ঢাকা, রোববার   ১৯ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৫ ১৪৩৩


শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত বেড়ে ১০

শীতলক্ষ্যায় লঞ্চডুবির ঘটনায় মৃত বেড়ে ১০

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় জাহাজের ধাক্কায় লঞ্চডুবির ঘটনায় আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।এই ঘটনায় এ নিয়ে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ১২:২২

স্কুলে পিকআপ ঢুকে শিক্ষিকাসহ নিহত ২

স্কুলে পিকআপ ঢুকে শিক্ষিকাসহ নিহত ২

মানিকগঞ্জের শিবালয়ে আব্দুল আলিম মেমোরিয়াল স্কুলে একটি পিকআপ ঢুকে শিক্ষিকাসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।  সোমবার (২১ মার্চ) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার টেপড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোমবার, ২১ মার্চ ২০২২, ১৩:২০

কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত

কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব অনুষ্ঠিত

পিরোজপুরে দেশি-বিদেশি কবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো কবি আহসান হাবীব বাংলা কবিতা উৎসব-২০২২।  শনিবার (১৯ মার্চ) উদ্দীপন কার্যালয়ের সেমিনার হলে এ উৎসব অনুষ্ঠিত হয়। 

শনিবার, ১৯ মার্চ ২০২২, ২২:৩৯

তরুণ-তরুণীকে নির্যাতন করে ভিডিও ভাইরাল, মেম্বারসহ গ্রেপ্তার ৪

তরুণ-তরুণীকে নির্যাতন করে ভিডিও ভাইরাল, মেম্বারসহ গ্রেপ্তার ৪

যশোরে ইউপি সদস্যের হাতে দুই তরুণ তরুণীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনার মামলায় ইউপি মেম্বারসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ মার্চ) কোতোয়ালি মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্য আনিচুর রহমানসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এরা হলেন, ইউপি মেম্বার আনিচুর রহমান, সদরের আব্দুলপুর গ্রামের ভুট্টো, আজিম আলী ও তৌহিদ হাসান।

শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৯:০৭

বানারীপাড়ায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার

বানারীপাড়ায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার

বরিশালের বানারীপাড়ার ইলুহার ইউনিয়নের পশ্চিম মলুহার ও বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় সংযোগ খালে বাঁশের সাঁকো যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যুগের পর যুগ ধরে পার্শ্ববর্তী দুটি ইউনিয়নের দুই গ্রামের মানুষকে ঝুঁকি ও আতঙ্ক নিয়ে বাঁশের সাকো দিয়ে চলাচল করতে হচ্ছে।

শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৮:৪৮

নারায়ণগঞ্জে গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

নারায়ণগঞ্জে গণধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী

নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মুছাপুর ইউনিয়নের শাসনের বাগ গ্রামে এক গার্মেন্টস কর্মী (১৯) গণধর্ষণের শিকার হয়েছেন। অভাব-অনটন এবং অসুস্থ পিতার চিকিৎসা করার বাসনায় অতিরিক্ত অর্থ উপার্জনের আশায় আদম ব্যবসায়ীর পাল্লায় পরে ধর্ষণের শিকার হতে হয় তাকে।

শনিবার, ১৯ মার্চ ২০২২, ১৫:০৬

ঠাকুরগাঁওয়ে নতুন জাতের মাদক ‘ক্র্যাটম’ গাছ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নতুন জাতের মাদক ‘ক্র্যাটম’ গাছ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া গ্রাম থেকে নতুন জাতের মাদক ক্র্যাটমের ১৫টি গাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টাস্ক ফোর্স অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। 

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ১৮:২১

বঙ্গবন্ধু মুর‍্যালে ওয়াজ মাহফিলের পোস্টার, গ্রেফতার ১

বঙ্গবন্ধু মুর‍্যালে ওয়াজ মাহফিলের পোস্টার, গ্রেফতার ১

বঙ্গবন্ধু মুর‍্যালে বঙ্গবন্ধুর চেহারার ওপর লাগিয়ে দেওয়া হয়েছে ওয়াজ মাহফিলের পোস্টার। এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের তাড়াশে। গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর মুর‌্যালের ওপর সাঁটানো পোস্টারটি নজরে আসে স্থানীয়দের। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে তাড়াশ থানা পুলিশ।

শুক্রবার, ১৮ মার্চ ২০২২, ১৪:০৭

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

বরিশালের বানারীপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় দলীয় কার্যালয়ের সামনে ও ৯ টায় ডাকবাংলো মোড়ে জাতির পিতার প্রতিকৃতি ভাস্কর্যে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ২৩:১৯

রাজবাড়ীতে মাহেন্দ্র-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

রাজবাড়ীতে মাহেন্দ্র-ট্রাকের সংঘর্ষে ৩ জনের মৃত্যু

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর নামক এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ত্রি-হুইলারের (মাহেন্দ্র) সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ২০:২৯

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরাকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে রাঙ্গামাটি সদর হাসপাতালের প্রবেশ মুখে এ ঘটনা ঘটে। জয় শহরের দেবাশীষ নগর এলাকার খোকন মনি ত্রিপুরার ছেলে।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১৬:০৬

নাপা সিরাপে নয়, পরকীয়ায় লিপ্ত মায়ের দেওয়া বিষে মারা যায় দুই শিশু

নাপা সিরাপে নয়, পরকীয়ায় লিপ্ত মায়ের দেওয়া বিষে মারা যায় দুই শিশু

নাপা সিরাপ সেবনে নয়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সেই দুই শিশুর মৃত্যু হয়েছে বিষে। পরকীয়ায় লিপ্ত মা মিষ্টির সাথে বিষ খাইয়ে হত্যা করেছেন শিশুদের। এ ঘটনায় শিশুদের মা লিমা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২, ১৩:৩৮

আসামির স্বজনের সাথে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস, ওসি প্রত্যাহার

আসামির স্বজনের সাথে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস, ওসি প্রত্যাহার

গাইবান্ধার ব্যবসায়ী হাসান আলী হত্যা মামলার আসামির এক স্বজনের সাথে ঘুষ লেনদেনের ফোনালাপ ফাঁস হয় গাইবান্ধার ওসির। এ ঘটনায় গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার ওসি মো. তৌহিদুজ্জামানকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) রাতেই তাকে গাইবান্ধা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। 

বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৯:৩২

‘সংঘবদ্ধ ধর্ষণ’কে দাম্পত্য কলহ বলে সংবাদ সম্মেলনে আসামি

‘সংঘবদ্ধ ধর্ষণ’কে দাম্পত্য কলহ বলে সংবাদ সম্মেলনে আসামি

কক্সবাজারে আদালত পাড়া থেকে নারীকে অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত ফিরোজ আহমদ ধর্ষণের ঘটনাকে স্বামী-স্ত্রীর ঝগড়া বলে সংবাদ সম্মেলন করেছেন।  নিজেকে ওই নারীর স্বামী দাবি করে সেদিন এরকম কোনো ঘটনাই ঘটেনি উল্লেখ করে তিনি বলেন, ‘দাম্পত্য কলহের জেরে তার সাথে ওই নারীর কক্সবাজার পৌরসভা এলাকায় ধস্তাধস্তি হয়, যা বিভিন্ন মিডিয়ায় ‘সংঘবদ্ধ ধর্ষণ’ বলে মিথ্যা তথ্য প্রচারিত হয়েছে।’

বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৮:৩৮

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার

জামালপুর ডিবি পুলিশের এক মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জামালপুর পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ এর দিক-নির্দেশনা ও সুদৃঢ় নেতৃত্বে জামালপুর জেলাকে মাদক ও অপরাধ মুক্ত করার লক্ষ্যে বুধবার (১৬ মার্চ) ভোর-রাতে জেলা গোয়েন্দা শাখা,জামালপুরের একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

বুধবার, ১৬ মার্চ ২০২২, ১৭:৩০

আসরের আজান দিয়ে বাইরে বেরিয়ে নিহত হন হাদিসুর

আসরের আজান দিয়ে বাইরে বেরিয়ে নিহত হন হাদিসুর

ইউক্রেনে বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধিতে রকেট হামলায় নিহত হাদিসুর রহমান ঘটনার দিন আসরের নামাজের আজান নিজেই দিয়েছিলেন। তিনি সব সময় সৎ পথে চলার জন্য ডেকেছেন। এত ছোট বয়সে কত বিনয়ী ছিল তা বলার মতো নয়। হাদিসুরের জানাজার নামাজের আগে স্মৃতিচারণ করে এসব কথা বলেন বাংলাদেশ শপিং কর্পোরেশনের মহা ব্যবস্থাপক ক্যাপ্টেন আবু সুফিয়ান।

মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২, ১২:০২

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার রায় ৩০ মার্চ
ব্লগার হত্যা

ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার রায় ৩০ মার্চ

সিলেট নগরের সুবিদবাজারে নূরানী আবাসিক এলাকায় খুন হওয়া বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় হত্যা মামলার রায় প্রদান করা হবে ৩০ মার্চ। ১৪ মার্চ, ২০২২ (সোমবার) দুপুরে সিলেটের সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমীন বিপ্লবের আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করা হয়।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২২:২৭

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ৩

ফেসবুকে স্ট্যাটাস নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ৩

গাজীপুরের কাপাসিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোরসহ তিনজন নিহত হয়েছেন।

রোববার, ১৩ মার্চ ২০২২, ১৩:১২

তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে ১০০০ কোটি টাকা
ভোজ্য তেল সংকট

তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে হাতিয়ে নেওয়া হয়েছে ১০০০ কোটি টাকা

বাংলাদেশে সয়াবিন তেলের বাড়তি দাম নিয়ে ১৫ দিনে আনুমানিক প্রায় ১০০০ কোটি টাকা হাতিয়ে নেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তথ্য দিয়েছে।

বৃহস্পতিবার, ১০ মার্চ ২০২২, ১৯:১১

ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু

কুমিল্লার বিজয়পুরে স্কুলে যাওয়ার পথে ট্রেনে কাটা পড়ে ৩ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে কাটা পড়ে তিনজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা রেলওয়ের প্রকৌশলী শওকত হোসেন।

 

বুধবার, ৯ মার্চ ২০২২, ২০:২৩

ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁওয়ে কাঠবোঝাই পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে নীরব রায় (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রোববার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নে রুহিয়া রোডের কাশিডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

রোববার, ৬ মার্চ ২০২২, ২২:৩৫

বান্দরবানে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবানে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বান্দরবানের রোয়াংছড়িতে চারজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (০৬ মার্চ) সকালে রুমা-রোয়াংছড়ি সীমান্ত এলাকায় মরদেহগুলো দেখতে পায় স্থানীয়রা।

রোববার, ৬ মার্চ ২০২২, ১৩:০৬

গাজীপুরে ১১টি গুদামে আগুন

গাজীপুরে ১১টি গুদামে আগুন

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানা এলাকায় ১১টি ঝুটের গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

রোববার, ৬ মার্চ ২০২২, ০৭:০১

মাদরাসা থেকে ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

মাদরাসা থেকে ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম চরণদ্বীপ ইউনিয়নের একটি হাফেজিয়া মাদরাসা থেকে ইফতেখার মালিকুল মাশফি (৭) নামের এক ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার, ৫ মার্চ ২০২২, ১৪:৪১

গাড়ি ঢুকতে না দেয়ায় কাধেঁ করে হাসপাতাল নিতে হলো খাসিয়া নারীকে
আদিবাসীদের জীবন সংগ্রাম

গাড়ি ঢুকতে না দেয়ায় কাধেঁ করে হাসপাতাল নিতে হলো খাসিয়া নারীকে

হঠাৎ করে বুকে ব্যথা ওঠে খাসিয়া পুঞ্জির রানী মারলিয়া (৬০) নামের এক নারীর। স্বজনেরা তাঁকে উপজেলা সদরের সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটি ব্যক্তিগত গাড়ির চালককে খবর দেন। কিন্তু পুঞ্জির পাশের চা-বাগানের ফটকে পৌঁছালে সেখানকার পাহারাদার গাড়িটি আটকে দেন। এরপর স্বজনেরা প্রতিবেশীদের সহযোগিতায় পুঞ্জি থেকে অসুস্থ ওই নারীকে কাঁধে করে ফটকের কাছে নিয়ে গিয়ে গাড়িতে তোলেন।

শনিবার, ৫ মার্চ ২০২২, ০৭:১১

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী

ঠাকুরগাঁওয়ে একই পরিবারের চার সন্তানই প্রতিবন্ধী

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর গ্রামের হত দরিদ্র বাইসাইকেল মেকার জব্বার আলীর পরপর চার সন্তানই প্রতিবন্ধী। বৃহস্পতিবার (৩ মার্চ) সরেজমিনে গিয়ে এমন চিত্র চোখে পড়ে।

শুক্রবার, ৪ মার্চ ২০২২, ১২:৫৭

‘শিক্ষার্থীদের ইউনিক আইডিই হবে তাদের এনআইডি নম্বর’

‘শিক্ষার্থীদের ইউনিক আইডিই হবে তাদের এনআইডি নম্বর’

রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা বলেছেন, বর্তমানে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যে ইউনিক আইডি রয়েছে এক সময় এটিই তাদের এনআইডি নম্বর হবে। ঠাকুরগাঁও জেলার কোনো স্কুলের একজন শিক্ষার্থী যদি চট্রগ্রাম গিয়ে ভর্তি হয়। এই নম্বরটি দিয়েই সেখানে তার পরিচিয় নিশ্চিত হবে। তাকে নতুন করে আর এনআইডি কার্ড করতে হবে না।  

বুধবার, ২ মার্চ ২০২২, ২৩:০২

ছয় ভাইকে চাপা দেওয়া সেই পিকআপ মালিক গ্রেফতার

ছয় ভাইকে চাপা দেওয়া সেই পিকআপ মালিক গ্রেফতার

কক্সবাজারের চকরিয়ার পিকআপ ভ্যানচাপায় ছয় ভাই নিহতের ঘটনায় দায়ের করা মামলায় পিকআপ মালিক মাহমুদুল করিমকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে পিবিআই কক্সবাজারের বিশেষ পুলিশ সুপার সারোয়ার আলম বিষয়টি নিশ্চিত করেছেন। 

মঙ্গলবার, ১ মার্চ ২০২২, ১৭:২৯

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা, আনন্দে ভাসছে ঠাকুরগাঁওবাসী

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা, আনন্দে ভাসছে ঠাকুরগাঁওবাসী

ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ২০১৮ সালের ২৯ মার্চ ঠাকুরগাঁও সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, এই জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। সেটি করা হবে। এ লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

সোমবার, ২৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৫

নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নোয়াখালীতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

নোয়াখালীর সোনাইমুড়ীতে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

রোববার, ২৭ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৫

সারাবাংলা বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়