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ নভেম্বর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১৪:৩৬

বিকেলে বসছে সংসদের পঞ্চদশ অধিবেশন

বিকেলে বসছে সংসদের পঞ্চদশ অধিবেশন

একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হচ্ছে আজ। রবিবার বিকাল ৪টায় অধিবেশন শুরু হবে। মুলতবি দিয়ে ২৫ নভেম্বর পর্যন্ত এই অধিবেশন চলতে পারে বলে জানিয়েছেন সংসদের কর্মকর্তারা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ অধিবেশনে থাকছে বিশেষ আলোচনা। আলোচনার আগে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১২:৪৪

দেশে ডায়াবেটিসে আক্রান্ত ৮৪ লক্ষাধিক মানুষ, ডাক্তার মাত্র ১৫০ জন

দেশে ডায়াবেটিসে আক্রান্ত ৮৪ লক্ষাধিক মানুষ, ডাক্তার মাত্র ১৫০ জন

বাংলাদেশে ৮৪ লাখের বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।  তবে তাদের চিকিৎসায় দেশে মাত্র ১৫০ জন অ্যান্ডোক্রাইনোলজিস্ট (ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ)। এ হিসাবে প্রতি ৫৬ হাজার রোগীর সেবায় চিকিৎসক সংখ্যা মাত্র একজন। 

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১২:২৯

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দুই সপ্তাহের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১২:০৭

‘৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা নয়’ বলা সেই বিচারক হারালেন ক্ষমতা

‘৭২ ঘণ্টার পর ধর্ষণ মামলা নয়’ বলা সেই বিচারক হারালেন ক্ষমতা

দেশে আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকেই খালাস দিয়েছেন বিচারক। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, '৭২ ঘন্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়।' ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর সেই বিচারক বেগম মোছা. কামরুন্নাহারকে আদালতে না বসার নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। এর পাশাপাশি তার ফৌজদারি বিচারিক ক্ষমতা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।

রোববার, ১৪ নভেম্বর ২০২১, ১১:৩৫

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়াকে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। 

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২৩:৫৫

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

‘উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২২:৫৬

‘ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে’

‘ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে’

ডায়াবেটিস সম্পর্কে জনগণকে সচেতন করে তুলতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ উপলক্ষ্যে এক বাণীতে এ কথা বলেন তিনি। 

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ২২:০২

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নয় : সেই বিচারকের ক্ষমতা কেড়ে নেওয়ার চিঠি পাঠানো হবে

৭২ ঘণ্টা পর ধর্ষণ মামলা নয় : সেই বিচারকের ক্ষমতা কেড়ে নেওয়ার চিঠি পাঠানো হবে

দেশে আলোচিত বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায়ে অভিযুক্ত পাঁচ আসামিকেই খালাস দিয়েছেন বিচারপতি। রায়ের পর্যবেক্ষণে তিনি বলেন, '৭২ ঘন্টা পর ধর্ষণের আলামত পাওয়া যায় না, পুলিশ যেন ৭২ ঘন্টা পর কোনো ধর্ষণের মামলা না নেয়৷' বিচারপতির এমন বক্তব্য অসাংবিধানিক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। একইসাথে ওই বিচারকের পাওয়ার সিজ (ক্ষমতা কেড়ে নেওয়া) করতে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়া হবেও বলে জানিয়েছেন তিনি।

শনিবার, ১৩ নভেম্বর ২০২১, ১৯:৪৮

সর্বশেষ
জনপ্রিয়