নয়াপল্টনে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ
রাজধানী ঢাকার নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। এসময় বিএনপি নেতাকর্মীদের পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে দেখা যায়। পুলিশও আত্মরক্ষার্থে টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে।
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১২:০৫
কেক কেটে খাসি স্টুডেন্ট ইউনিয়নের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
খাসি স্টুডেন্ট ইউনিয়ন বাংলাদেশ (কেএসইউ) এর ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী সোমবার (২৫ অক্টোবর) বিকালে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সদস্যদের উপস্থিতিতে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানটি উদযাপন করে খাসি স্টুডেন ইউনিয়ন সিলেট শাখার সদস্যরা।
মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১, ১১:৪১
নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স প্রতিষ্ঠান চলবে না
সম্প্রতি আলোচনায় আসা ই-কমার্স ব্যবসায় শৃঙ্খলা আনতে চায় সরকার। এর অংশ হিসেবে প্রত্যেক ই-কমার্স প্রতিষ্ঠানকে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া কোনো ই-কমার্স প্রতিষ্ঠান চলবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ২১:২৬
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা: রিমান্ডে আরও ১৩ জন
রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে জেলেপল্লীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও ১৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৮:০২
করোনা: একদিনে মারা গেলেন আরও ৫ জন, শনাক্ত ২৮৯
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২৮৯ জনকে।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৭:৩০
‘মাইনর অপারেশনের পর সুস্থ আছেন খালেদা জিয়া’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি মাইনর অপারেশন করা হয়েছে। অপারেশনের পর তিনি সুস্থ এবং বিপদমুক্ত রয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানিয়েছেন।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৭:০৫
দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৬:৪৯
ইকবালকে সাথে নিয়েই হনুমানের গদা উদ্ধার করেছে পুলিশ
সারাদেশে আলোচিত-সমালোচিত হওয়া কুমিল্লার পূজামণ্ডপে হনুমানের কোলে কোরআন রাখার সময় যে গদাটি সরিয়ে নেওয়া হয়, সেটি পাওয়া গেছে। এর আগে এই কাজ যে করেছে তাকে গ্রেফতার করেছে পুলিশ, তার নাম ইকবাল হোসেন। ইকবালের দেওয়া তথ্য অনুযায়ীই গদাটি ঝোপঝাড়ের মধ্য থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৪:০৪
রিজভী-দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
২০১৮ সালে রাজধানীর শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় বিএনপির সিনিয়ার যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৩:৪১
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলা: আরও দুইজন গ্রেপ্তার
কুমিল্লায় দুর্গামণ্ডপে কোরআন রাখা নিয়ে রংপুরের পীরগঞ্জের রামনাথপুরে জেলেপল্লীতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও বাড়িঘরে লুটপাটের ঘটনায় আরও দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন মামুন ও ওমর ফারুক। এ নিয়ে সহিংসতার ওই ঘটনায় করা চার মামলায় মোট ৬৬ জনকে গ্রেপ্তার করল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৩:২২
দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে
আগামী তিনদিনের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৫ অক্টোবর) সকালে এক পূর্বাভাসে এই তথ্য দিয়েছে সংস্থাটি।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১৩:১৫
সিনহা হত্যা মামলা: ৬ষ্ঠ ধাপের সাক্ষ্যগ্রহণ শুরু
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ষষ্ঠ দফায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতে ৩৬তম সাক্ষীর জবানবন্দি গ্রহণের মধ্যদিয়ে বিচারিক কাজ শুরু হয়। সাক্ষগ্রহণের আগে ওসি প্রদীপসহ ১৫ আসামিকে আদালতে আনা হয়েছে।
সোমবার, ২৫ অক্টোবর ২০২১, ১২:৫০
করোনায় দেশে ৯ জনের মৃত্যু, শনাক্তের হার দেড় শতাংশের নিচে
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে ২৭৫ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ১.৪৯ শতাংশ। রবিবার (২৪ অক্টোবর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৮:৫৮
দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে
দেশের ভাবমূর্তি নষ্ট করলে একটি গোষ্ঠীর কদর বাড়ে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে পায়রা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৬:৫৩
‘শতভাগ টিকা না পাওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে’
শতভাগ টিকা না পাওয়া পর্যন্ত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। সংক্রমণের হার হ্রাস আশাব্যঞ্জক হলেও আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৬:১১
ডলফিন হত্যাকারীদের তথ্য দিলে পুরস্কার: পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ডলফিন সংরক্ষণে বর্তমান সরকার সর্বদাই সচেষ্ট। এ কার্যক্রমকে সফল করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কিন্তু অনেকে ডলফিনের তেল সংগ্রহসহ বিভিন্ন কারণে ইচ্ছাকৃতভাবে ডলফিন হত্যা করে থাকে। মন্ত্রী বলেন, যারা বন অধিদপ্তরকে এসকল ডলফিন হত্যাকারীদের তথ্য দিবেন তাদের পুরস্কার দেয়া হবে।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৫:৩৮
সাম্প্রতিক ঘটনার দায় ফেসবুক এড়াতে পারে না: তথ্যমন্ত্রী
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার দায় ফেসবুক এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (২৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্পাদক ফোরামের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৫:২১
অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী
সম্প্রতি রংপুরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় এক ছাত্রলীগ নেতার সম্পৃক্ততা নিয়ে দৃষ্টিপাত করা হলে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক বলেছেন, শুধু ছাত্রলীগ নয়, অপরাধী যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১৩:৫৬
পায়রা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পটুয়াখালীতে দেশের চতুর্থ বৃহত্তম পায়রা সেতু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন। সেইসঙ্গে তখন থেকেই যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে সেতুটি।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১১:৩৪
বিএফইউজে নির্বাচন: সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি নির্বাচিত হয়েছেন ওমর ফারুক, মহাসচিব নির্বাচিত হয়েছেন দীপ আজাদ। শনিবার (২৩ অক্টোবর) রাতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন পরিচালনা কমিটি ফল ঘোষণা করে।
রোববার, ২৪ অক্টোবর ২০২১, ১১:০৬
পীরগঞ্জে সাম্প্রদায়িক হামলার মূলহোতা সৈকত ছিলেন ছাত্রলীগ নেতা
রংপুরের পীরগঞ্জে অগ্নিসংযোগ ও সাম্প্রদায়িক হামলার মূলহোতা সৈকত মন্ডলকে গ্রেফতার করেছে র্যাব। জানা গেছে, সৈকত কারমাইকেল কলেজের ছাত্রলীগ নেতা ছিলেন। দর্শন বিভাগের সহ-সভাপতি ছিলেন তিনি।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ২১:১২
সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সম্প্রতি দুর্গাপূজায় কোরআন অবমাননার অভিযোগে দেশে সাম্প্রদায়িক হামলায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ২০:১১
পীরগঞ্জের ক্ষতিগ্রস্তদের পাশে আছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, সম্প্রতি রংপুর জেলার পীরগঞ্জে দুষ্কৃতকারীদের হামলায় যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, তাদের পাশে আছে সরকার। যতদিন পর্যন্ত ক্ষতিগ্রস্ত জনগণ ঘুরে দাঁড়াতে না পারবেন, স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে না পারবেন ততদিন পর্যন্ত সরকার তাদেরকে সব ধরনের সাহায্য-সহযোগিতা করে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক পীরগঞ্জের জনগণের খোঁজখবর নিয়ে করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন বলেও প্রতিমন্ত্রী উল্লেখ করেন।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১৯:৪৮
একদিনে মৃত্যু ৯ জনের, শনাক্ত ২৭৮ জন
দেশে গত এক দিনে মহামারি করোনাভাইরাসে ৯ জনের মৃত্যু হয়েছে। উল্লেখিত সময়ে ২৭৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যাতে শনাক্তের হার ১.৮৫ শতাংশ। এছাড়া গত এক দিনে সুস্থ হয়েছেন ২৯৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৩০ হাজার ৯৪১ জন।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১৮:৩৩
সন্দেহ ভাইরাসে আক্রান্ত বিএনপি
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রতিটি বিষয়ে সন্দেহ করা- বিরল প্রজাতির ভাইরাসে আক্রান্ত বিএনপি। শনিবার (২৩ অক্টোবর) সকালে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১৫:৪৬
ফেসবুকে পোস্ট ও মাইকিং করে পীরগঞ্জে হামলা
রংপুরের পীরগঞ্জের জেলেপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার ঘটনাটি পরিকল্পিত। ফেসবুকে পোস্ট ও মসজিদের মাইকে ঘোষণার মাধ্যমে উত্তেজনা ছড়িয়ে লোক জড়ো করে এ হামলা করা হয়। আলোচনায় আসার উদ্দেশ্যে এই হামলায় নেতৃত্ব দেন সৈকত মণ্ডল নামের একজন।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১৫:০৫
তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস
আরব সাগর থেকে প্রচুর জলীয়বাষ্প নিয়ে বর্ষাকালে বৃষ্টি ঝরানো দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু অবশেষে বাংলাদেশের স্থলভাগ থেকে বিদায় নিয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের সঙ্গে সঙ্গে সারাদেশ বলতে গেলে বৃষ্টিহীন। তবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, বরিশাল ও চট্টগ্রামে হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১২:৪৬
সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন-গণঅবস্থান
সম্প্রতি দুর্গাপূজার সময় দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গণঅনশন, গণঅবস্থান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ। এতে সংহতি জানিয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১২:৩৫
রংপুরের পীরগঞ্জে হামলা: সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম আটক
রংপুরের পীরগঞ্জে পবিত্র কাবা ও কোরআন শরিফ ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে হিন্দু বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। তারা হলেন- সৈকত মন্ডল ও তার সহযোগী রবিউল ইসলাম।
শনিবার, ২৩ অক্টোবর ২০২১, ১০:৩১
‘সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না’
সরকারের মদদ ছাড়া কখনো সাম্প্রদায়িক সমস্যা তৈরি হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লার পূজামণ্ডপের ঘটনায় গ্রেফতার হওয়া যুবক ইকবাল হোসেন এতোদিন কোথায় ছিলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
শুক্রবার, ২২ অক্টোবর ২০২১, ২১:২০
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































