ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতির শুভেচ্ছা
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) সারাবিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত দিন।
বুধবার, ২০ অক্টোবর ২০২১, ১১:৪৭
‘মহানবী (সা.)- এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্মীয় ও পার্থিব জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর শিক্ষা সমগ্র মানবজাতির জন্য অনুসরণীয়। বুধবার (২০ অক্টোবর) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার (১৯ অক্টোবর) দেওয়া এক বাণীতে তিনি একথা বলেন।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ২৩:২৬
দেশে এলো করোনার আরও ২০ লাখ ডোজ টিকা
দেশে করোনাভাইরাসের আরও ২০ লাখ ডোজ টিকা এসেছে। সোমবার (১৮ অক্টোবর) রাত ১১টায় চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ ও রাত ১২টায় নেদারল্যান্ডস থেকে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকার চালান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ২২:৫৪
দুষ্কৃতিকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান
সাম্প্রদায়িক সম্প্রীতিবিরোধী দুষ্কৃতিকারীদের গ্রেফতারে প্রয়োজনে চিরুনি অভিযান চালানো হবে বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ২২:০৮
শিশুদের সুন্দর জীবন নিশ্চিত করতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, শিশুদের জন্য সুন্দর জীবন নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ২১:২০
সব ধর্মের মানুষ স্বাধীনভাবে তার ধর্ম পালন করবে
‘বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে স্বাধীনভাবে।’ মঙ্গলবার (১৯ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এ কথায় বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ২০:৫৮
ডলফিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান চূড়ান্ত করেছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী মো. শাহাব উদ্দিন এর সভাপতিত্বে মঙ্গলবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয় 'গুরুত্বপূর্ণ জলজ প্রতিবেশ ব্যবস্থাপনার রক্ষিত এলাকা সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রণীত ৪টি গাইড লাইন/পরিকল্পনা দলিল চূড়ান্তকরণ' সভা। এসময় 'ডলফিন কনজারভেশন অ্যাকশন প্ল্যান' অনুমোদন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ২০:২৯
ডান-বাম এক হয়ে সরকারকে সরানোর আহ্বান বিএনপির
সরকার দেশের ইতিহাস ঐতিহ্য সম্প্রীতি সব নষ্ট করছে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আজকে ডান, বাম সবাইকে এক হয়ে এই দানব সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৮:০৯
দৈনিক শনাক্তের হার ২ শতাংশের বেশি, মৃত্যু ৭
দেশে মহামারি করোনাভাইরাসের দৈনিক শনাক্তের হার দুই শতাংশ ছাড়াল। গত এক দিনে শনাক্ত হয়েছেন ৪৯৬ জন, যাতে শনাক্তের হার ২.২০ শতাংশ। এর আগে সোমবার শনাক্তের হার ছিল ১.৮০ শতাংশ, রবিবার ছিল ১.৭৪ শতাংশ ও শনিবার ছিল ১.৮৮ শতাংশ।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৭:৫৭
দাম বেড়ে প্রতি লিটার সয়াবিন তেল এখন ১৬০ টাকা
আবারও বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়েছে ৭ টাকা। নতুন দাম অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল হয়েছে ১৬০ টাকা, যা আগে ছিলো ১৫৩ টাকা।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৬:৩৮
বুধবার ব্যাংক বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আগামীকাল বুধবার (২০ অক্টোবর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৬:০১
মেয়র আতিকুলের বিরুদ্ধে মামলা খারিজ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে করা ডিজিটাল নিরাপত্তা আইনের পিটিশন মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৫:৪৮
জড়িতদের বিরুদ্ধে ‘স্ট্যান্ড অ্যাকশন’ নিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ
সম্প্রতি সংখ্যালঘুদের ওপর হামলা ও বাড়িঘরে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘স্ট্যান্ড অ্যাকশন’ নিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৫:০১
দেশজুড়ে বৃষ্টি, থাকবে আরও দুদিন
মৌসুমি বায়ুর সক্রিয়তায় সারাদেশেই বৃষ্টি হচ্ছে। এই অবস্থা আরও ২-৩ থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে তারা।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৪:৪২
করোনার টিকা নিতে ৫ কোটি ৪৮ লাখ মানুষের নিবন্ধন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে টিকা পেতে সারাদেশে এ পর্যন্ত প্রায় ৫ কোটি ৪৮ লাখ মানুষ নিবন্ধন করেছেন। তাদের মধ্যে এ পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩ কোটি ৮৮ লাখ ৩৮ হাজার ১৮৮ জন এবং দ্বিতীয় ডোজের নিয়েছেন ১ কোটি ৯৪ লাখ ৫৯৩ জন।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৪:২৬
‘উষ্কানি ও হামলায় বিপন্ন হচ্ছে ভারতের মুসলমানদের জীবনও’
দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়িঘরে হামলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে উস্কানি দেওয়া হচ্ছে, তাতে ভারতের একটা বড় অংশে মুসলমানদের জীবনও বিপন্ন হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১৩:৪৩
গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টকারীদের মনিটর করছে পুলিশ
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের মনিটর করছে বাংলাদেশ পুলিশ। সেই সঙ্গে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১২:৪৮
মেয়র আতিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১, ১২:৩৬
৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা: ১৭৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ
৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় দায়িত্ব পালনের জন্য প্রশাসন ক্যাডারের ১৭৭ জন কর্মকর্তাকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ক্ষমতা দিয়ে ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২৩:৪০
সাম্প্রদায়িক অপশক্তির তৎপরতা প্রতিরোধে প্রধানমন্ত্রীর নির্দেশ
কুমিল্লার অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর যে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে তা প্রতিরোধে দলের নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২১:৫৫
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করলো সিএমএইচ
মানসিক স্বাস্থ্য দিবস ২০২১ উপলক্ষে সিএমএইচের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল ডা. মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম, মেজর জেনারেল ডা. মো. আজিজুল ইসলাম প্রমুখ।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২১:৩৬
হাইকোর্টে স্থায়ী নিয়োগ পেলেন ৯ বিচারপতি
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর দায়িত্ব পালনের পর স্থায়ী নিয়োগ পেয়েছেন ৯ জন বিচারপতি।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২১:২৮
সংখ্যালঘুদের ওপর হামলার তদন্ত দাবি করলো জাতিসংঘ
সম্প্রতি পূজামণ্ডপে কোরআন অবমাননার অভিযোগ তুলে দেশের কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার যে ঘটনা ঘটেছে তার স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে জাতিসংঘ। পাশাপাশি দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সংস্থাটি।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ২১:২১
মৃত্যুর তালিকায় নতুন ১০ জন
মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ও শনাক্তের হার স্বস্তিদায়ক অবস্থাতেই রয়েছে। উল্লিখিত সময়ে মারা গেছেন ১০ জন। আর টানা তৃতীয় দিনের মতো শনাক্তের হার দুই শতাংশের নিচে অবস্থান করছে।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১৯:৫৩
‘পরিবেশের উন্নয়নে সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে’
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশের সার্বিক পরিবেশের উন্নয়নের সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করতে হবে। সকলের আন্তরিক সহযোগিতায় সরকার দেশের পরিবেশের উন্নয়নে সফল হবে।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১৮:৩৭
ডিএমপি কমিশনার ও র্যাব ডিজির পদোন্নতি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেড-১ পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১৬:৩৩
ইভ্যালি পরিচালনায় বিচারপতি মানিককে প্রধান করে কমিটি
আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি পরিচালনার জন্য আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান বা বোর্ডপ্রধান করে পাঁচ সদস্যের বোর্ড গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১৫:৩০
মানুষ সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমি চাই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে চাই। উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সোনার বাংলাদেশ গড়তে চাই। যে দেশে কোনো অন্যায় থাকবে না। অবিচার থাকবে না। মানুষ সুন্দরভাবে বাঁচবে, সেটাই আমি চাই।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১৩:৪০
রংপুর ও ফেনীর এসপিসহ ৭ কর্মকর্তাকে বদলি
রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার ও ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ বাংলাদেশ পুলিশের ৭ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১৩:২০
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠার ফলে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। আরও দু-তিনদিন এই অবস্থা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে ঝোড়ো হওয়া বয়ে যাওয়ার শঙ্কায় দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।
সোমবার, ১৮ অক্টোবর ২০২১, ১২:৪২
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
















































