শান্তির প্রস্তাব প্রত্যাখান করে যুদ্ধ চালিয়ে যাচ্ছে তালেবান
আফগানিস্তানের পানশির উপত্যকায় ভয়াবহ লড়াই চালাচ্ছে ন্যাশনাল রেজিসট্যান্স ফোর্স (এনআরএফ) ও তালেবান। তীব্র লড়াইয়ে দুই পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতির পর শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে এনআরএফ নেতা আহমেদ মাসুদ। তবে তার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তালেবান।
সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৩৭
তালেবানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ
আফগানিস্তানে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে রোববার ওই পুলিশ কর্মকর্তার পরিবার এই বিষয়টি জানিয়েছে।
রোববার, ৫ সেপ্টেম্বর ২০২১, ২২:২৩
কাবুলে কি করছেন আইএসআই প্রধান?
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান ফয়েজ হামিদ আফগানিস্তানের কাবুলে গেছেন। তালেবান শাসনামলে দেশটিতে যাওয়া প্রথম উচ্চ পর্যায়ের বিদেশি কর্মকর্তা তিনি।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ২১:২৫
নিউজিল্যান্ডে ডেল্টা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু
ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে নিউজিল্যান্ডে। শনিবার একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া নতুন করে আরও ২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের সকলেই অকল্যান্ডের।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪২
সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি কিছু স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় সিরীয় প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তৎপর হয়ে ওঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০৫
পানশিরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান
পুরো আফগানিস্তান এখন তালেবানদের নিয়ন্ত্রণে। এর মধ্যে সর্বশেষ বিবাদমান এলাকা পানশির উপত্যকাও রয়েছে। রাজধানী কাবুলে গুলিবর্ষণের মাধ্যমে উদযাপনও করা হয়েছে এ বিজয়— তিনটি তালেবান সূত্রের বরাত দিয়ে এ কথা জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।
শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৭
ভারতে ভিপিএন নিষিদ্ধের সুপারিশ
সাইবার অপরাধ প্রতিরোধে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) নিষিদ্ধ করার সুপারিশ করেছে ভারতের সংসদীয় স্থায়ী কমিটি।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩১
অধিকার হারানোর শঙ্কায় আফগান নারীদের বিক্ষোভ
আফগানিস্তানে তালেবান সরকারের অধীনে নারীদের অধিকার হারানোর শঙ্কা রয়েছে। নতুন সরকারের শীর্ষ পর্যায়ে নারী প্রতিনিধি রাখা হচ্ছে না যে, সেটির ইঙ্গিত আগেই দিয়েছেন গোষ্ঠীটির নেতারা। এছাড়া বিভিন্ন সেক্টরে নারীর উপস্থিতি থাকছে না বলেই আশঙ্কা করা হচ্ছে। এমতাবস্থায় নিজেদের অধিকারের দাবিতে বিক্ষোভে নেমেছেন আফগান নারীরা।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৬
পাঞ্জশিরে বিরোধীদের সঙ্গে তালেবানের তুমুল লড়াই
আফগানিস্তানের পাঞ্জশির উপত্যকায় তালেবানের সঙ্গে আহমেদ মাসুদ নেতৃত্বাধীন প্রতিরোধ যোদ্ধাদের তুমুল লড়াই চলছে। উভয়পক্ষের দাবি, গত কয়েক দিনের ওই লড়াইয়ে একে অপরের বহু যোদ্ধাকে হতাহত করেছে তারা।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ২২:০১
আফগানিস্তানের নতুন সরকারপ্রধান বারাদার
তালেবানের সহ-প্রতিষ্ঠাতা মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বেই গঠিত হচ্ছে আফগানিস্তানের নতুন সরকার। শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমার নামাজের পর যেকোনো মুহূর্তে এই ঘোষণা আসার কথা। তালেবানের একাধিক সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১৬:০২
পদত্যাগ করতে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রধানমন্ত্রী ইওশিহিদে সুগা তার ক্ষমতাসীন দলের সদস্যদের বলেছেন যে, তিনি পদত্যাগ করতে যাচ্ছেন। আগামী ৩০ সেপ্টেম্বর দেশটির ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রটিক পার্টির (এলডিপি) নেতা নির্বাচন করা হবে। তাতে অংশ নেবেন না বলে জানিয়ে দিয়েছেন দলটির বর্তমান প্রেসিডেন্ট সুগা।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১১:৩৬
জুমার নামাজের পরেই সরকার ঘোষণা করতে পারে তালেবান
গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। কিন্তু এখনও তারা সরকার গঠন করতে পারেনি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, আজ শুক্রবার (৩ সেপ্টেম্বর) জুমআর নামাজের পর সরকার ঘোষণা করতে পারে তালেবান।
শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১, ১১:২৯
দুই দিনের মধ্যে আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা
আফগানিস্তানে আগামী দুই দিনের মধ্যে নতুন সরকারের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন তালেবানের উপপ্রধান শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাই। কাতারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ে তিনি এক সাক্ষাৎকারে একথা জানান। খবর বিবিসির।
বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১, ২৩:২২
মার্কিন সেনা আফগানিস্তান ছাড়তেই তালেবানদের তুমুল উল্লাস
শেষ মার্কিন সামরিক বিমানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগের পরই উল্লাসে মেতেছে তালেবান যোদ্ধারা। তারা স্বয়ংক্রিয় রাইফেল থেকে আকাশের দিকে মুহুর্মুহু গুলি চালিয়ে, বাজি ফাটিয়ে বিজয় উদ্যাপন করছে।
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, ১২:৫০
দুই দশকের যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র
দুই দশকের যুদ্ধ শেষে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছেড়েছে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছর ধরে অবস্থানের অবসান হলো। ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কমান্ডার জেনারেল কেনেথ ম্যাকেঞ্জি জানিয়েছেন, মঙ্গলবার মধ্যরাতের পর যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে সঙ্গে করে সর্বশেষ সি-১৭ বিমান কাবুল ছেড়েছে।
মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১, ১১:১৬
লাদেনের সহযোগী ও আল কায়েদার শীর্ষনেতা আমিন আফগানিস্তানে
ওসামা বিন লাদেনের বিশ্বস্ত অনুচর আমিন উল হক ফিরলেন আফগানিস্তানে। আল-কায়েদার শীর্ষ নেতা আমিন উল হক একসময় লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তোরা বোরার যুদ্ধে যখন ব্রিটিশ আর আমেরিকার সেনাদের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছিলেন লাদেন, তখন এই আমিনই ছিলেন আল কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী। তারই নেতৃত্বে লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ২৩:৩৮
নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন করার পর কাবুল ছাড়তে হলো সেই সাংবাদিককে
এ মাসেই ইতিহাস গড়েছিলেন আফগানিস্তানের নারী সাংবাদিক বেহেস্তা আরঘান্দ। তালেবানের এক শীর্ষনেতার সাক্ষাৎকার নেন তিনি। সেই সাক্ষাৎকারে তালেবান শাসনে নারীদের অধিকার কতটা সুরক্ষিত থাকবে তা নিয়ে প্রশ্ন করেছিলেন তিনি।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ২২:৪৬
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, নিহত ২
পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তের ওপার থেকে তথা আফগান ভূখণ্ড থেকে ছোড়া গুলিতে কমপক্ষে দুজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর দেশ দুইটির সীমান্তে এমন ঘটনা ঘটল।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ২১:৫৫
আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক
আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য দেশ সোমবার (৩০ আগস্ট) জরুরি বৈঠকে বসছে।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ২১:০৪
নিউজিল্যান্ডে ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় এক নারীর মৃত্যু
নিউজিল্যান্ডে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনার টিকা নেওয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৩০ আগস্ট) নিউজিল্যান্ড কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১৫:৫২
জাপানে এবার মডার্নার টিকায় মিলল ক্ষুদ্র কালো পদার্থ
জাপানে মডার্নার করোনা প্রতিরোধী টিকায় ফের দূষণ শনাক্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি এই করোনা টিকার মধ্যে এবার পাওয়া গেছে ক্ষুদ্র ও কালো পদার্থ।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১৪:৫৯
কাবুলে মার্কিন ড্রোন হামলা, ৬ জন শিশুসহ নিহত ৯
আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন সামরিক বাহিনীর ড্রোন হামলায় ৯ জন নিহত হয়েছেন। নিহত ওই ৯ জন একই পরিবারের সদস্য ও তাদের মধ্যে ৬ জনই শিশু।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১৪:২৩
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্টের বৈঠক
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ। গত জুনে নাফতালি বেনেট ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১৩:৫৪
কাবুল বিমানবন্দরে ফের রকেট হামলা
আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে সোমবার কমপক্ষে ৫টি রকেট হামলা হয়েছে বলে রয়টার্স, সিএনএন সহ একাধিক আন্তর্জাতিক সংবামাধ্যমে নিশ্চিত করা হয়েছে।
সোমবার, ৩০ আগস্ট ২০২১, ১২:৪৪
আফগানিস্তানে ছেলে-মেয়েদের একসঙ্গে পাঠদান নিষিদ্ধ
আফগানিস্তানে ছেলে-মেয়েদের একসঙ্গে পাঠদানে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান। রোববার তালেবানের ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এমন ঘোষণা দিয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজের এক সাংবাদিক এমনটাই জানিয়েছেন।
রোববার, ২৯ আগস্ট ২০২১, ২২:৩৫
কাবুল বিমানবন্দরে আবারও ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের শঙ্কা
কাবুল বিমানবন্দরের নিকট রবিবার ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা বাতাসে কালো ধোঁয়া উড়তে দেখেছেন। টেলিভিশন ফুটেজেও বিষয়টি প্রকাশ পেয়েছে।
রোববার, ২৯ আগস্ট ২০২১, ২১:০৭
আবারও হামলার আশঙ্কা, কাবুল বিমানবন্দরে সতর্কতা জারি
তিন দিনের মাথায় আফগানিস্তানের রাজধানী কাবুল বিমানবন্দরে আরেকটি বড় ধরনের আত্মঘাতী হামলার আশঙ্কা করছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কাবুল বিমানবন্দরে আরেকটি হামলার জোরালো সম্ভাবনা রয়েছে।
রোববার, ২৯ আগস্ট ২০২১, ১১:৩৩
বিশ্বে প্রথমবারের মতো হরিণের করোনা শনাক্ত
বিশ্বে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একটি হরিণের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। শুক্রবার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্র সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে বিশ্বের অনেক দেশে বিভিন্ন প্রাণীর করোনা শনাক্ত হয়েছে।
শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৬:৫৪
জাপানে মডার্নার ‘দূষিত ডোজ’ নেওয়ার পর ২ জনের মৃত্যু
দূষণ শনাক্ত হওয়ায় মডার্নার বিপুল সংখ্যক টিকা স্থগিত করে জাপান। কিন্তু এর আগেই দূষিত ডোজ নেওয়ায় জাপানে অন্তত দু’জনের মৃত্যু হয়েছে।
শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৫:৫১
আফগানিস্তানের নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান
আফগানিস্তানের নারী স্বাস্থ্যকর্মীদের কাজে ফেরার আহ্বান জানানো হয়েছে। শনিবার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, আফগান নারী স্বাস্থ্যকর্মীরা ফের কাজে ফিরতে পারেন।
শনিবার, ২৮ আগস্ট ২০২১, ১৪:৪৫
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- গাজায় অ্যাম্বুলেন্সে হা*মলা, নি হ ত ৯ হাজার ছাড়িয়েছে
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য হিও গ্রাঞ্জে দো সুলে বনায় ৫৬ জন নি হ ত


















































