ঢাকা, বুধবার ১৯ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩


মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ

মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে শাহবাগে সড়ক অবরোধ

শারদীয় দুর্গোৎসবে দেশের বিভিন্ন স্থানে মন্দিরে-মণ্ডপে হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশ।

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১২:৩৩

আজ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন

আজ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিন আজ (১৮ অক্টোবর)। মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১২:০৫

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম

আবারও বাড়ছে ভোজ্যতেলের দাম। আন্তর্জাতিক বাজারের কারণে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৭ টাকা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ২২:৪৪

দেশে-বিদেশে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস, দেওয়া হবে ১০ স্বর্ণপদক

দেশে-বিদেশে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস, দেওয়া হবে ১০ স্বর্ণপদক

'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' এ প্রতিপাদ্যে নিয়ে আগামীকাল ১৮ অক্টোবর প্রথম বারের মত 'ক' শ্রেণির জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে দেশব্যাপী জেলা-উপজেলা এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে যথাযথ মর্যাদায় উদযাপিত হবে শেখ রাসেল দিবস ২০২১। 

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৯:৩১

মৃত্যুর তালিকায় আরও ১৬, কমেছে শনাক্তের হার

মৃত্যুর তালিকায় আরও ১৬, কমেছে শনাক্তের হার

মহামারি করোনাভাইরাসে গত এক দিনে দেশে আরও ১৬ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃত্যু ২৭ হাজার ৭৬৮ জনের। এদিকে এক দিনের ব্যবধানে মৃত্যু বাড়লেও কমেছে শনাক্তের হার। উল্লেখিত সময়ে শনাক্ত হয়েছেন ৩১৪ জন, যাতে শনাক্তের হার দ্বিতীয় দিনের মতো দুই শতাংশের নিচে রয়েছে।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৯:১৫

শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি

শেখ রাসেল দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রোববার দলটির দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করে দলটি। 

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৬:৩৮

ঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর

ঈদে মিলাদুন্নবীর ছুটি ২০ অক্টোবর

পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুনর্নির্ধারণ করেছে সরকার। রোববার (১৭ অক্টোবর) ছুটি পুনর্নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৬:২৮

এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল স্টার জলসা

এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল স্টার জলসা

জি বাংলার পর এবার বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশে সম্প্রচারে ফিরল ভারতীয় টেলিভশন চ্যানেল স্টার জলসা। শনিবার (১৬ অক্টোবর) রাত থেকে চ্যানেলটি দেশের ক্যাবল টিভি ও ডিটিএইচে দেখা যাচ্ছে।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৫:০২

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি চার হাজার

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি চার হাজার

রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ ও এর আশপাশের এলাকায় শুক্রবার (১৫ অক্টোবর) জুমার নামাজের পর পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১৬ অক্টোবর) পল্টন ও রমনা থানায় মামলা দুটি দায়ের করা হয়। উভয় মামলার বাদী পুলিশ।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১৪:৪৩

কমবে তাপমাত্রা

কমবে তাপমাত্রা

ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ উপকূল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি স্থলভাগে উঠে আসার প্রভাবে বাংলাদেশেও বেড়েছে বৃষ্টি। ফলে দেশের ১৮ জেলায় বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ দূর হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১২:৪২

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার জের ধরে কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার জের ধরে কাকরাইলে সংঘর্ষ: আসামি ৪ হাজার

কুমিল্লার সাম্প্রদায়িক হামলার জের ধরে ঢাকার কাকরাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুটি মামলা হয়েছে। শনিবার রমনা ও মতিঝিল থানায় পুলিশের করা এ দুই মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার হাজার মানুষকে আসামি করা হয়েছে।

রোববার, ১৭ অক্টোবর ২০২১, ১২:২৭

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বেশ কিছুদিনের তীব্র গরমের পর রাজধানীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। শনিবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকায় হঠাৎ বৃষ্টি নামে।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ২২:১৩

দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্তের হার ২ শতাংশের নিচে

দেশে করোনায় আরও ৬ মৃত্যু, শনাক্তের হার ২ শতাংশের নিচে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২৯৩ জনকে।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৬:৫৬

‘ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার’

‘ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার’

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করে যাচ্ছেন। কিন্তু অপরদিকে এই সরকারের বিরুদ্ধে নানাবিধ ষড়যন্ত্র হচ্ছে। শারদীয় দুর্গাপূজার সময় যে ঘটনা ঘটিয়েছে তা এই ষড়যন্ত্রের অংশ। ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে সরকার।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৫:৪২

আইনের শাসন প্রতিষ্ঠায় ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম

আইনের শাসন প্রতিষ্ঠায় ১৩৯ দেশের মধ্যে বাংলাদেশ ১২৪তম

আইনের শাসন প্রতিষ্ঠায় বিশ্বের ১৩৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১২৪তম। এছাড়া দক্ষিণ এশিয়ার ছয় দেশ নেপাল, শ্রীলঙ্কা, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সূচকে ৪র্থ স্থানে রয়েছে দেশটি।  

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৫:২১

খাদ্যের অপচয় কমাতে হবে: প্রধানমন্ত্রী

খাদ্যের অপচয় কমাতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খাদ্যের অপচয় কমাতে হবে, অপচয় যেন না হয়। সারা বিশ্বে একদিকে খাদ্যের অভাব অপর দিকে প্রচুর খাদ্যের অপচয় হয়। অনেক দেশ দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে।’

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৪:৩৭

দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসবো না: প্রধানমন্ত্রী

দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসবো না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্যাস বিক্রির মুচলেকা দেইনি বলে দুটি বৃহৎ প্রতিবেশী দেশ ২০০১-এ ক্ষমতায় আসতে দেয়নি। দেশ বিক্রি করে তো আমি ক্ষমতায় আসবো না, এটাই বাস্তব। আমার কথা হচ্ছে- নিজেদের চাহিদা মিটিয়ে পরে বিক্রি করবো।’

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১৩:৩৯

ক্লিনফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরল জি বাংলা

ক্লিনফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরল জি বাংলা

দুই সপ্তাহ বন্ধ থাকার পর ক্লিনফিড নিয়ে বাংলাদেশে সম্প্রচারে ফিরল ভারতীয় টেলিভশন চ্যানেল জি বাংলা। বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে চ্যানেলটিতে এখন আর বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে না।

শনিবার, ১৬ অক্টোবর ২০২১, ১২:৩৩

পৌনে চার বছরে দেশ কেঁপেছে ৪৭ বার, বড় ভূমিকম্পের আশঙ্কা

পৌনে চার বছরে দেশ কেঁপেছে ৪৭ বার, বড় ভূমিকম্পের আশঙ্কা

গত পৌনে চার বছরে ভূমিকম্পে ৪৭ বার কেঁপেছে বাংলাদেশ। বারবার ভূমিকম্প হওয়ার অর্থ ফল্ট লাইনগুলো সক্রিয় আছে। এমন অবস্থায় দেশে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ২৩:৫১

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম

মানুষের মৌলিক অধিকারের প্রাথমিক বিষয়ই হলো তার জানমালের নিরাপত্তা ও বেঁচে থাকার অধিকার। অন্যকে নিরাপদ রাখা ও বেঁচে থাকতে দেওয়া অন্যতম নাগরিক দায়িত্ব ও কর্তব্য। এটি ইসলামের শিক্ষা। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ভ্রাতৃঘাতী সংঘাত ও সহিংসতাকে ইসলাম কঠোরভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ২৩:১২

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গাপূজা

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেল চারটার পর থেকে রাজধানীসহ সারাদেশের মণ্ডপগুলো থেকে বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা বের করে নিকটবর্তী নদী বা অন্যান্য জলাশয়ে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। 

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ২২:০৭

কুমিল্লায় সহিংসতার জেরে হাজীগঞ্জে সংঘর্ষ, আসামি ২ হাজার

কুমিল্লায় সহিংসতার জেরে হাজীগঞ্জে সংঘর্ষ, আসামি ২ হাজার

সম্প্রতি কুমিল্লায় সাম্প্রতিক সহিংসতার জেরে চাঁদপুরের হাজীগঞ্জে বুধবার রাতে মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনটি মামলা দায়ের করা হয়, আসামি করা হয়েছে দুই হাজারজনকে। এখন পর্যন্ত পুলিশ সাতজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ২১:৪০

ইন্টারনেট বিচ্ছিন্ন: রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ

ইন্টারনেট বিচ্ছিন্ন: রেলওয়ে স্টেশনে ট্রেনের টিকেট বিক্রি বন্ধ

দেশব্যপী শুক্রবার (১৫ অক্টোবর) সকাল থেকে মুঠোফোনের গ্রাহকেরা সিমে দ্রুতগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না। আখাউড়া-সিলেট রেলপথের রেলস্টেশনগুলোতেও সিমের ইন্টারনেট সংযোগে সমস্যার কারণে ট্রেনের টিকেট বিক্রি বিঘ্নিত হওয়ায় ভোগান্তিতে পড়েছেন টিকেট প্রত্যাশী যাত্রীরা।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ১৯:৩০

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬

করোনায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৯৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৩৯৬ জনকে।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ১৭:৩০

দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

দুঃস্বপ্ন দেখছে বিএনপি: কাদের

ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপির যে রঙিন স্বপ্ন তা অচিরেই দুঃস্বপ্নে পরিণত হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ১৭:২১

দেশে সম্প্রীতি-শান্তি কামনায় মসজিদে মসজিদে মোনাজাত

দেশে সম্প্রীতি-শান্তি কামনায় মসজিদে মসজিদে মোনাজাত

দেশে প্রত্যেক ধর্মাবলম্বী মধ্যে সম্প্রীতি রক্ষা ও শান্তির জন্য মহান সৃষ্টিকর্তার কাছে মসজিদে মসজিদে মোনাজাত করেছেন মুসল্লিরা।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ১৬:২০

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

বায়তুল মোকাররম এলাকায় নিরাপত্তা জোরদার

কুমিল্লার একটি ঘটনা নিয়ে অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা এড়াতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ১৪:৩৩

আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে আজ শুক্রবার শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনার কারণে এবার বিজয়া দশমীতে শোভাযাত্রা হচ্ছে না।

শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১, ১২:৩২

কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

কুমিল্লার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এ ঘটনার তদন্ত হচ্ছে। যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যে ধর্মেরই হোক না কেন বিচার করা হবে।

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ১৭:৫৮

দেশে করোনায় আরও ৭ জনের প্রাণহানি, শনাক্তের হার ২.১৬

দেশে করোনায় আরও ৭ জনের প্রাণহানি, শনাক্তের হার ২.১৬

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ৪৬৬ জনকে। 

বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১, ১৭:২৫

সর্বশেষ
জনপ্রিয়