করোনায় আরও ৪১ মৃত্যু, শনাক্ত প্রায় দুই হাজার
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯৫৩ জনকে।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮
পরিবেশমন্ত্রীর সাথে ইতালির অ্যাম্বাসেডরের সৌজন্য সাক্ষাৎ
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির অ্যাম্বাসেডর এনরিকো নুনযিয়াতা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সাক্ষাৎকালে ইতালির অ্যাম্বাসেডর পরিবেশমন্ত্রীকে অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য প্রি-কপ সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানান।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫১
ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার নির্দেশ
বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়াতে বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রতিদিন ছয় ঘণ্টা সিএনজি ফিলিং স্টেশন বন্ধ থাকবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৩
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা মনে করি বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিজ্ঞান-প্রযুক্তি এগিয়ে যাচ্ছে, আমাদের এর সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। সেজন্য শিক্ষাকার্যক্রমকে সময়োপযোগী করা একান্ত অপরিহার্য।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৫:০১
স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের মামলার রায় ২০ সেপ্টেম্বর
অস্ত্র আইনে করা মামলায় স্বাস্থ্য অধিদফতরের গাড়িচালক আবদুল মালেক ওরফে বাদলের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ২০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৫
সাগরে গভীর নিম্নচাপ, জলোচ্ছ্বাসের আশঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপ শেষে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার আশঙ্কা নেই।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০
আজ বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার জন্মদিন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৭তম জন্মদিন আজ। ১৯৫৫ সালের এই দিনে (১৩ সেপ্টেম্বর) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৮
জাতীয় পার্টির এমপি মাসুদা রশিদ চৌধুরী মারা গেছেন
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৯
ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে সমন জারি
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ফৌজদারি আইনে করা মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে আগামী ১২ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২৩:০১
গাড়ি কেনার টাকা স্বাস্থ্য খাতে দিলেন প্রধানমন্ত্রী
নিজ কার্যালয়ের গাড়ি কেনার টাকা ফেরত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা স্বাস্থ্যসেবায় ব্যয় করার নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৫
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা: মন্ত্রী
হাওর অঞ্চলের মৎস্যসম্পদ উন্নয়নে ব্যাপক পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। শীঘ্রই কিশোরগঞ্জে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের হাওর মৎস্য গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও এ সময় জানান মন্ত্রী।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৭
রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন বঙ্গবন্ধু: প্রতিমন্ত্রী
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। পাকিস্তানের শোষণ- নিপীড়ন, অত্যাচার-জুলুম থেকে এই বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়া দল। রক্ত দিয়ে বাঙালি জাতিসত্ত্বার নাম লিখেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ষড়যন্ত্রকারীদের স্থান বঙ্গবন্ধুর আওয়ামী লীগে কোনোদিন হবে না।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ২১:২২
‘সংক্রমণ হার ৫ শতাংশের নিচে নামলে শিক্ষা কার্যক্রম পুরোদমে শুরু’
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, জাতির জন্য খুবই খুশির খবর দেড় বছর পর আজ আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। দেশবাসীর সাথে শিক্ষার্থী ও অভিভাবকরা সবাই খুশি।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪০
দেশে করোনায় আরও অর্ধশতাধিক মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৮৭১ জনকে।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১৭:১০
করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে কাজ করছে সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, করোনাকালীন শিক্ষার ঘাটতি পূরণে আন্তরিকভাবে কাজ করছে সরকার।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৮
বিদ্যুৎ ব্যবহারে সবাই সচেতন হবেন: প্রধানমন্ত্রী
বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এখন অনেকেই অর্থশালী ও সম্পদশালী হয়ে গেছেন। আপনারা বিল দেবেন, বিদ্যুৎ ব্যবহার করবেন। কিন্তু মনে রাখতে হবে আমরা যে বিদ্যুৎটা উৎপাদন করছি, তার খরচটা অনেক বেশি।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৪
কার্টুনিস্ট কিশোরসহ ৭ জনের বিরুদ্ধে চার্জ গঠন ৩০ সেপ্টেম্বর
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ সাতজনের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সরকার বিরোধী কর্মকাণ্ড চালানোর অভিযোগ গ্রহণ করেছে আদালত। একই সাথে আগামী ৩০ সেপ্টেম্বর চার্জ গঠনের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৪
মোটরসাইকেল-ইজিবাইকে দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, মোটরসাইকেল ও ইজিবাইকের কারণে সড়কে দুর্ঘটনা ৪০ ভাগ বেড়েছে।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৩১
‘শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি না মানলেই নেওয়া হবে ব্যবস্থা’
করোনাভাইরাসের কারনে দীর্ঘ সময় বন্ধ ছিলো দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। আজ রোববার (১২ সেপ্টেম্বর) খুলেছে আবার, তবে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানায় অবহেলা দেখা গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২৭
শাহ আব্দুল করিম: গণমানুষের ‘করিম ভাই’
গানের মাঝেই ফুটিয়ে তোলেছিলেন গণমানুষের দুঃখ, দুর্দশার কথা। তাই শেষ জীবনে শাহ্ আব্দুল করিম হয়ে ওঠেছিলেন গণ মানুষের কবি। আরেকটু গুছিয়ে বললে গণসঙ্গীতের একজন সুদক্ষ পদকর্তা।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:২০
পাঁচ বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ৫টি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিওকনফারেন্সের মাধ্যমে তিনি এই বিদ্যুৎকেন্দ্রগুলো উদ্বোধন করেন।
রোববার, ১২ সেপ্টেম্বর ২০২১, ১২:০২
খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ৬ মাস বাড়ছে
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর জন্য মত দিয়েছে আইন মন্ত্রণালয়। সাবেক এই প্রধানমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এ মতামত দেওয়া হয়েছে।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:১৬
রোববার পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার (১২ সেপ্টেম্বর) মোট ৭৭৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম পাঁচটি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:৩৪
বিএনপিতে নেতাদের প্রতি কর্মীদের আস্থা নেই: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্মুদ বলেছেন, 'মির্জা ফখরুলদের ওপর কর্মীদেরই আস্থা নেই, বিএনপির কর্মীদের দ্বারাই তারা প্রচণ্ডভাবে সমালোচিত। যে দলের এই অবস্থা, সেই দলের মহাসচিব হুইসেল বাজালেই আন্দোলনে মানুষ ঝাঁপিয়ে পড়ার বক্তব্য হাস্যকর। বিএনপি কোনো একটা অনুষ্ঠান করতে গেলে নিজেরাই মারামারি করে সে অনুষ্ঠান পণ্ড হয়।'
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৬
রাজধানীর কিছু এলাকায় রোববার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসের পাইপ লাইনের সংস্কারকাজের জন্য রাজধানীর কিছু এলাকায় রোববার ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ২১:২৪
শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও সাহসী পদক্ষেপে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশ আজ অনন্য উচ্চতায় অধিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ উঁচু করে কথা বলতে শিখেছে- এই দেশ বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ। এই দেশের মানুষ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় বলীয়ান; বঙ্গবন্ধুর আদর্শের ধারক ও বাহক।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:০৫
চা শ্রমিকদের মধ্যে অনুদান দিলেন পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন শনিবার মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় এককালীন আর্থিক অনুদান বিতরণ করেছেন।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৭
ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব: মোস্তাফা জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটালাইজেশনের বড় চ্যালেঞ্জ হচ্ছে সচেতনতার অভাব। জনগণকে ডিজিটাল প্রযুক্তির সাথে ব্যাপকভাবে সম্পৃক্ততা করার পাশাপাশি প্রযুক্তির বিষয়ে শিক্ষিত করা অপরিহার্য। এ বিষয়ে সরকারের পাশাপাশি বিসিএসসহ সংশ্লিষ্ট ট্রেডবডিসমূহকে অগ্রণী ভূমিকা গ্রহণে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫৮
দেশে একদিনে আরও ৪৮ মৃত্যু, শনাক্তের হার ৭.০৩
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৪৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৩২৭ জনকে।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৫
সংক্রমণ বাড়লে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে
দেশে করোনা সংক্রমণ বাড়লে প্রয়োজনে ফের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শনিবার, ১১ সেপ্টেম্বর ২০২১, ১৬:১৯
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক



















































