আপডেট: ১৫:০১, ৮ সেপ্টেম্বর ২০১৯
এরশাদের আসনে জাতীয় পার্টির প্রার্থী সাদ
আইনিউজ ডেস্ক: বাবা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের আসন রংপুর-৩ এ জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ছেলে রাহগীর আল মাহি সাদ এরশাদ। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা রোববার এ ঘোষণা দেন। গত ১৪ জুলাই বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদ মারা যান।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, এরশাদের মৃত্যুতে শূন্য এ আসনে ভোট হবে আগামী ৫ অক্টোবর। এ আসনে ইতিমধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন ২০–দলীয় জোট প্রার্থীর নাম ঘোষণা করেছে। আওয়ামী লীগ শনিবার এ আসনে রেজাউল করিমকে মনোনয়ন দেয়। রেজাউল করিম রংপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
রংপুর-৩ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছে বিএনপি। তবে এ আসনে নিজ দলের কোনো প্রার্থীকে মনোনয়ন দিচ্ছে না দলটি। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক পিপলস পার্টির রিটা রহমানকে সমর্থন দিচ্ছে তারা। রিটা রহমান বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ নিয়ে লড়বেন। রোববার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।
জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিতি রংপুর– ৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন, তা নিয়ে দলটির মধ্যে আলোচনা চলছিল। এরশাদপুত্র রাহগীর আল মাহি সাদ এরশাদসহ এ আসনে পাঁচজন দলীয় মনোয়ন চান। বাকি মনোনয়নপ্রত্যাশীরা ছিলেন এরশাদের ভাগনি (মেরিনা রহমানের মেয়ে) মেহেজেবুন নেছা টুম্পা, রংপুর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ফখর-উজ-জামান ও রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আবদুর রাজ্জাক।
তবে শেষতক শনিবার রাতে রওশন ও কাদেরপন্থী নেতারা একত্র হয়ে একটা সুরাহা করেন। সেই সমাধান সূত্র হলো, জি এম কাদের দলের চেয়ারম্যান থাকবেন আর রওশন এরশাদ হবেন বিরোধীদলীয় নেতা। জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ ঘোষণা দেন। এরপরই তিনি রংপুর-–৩ আসনে দলের প্রার্থীর নাম ঘোষণা করেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























