ঢাকা, বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬,   ভাদ্র ৪ ১৪৩৩


নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি হস্তান্তর তথ্য প্রতিমন্ত্রীর

নিজ নির্বাচনী এলাকায় বঙ্গবন্ধুর ছবি হস্তান্তর তথ্য প্রতিমন্ত্রীর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি তার নিজ নির্বাচনী এলাকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি (পোর্ট্রেট) বিতরণ করেছেন। বিতরণকালে তিনি বলেন, আমি মুখে যা বলি তা কাজেও প্রমাণ করি। 

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৫১

বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি পরিবেশ ও প্রকৃতি প্রেমিক: পরিবেশমন্ত্রী

বঙ্গবন্ধু ছিলেন একজন খাঁটি পরিবেশ ও প্রকৃতি প্রেমিক: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন খাটি পরিবেশ ও প্রেমিক। বাল্যকাল হতেই প্রকৃতির প্রতি ছিলো তাঁর অগাধ ভালোবাসা। রাজনৈতিক কারণে বারবার কারাবরণ করতে গিয়ে তাঁর এই প্রকৃতিপ্রেম আরও গভীর রূপ নেয়। কারাজীবনে যেটুকু সময় ও সুযোগ পেয়েছেন, নিজের ওয়ার্ড বা সেলের সামনে ফুলের বাগান গড়েছেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর এই বৃক্ষপ্রেম দেশ স্বাধীন হওয়ার পর আরও বৃহত্তর পরিসরে বিকশিত হতে থাকে।

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ২০:৪১

দেশে করোনায় আরও ৫১ মৃত্যু

দেশে করোনায় আরও ৫১ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ১ হাজার ৯০১ জনকে।  

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৭

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট

ডিসেম্বর-জানুয়ারির মধ্যে ড্যাপ চূড়ান্ত করে গেজেট

আগামী ডিসেম্বর বা জানুয়ারি মাসের মধ্যেই ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৪

পরিবেশ মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পরিবেশ মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ভুক্ত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৫

আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী

আমি সমালোচনা পছন্দ করি, এটি আমাকে শক্তিশালী করে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনাকে ইতিবাচক উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আমি সমালোচনা পছন্দ করি। কারণ এটি আমাকে শক্তিশালী করে। এ সমালোচনা অবশ্যই সঠিক হতে হবে। বাংলাদেশে ৩৮টি মেডিকেল কলেজ হয়েছে। আপনারা (বিএনপি) একটিও যে করেননি, সেই কথা বলিনি। 

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:১১

দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা

দেশে মাথাপিছু বৈদেশিক ঋণ ২৪ হাজার ৮৯০ টাকা

বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ ২৪ হাজার ৮৯০ টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:৪৯

দেশে ব্যাঙের ছাতার মতো এত অনলাইন প্রয়োজন নেই

দেশে ব্যাঙের ছাতার মতো এত অনলাইন প্রয়োজন নেই

দেশে ব্যাঙের ছাতার মতো এত অনলাইন প্রয়োজন নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৫:১১

১২ বছর বয়সী শিক্ষার্থীরা টিকার আওতায় আসছে

১২ বছর বয়সী শিক্ষার্থীরা টিকার আওতায় আসছে

১২ বছর ও এর বেশি বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:৫০

প্রতি মাসে এক কোটি ডোজের বেশি টিকার ব্যবস্থা হয়েছে

প্রতি মাসে এক কোটি ডোজের বেশি টিকার ব্যবস্থা হয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, প্রতি মাসে যাতে এক কোটি ডোজের বেশি টিকা পাওয়া যায় তার ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার জাতীয় সংসদে রুস্তম আলী ফরাজীর (পিরোজপুর-৩) প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
 

বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১, ১৩:১৩

‘খাদ্য ও ওষুধ পাঠিয়ে আফগানকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ’

‘খাদ্য ও ওষুধ পাঠিয়ে আফগানকে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ’

আফগানিস্তানে খাদ্য ও ওষুধ পাঠাতে এবং যেকোনো ধরনের জাতিসংঘ উদ্যোগে সম্পৃক্ত হতে বাংলাদেশ প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৮

‘বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে, তাই তারা পেছনের দরজা খোঁজে’

‘বিএনপির জন্ম পেছনের দরজা দিয়ে, তাই তারা পেছনের দরজা খোঁজে’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, 'বিএনপির উদ্দেশ্য নির্বাচন নয়, দেশে একটি গন্ডগোল লাগিয়ে পেছনের দরজা দিয়ে কিছু করা যায় কি না, সেই অপচেষ্টা। বিএনপির জন্মটাই পেছনের দরজা দিয়ে এবং সেকারণেই তারা সবসময় পেছনের দরজা খোঁজে।'

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:৩৪

পুলিশ বাহিনীতে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে হবে ব্যবস্থা

পুলিশ বাহিনীতে কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে হবে ব্যবস্থা

পুলিশ বাহিনীতে কেউ শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১৯

সাধারণ ছুটিতে মানুষের ঢাকা ছাড়ার হিড়িকই করোনার বিস্তার ঘটায়: গবেষণা

সাধারণ ছুটিতে মানুষের ঢাকা ছাড়ার হিড়িকই করোনার বিস্তার ঘটায়: গবেষণা

দেশে করোনাভাইরাসের বিস্তাররোধে সরকার গত বছর প্রথম দফায় যে সাধারণ ছুটি ঘোষণা করেছিল, ওই সময় মানুষের ঢাকা ছাড়ার হিড়িকই দেশব্যাপী এ মহামারির বিস্তার ঘটায়। দেশি-বিদেশি সাতটি প্রতিষ্ঠানের এক যৌথ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২:১১

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিজভীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গোপালগঞ্জের একটি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। বিএনপি নেতার একটি বক্তব্যকে কেন্দ্র করে ২০১৯ সালে মামলাটি দায়ের করেন স্থানীয় এক আইনজীবী।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:৫২

বন্ধ হচ্ছে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, তবে নিবন্ধিত কোনগুলো?
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর তালিকা

বন্ধ হচ্ছে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল, তবে নিবন্ধিত কোনগুলো?

এমন অবস্থায় প্রশ্ন আসছে নিবন্ধিত কোনগুলো? দেশে এখন পর্যন্ত সরকারের অনুমোদন পেয়েছে আইনিউজসহ ৮৫টি অনলাইন নিউজপোর্টাল। আর দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল হিসেবে অনুমোদন পেয়েছে ৯২টি পোর্টাল।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২১:০৫

দেশের প্রতিটি ঘরে জাতির পিতার ছবি রাখার অনুরোধ তথ্য প্রতিমন্ত্রীর

দেশের প্রতিটি ঘরে জাতির পিতার ছবি রাখার অনুরোধ তথ্য প্রতিমন্ত্রীর

বাংলাদেশে প্রত্যেকের ঘরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রাখার অনুরোধ জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ২০:১৬

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের গৃহের ব্যবস্থা করবে সরকার

জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তদের গৃহের ব্যবস্থা করবে সরকার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত বিবিধ ঝুঁকি মোকাবিলায়  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করছে। পৃথিবীর প্রথম দেশ হিসেবে গঠিত জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে এ যাবৎ ৩ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ৮০০ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ সকল প্রকল্পের মাধ্যমে শুধু উপকূলীয় এলাকারই প্রায় তিন কোটি মানুষ উপকৃত হয়েছে। 

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৪৪

দেশে করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়াল

দেশে করোনায় মৃত্যু ২৭ হাজার ছাড়াল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৭ হাজার ছাড়াল। একই সময়ে নতুন করোনা রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে ২ হাজার ৭৪ জনকে।  

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৯

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ৭ দিনের মধ্যে বন্ধের নির্দেশ

দেশের সব অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি হাতে পাওয়ার সাতদিনের মধ্যে এ আদেশ বাস্তবায়ন করে, তা প্রতিবেদন আকারে আদালতে জমা দেওয়ার জন্য তথ্য মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৫৭

কম্পিউটার অপারেটর থেকে কোটিপতি!

কম্পিউটার অপারেটর থেকে কোটিপতি!

২০০১ সালে টেকনাফ স্থলবন্দরে চুক্তিভিত্তিক দৈনিক ১৩০ টাকা বেতনে কম্পিউটার অপারেটর হিসেবে চাকরি নেন নুরুল ইসলাম (৪১)। ওই চাকরি থেকে শুরু করলেও সময়ের পরিক্রমায় ৪৬০ কোটি টাকার সম্পদের মালিক বনে যান তিনি। এই টাকা দিয়ে তিনি সাভারে একটি রিসোর্ট ও বন্দরে একটি জাহাজ কিনতে চেয়েছিলেন।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩৬

এস কে সিনহার অর্থ আত্মসাতের মামলার রায় ৫ অক্টোবর

এস কে সিনহার অর্থ আত্মসাতের মামলার রায় ৫ অক্টোবর

ফারমার্স ব্যাংক (বর্তমানে পদ্মা ব্যাংক) থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য ৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:০১

দশটি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল

দশটি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল

দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি  দৈনিক বাংলা পত্রিকা ও ১টি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।   

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৫:০২

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধানমন্ত্রী

সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করোনা মহামারি সংকটকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এই করোনাকালে সবাই যেন স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলে। যারা টিকা নিয়েছেন তাদের প্রতিও অনুরোধ করবো তারাও সুস্থ থাকুক। আমাদের দেশের মানুষ এবং প্রবাসী যারা আছেন প্রত্যেকেরই মঙ্গল কামনা করি।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪০

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই

চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর কোনো পরিকল্পনা নেই

আপাতত সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে  জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:১০

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা জব্দ

শাহজালাল বিমানবন্দরে বিপুল পরিমাণ বিদেশী মুদ্রা জব্দ

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ থেকে সোমবার রাতে ১২ কোটি টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১৯

সংসদের মুলতবি হওয়া বৈঠক শুরু

সংসদের মুলতবি হওয়া বৈঠক শুরু

সংসদের মুলতবি হওয়া বৈঠক মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। ৯ দিন বিরতির পর এ বৈঠক শুরু হলো।

মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:১৩

সংসদের চতুর্দশ অধিবেশন শুরু মঙ্গলবার

সংসদের চতুর্দশ অধিবেশন শুরু মঙ্গলবার

টানা ৯ দিন মুলতবির পর মঙ্গলবার সকাল ১১টায় আবার শুরু হচ্ছে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন। 

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:২০

শেখ রেহানার জন্মদিনে মন্ত্রণালয়ে কেক কাটলেন তথ্য প্রতিমন্ত্রী

শেখ রেহানার জন্মদিনে মন্ত্রণালয়ে কেক কাটলেন তথ্য প্রতিমন্ত্রী

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির অতন্ত প্রহরী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা ও তাঁর আদরের ছোট বোন শেখ রেহানা। বঙ্গবন্ধু’র দুইকন্যা অতন্দ্র প্রহরীর মতো আমাদের দেশকে রক্ষাকবচ হয়ে রক্ষা করেন। বঙ্গবন্ধুর রেখে যাওয়া আমানত যাদের হেফাজতের দায়িত্ব  আমাদের,তারাই আমাদের হেফাজত করছে। এসব কথাই বলেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা.মো. মুরাদ হাসান এমপি।

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২১:১৬

বাংলাদেশকে আরও ১০৯ টি উন্নতমানের এম্বুলেন্স দিলো ভারত

বাংলাদেশকে আরও ১০৯ টি উন্নতমানের এম্বুলেন্স দিলো ভারত

রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ঔষধাগারে ভারত বাংলাদেশকে আরো ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক এম্বুলেন্স উপহার দিয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নিকট এই এম্বুলেন্সগুলোর চাবি হস্তান্তর করেন।

সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১, ২০:২১

সর্বশেষ
জনপ্রিয়