আপডেট: ০৭:২৮, ৪ সেপ্টেম্বর ২০১৯
ফেঞ্চুগঞ্জে আবারও যাত্রীবাহী বগি লাইনচ্যুত
ফেঞ্চুগঞ্জ: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। ফলে সারাদেশের সাথে সাময়িক বন্ধ রয়েছে সিলেটের রেল যোগাযোগ।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা ৪০ মিনিটে মাইজগাও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হয়।
জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি উল্লেখিত স্থানে পৌঁছালে পিছনের দিকের একটি তেলের বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি। এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, ট্রেন লানচ্যুতের খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। উদ্ধার কাজ শেষ হতে ঘন্টাখানেক সময় লাগতে পারে।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























