ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩


‘কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র’

‘কুমিল্লার ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়, পরিকল্পিত ষড়যন্ত্র’

আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংখ্যালঘুদের ব্যাপারে যে কমিশন গঠনের দাবি উঠেছে সে বিষয়ে নীতি নির্ধারকদের সমন্বিত সিদ্ধান্ত নিতে হবে। এটি আমার একার সিদ্ধান্তের ব্যাপার নয়। আমি বলতে চাই, কুমিল্লার হামলাকে সাম্প্রদায়িক হামলা বলে ধরে নেয়া ঠিক হবে না। এ ঘটনা একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এই পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছিল। আমি অত্যন্ত দুঃখিত, কিছু কিছু জায়গায় এ ঘটনা ঘটেছে। কিন্তু এটা বাংলাদেশের সার্বিক চিত্র নয়।’

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৯:২৭

দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ইকবাল

দ্বিতীয় দফায় ৫ দিনের রিমান্ডে ইকবাল

কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনসহ চারজনকে দ্বিতীয় দফায় আরও পাঁচদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৭:৩৯

খালেদা জিয়া ভালো আছেন

খালেদা জিয়া ভালো আছেন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ভালো আছেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল ম্যাডামকে দেখতে গিয়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন। সবাই দোয়া করবেন, তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং মুক্ত হয়ে ফিরে আসতে পারেন।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৫:০১

মণ্ডপে কোরআন রাখা ইকবালকে আদালতে তোলা হচ্ছে আজ

মণ্ডপে কোরআন রাখা ইকবালকে আদালতে তোলা হচ্ছে আজ

কুমিল্লায় পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে সাত দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হচ্ছে আজ শুক্রবার (২৯ অক্টোবর)।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১৩:১৪

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে

৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা চলছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হওয়া আট বিভাগীয় শহরের কেন্দ্রগুলোতে এ পরীক্ষা চলবে দুপুর ১২টা পর্যন্ত। এ পরীক্ষায় বিভিন্ন ক্যাডারের ১ হাজার ৮১৪টি পদের জন্য আবেদন জমা পড়ে ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।

শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১, ১১:২২

শীতে করোনার বিষয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

শীতে করোনার বিষয়ে সতর্ক থাকতে বললেন প্রধানমন্ত্রী

শীতে দেশে করোনাভাইরাসের সংক্রমণ যেন আবার না বাড়ে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময়ে পুরোপুরিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার আহ্বান জানিয়ে তিনি রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত ভিটামিন-সি খাওয়ার পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ২২:৩৮

ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ইঞ্জিন বিকল হয়ে চট্টগ্রামের সাথে ঢাকা-সিলেটের রেল যোগাযোগ বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। এতে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ২২:১২

‘দেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক ঘটনা কুমিল্লায়’

‘দেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক ঘটনা কুমিল্লায়’

প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ২০২১ সালের ১৩ অক্টোবর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ন্যাক্কারজনক সাম্প্রদায়িক সহিংসতার ঘটানোর ষড়যন্ত্র হয় কুমিল্লায়। সেদিন সারাদিনে কুমিল্লার প্রায় ৭০টি পূজামণ্ডপে হামলা চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার সর্বোচ্চ অপচেষ্টা করে উগ্রবাদী গোষ্ঠীর সন্ত্রাসীরা।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ২১:৫৯

শনাক্ত ২৯৪, মৃত্যু নেই সিলেটসহ ৬ বিভাগে
গত ২৪ ঘণ্টার করোনা আপডেট

শনাক্ত ২৯৪, মৃত্যু নেই সিলেটসহ ৬ বিভাগে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগে এই ছয়জন মারা যান। একই সময়ে করোনায় নতুন কোনো মৃত্যু নেই ছয় বিভাগে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি শনাক্ত হয়েছে আরও ২৯৪ জনের দেহে। করোনা থেকে সুস্থ হয়েছেন ২২৭ জন।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৮:৪০

ভূমির অবক্ষয় রোধে রোডম্যাপ অনুযায়ী কাজ করছে সরকার

ভূমির অবক্ষয় রোধে রোডম্যাপ অনুযায়ী কাজ করছে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বাংলাদেশ সরকার মরুময়তা, ভূমি অবক্ষয় ও খরা মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করছে। পরিবেশ অধিদপ্তর ভূমি ব্যবহার মানচিত্র হালনাগাদ করণ, ভূমি অবক্ষয়ের কারণ ও সূচক চিহ্নিতকরণ, অবক্ষয় রোধ, প্রশমণ বা পুনঃব্যবহার যোগ্য করণের মাধ্যমে ভূমি অবক্ষয়মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি রোডম্যাপ প্রণয়ন করেছে। ভূমি অবক্ষয় রোধ করার জন্য প্রণীত আলোচ্য রোডম্যাপে জাতীয় ও বিভাগীয় পর্যায়ে চিহ্নিত ৮টি থিমেটিক এরিয়ায় সমন্বিতভাবে কাজ করে ভূমি অবক্ষয় রোধ করা সম্ভব হবে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৭:৫১

২০২২ সালে ছুটি ২২ দিন, এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক বন্ধ

২০২২ সালে ছুটি ২২ দিন, এর মধ্যে ৬ দিন সাপ্তাহিক বন্ধ

২০২২ সালে সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২২ দিন ছুটি থাকবে। এর মধ্যে ছয় দিনই শুক্র ও শনিবার। ২২ দিনের ছুটির মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি থাকবে ৮ দিন।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৬:০৯

সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ

দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পূজামণ্ডপ ও বাড়িঘরে হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এসব ঘটনায় ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা দিতে স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। মামলার বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৫:৪৯

অ্যাপের গাড়ি ‘খ্যাপে’ ব্যবহার করলে নেওয়া হবে ব্যবস্থা

অ্যাপের গাড়ি ‘খ্যাপে’ ব্যবহার করলে নেওয়া হবে ব্যবস্থা

প্রাইভেটকার ও মোটরসাইকেল রাইড শেয়ারিং বেশ জনপ্রিয় হয়ে ওঠে গত কয়েক বছরে। কিন্তু কিছুদিন ধরে চালকদের অনেকে অ্যাপের মাধ্যমে যাত্রী না নিয়ে চুক্তিতে চলাচল করছে। এমন অভিযোগ ফলাও করে প্রচার হলেও কোনো কাজ হচ্ছিল না। তবে এবার এই সমস্যা সমাধানে নড়েচড়ে বসেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৫:২২

যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি মিজানুর রহমান আজহারীকে

যুক্তরাজ্যে ঢুকতে দেওয়া হয়নি মিজানুর রহমান আজহারীকে

ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারীকে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি দেশটির কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের বাঙালিদের মধ্যে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে শুরু করে প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিলেন।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৪:৫৬

১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

আগামী ১ নভেম্বর থেকে স্কুলশিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রথমে ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীরা টিকা পাবে। পরবর্তী সময়ে সারাদেশের শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৪:৩০

বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে ইংরেজিতে বই

বঙ্গবন্ধুর নির্বাচিত ভাষণ নিয়ে ইংরেজিতে বই

ইংরেজি ভাষায় প্রকাশিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্বাচিত ভাষণগুলো। বইটির নাম ‌‘ফাদার অব দ্য ন্যাশন : সিলেক্টেড স্পিচেস অব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১৩:৫৬

গণটিকার ২য় ডোজ: একদিনে পাবে ৮০ লাখ মানুষ

গণটিকার ২য় ডোজ: একদিনে পাবে ৮০ লাখ মানুষ

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় দফায় টিকা ক্যাম্পেইনের দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত। এদিকে স্বাস্থ্য অধিদফতর চায়, একদিনেই ৮০ লাখ লোককে টিকা দিতে।

বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১, ১২:১৯

ফেরি দুর্ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন

ফেরি দুর্ঘটনায় সাত সদস্যের কমিটি গঠন

মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরি দুর্ঘটনা তদন্তের জন্য সাত সদস্যের কমিটি গঠন করেছে নৌপরিবহন মন্ত্রণালয়। একইসঙ্গে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ফেরি দুর্ঘটনার বিষয়ে সার্বিক ফেরি ব্যবস্থাপনার দিকটি অনুসন্ধান ও ফেরি সেবার মানউন্নয়নের বিষয়ও দিক নির্দেশনা দিতে তদন্ত কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৯:৪১

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৭ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩০৬ জনকে।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৭:১৯

‘কেউ ডিবির পরিচয় দিলেই সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করবেন’

‘কেউ ডিবির পরিচয় দিলেই সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করবেন’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হারুন অর রশিদ বলেছেন, এখন থেকে কেউ আইন শৃঙ্খলাবাহিনী, পুলিশ বা ডিবির পরিচয় দিলেই তাদের সাথে যাবেন না। যাচাই করবেন, লোক জড়ো করার চেষ্টা করবেন।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৪:৫৩

‘জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত’

‘জাতীয় প্রয়োজনে সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমি বিশ্বাস করি দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১৪:০২

পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেল ফেরি

পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেল ফেরি

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে যানবাহনসহ আমানত শাহ নামের একটি রো রো ফেরি ডুবে গেছে। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে ৫ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১১:১৯

আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা গেছেন

আইনজীবী আবদুল বাসেত মজুমদার মারা গেছেন

বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবদুল বাসেত মজুমদার মারা গেছেন। বুধবার (২৭ অক্টোবর) সকাল ৮টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বুধবার, ২৭ অক্টোবর ২০২১, ১১:০৭

জন্মের পর থেকে মিলবে জাতীয় পরিচয়পত্র

জন্মের পর থেকে মিলবে জাতীয় পরিচয়পত্র

১৮ বছর বয়স নয়, শূন্য বয়স থেকে অর্থাৎ জন্মের পর থেকে দেশের নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ২১:৫৬

সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করবে সরকার

সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সম্ভাব্য সব কিছু করবে সরকার

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে দুর্গাপূজা চলাকালীন বিভিন্ন অজুহাতে হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর আক্রমণ করে দেশের সম্প্রীতির পরিবেশ নষ্ট করেছে। এসব জঘন্য কর্মে জড়িত ব্যক্তিদের অনেককেই ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে এবং দ্রুত এদের বিচারের ব্যবস্থা করা হবে। দেশের সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করতে সরকার সম্ভাব্য সব কিছু করবে।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৯:০৪

ইভ্যালি নি‌য়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ

ইভ্যালি নি‌য়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি নি‌য়ে আতঙ্কিত বা হতাশ না হওয়ার পরামর্শ দি‌য়ে‌ছেন নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৫:৫৬

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একযোগে কাজ করবে

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া একযোগে কাজ করবে

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার বলেছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় অস্ট্রেলিয়া ও বাংলাদেশ একযোগে কাজ করবে। 

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৫:৩৬

বেসরকারি খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

বেসরকারি খাতে উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে বললেন প্রধানমন্ত্রী

সরকারের সঙ্গে সঙ্গে বেসরকারি খাতেও উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২৬ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্ত হয়ে তিনি এই অনুরোধ জানান।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৪:৫৬

খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

খালেদা জিয়াকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

বায়োপসির পর কয়েক ঘণ্টা আইসিইউতে রেখে কেবিনে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৩:১৮

সিনোফার্মের আরও দেড় লাখ টিকা আসছে বিকেলে

সিনোফার্মের আরও দেড় লাখ টিকা আসছে বিকেলে

চীন থেকে সিনোফার্মের আরও দেড় লাখ ডোজ টিকা আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দেশে আসছে। বিকেল ৪টায় টিকার চালানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে সরকারকে শুভেচ্ছা উপহার (অনুদান) হিসেবে সিনোফার্মের এ টিকা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১৩:০৭

সর্বশেষ
জনপ্রিয়