আপডেট: ১০:৪০, ১২ সেপ্টেম্বর ২০১৯
নায়িকা সিমলাকে টানা ৫ ঘণ্টা জেরা, বেরিয়ে আসছে অজানা তথ্য
শাহ আমানত বিমানবন্দরে দুবাইগামী বিমানের ‘ময়ুরপঙ্খী’ ফ্লাইট ছিনতাই চেষ্টার ঘটনায় নিহত পলাশ আহমেদের স্ত্রী চিত্রনায়িকা শামসুন নাহার সিমলাকে দীর্ঘ জেরা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদে বের হয়ে এসেছে অনেক অজানা তথ্য।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক রাজেশ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত একটানা চলে এ জিজ্ঞাসাবাদ। জিজ্ঞাসাবাদে অনেক অজানা প্রশ্নের উত্তর মিলেছে।
জিজ্ঞাসাবাদের তথ্যমতে রাজেশ বড়ুয়া বলেন, ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পরিচালক রশিদ পলাশের জন্মদিনে সিমলার সঙ্গে পরিচয় হয় পলাশের। সেই সূত্রে পরিচয়ের ছয় মাস পর ২০১৮ সালের ৩ মার্চ বিয়ে করেন সিমলা ও পলাশ।
তিনি বলেন, বিয়ের পর মাত্র ৯ মাস টিকে ছিল তাদের সংসার। পরে তালাকের সিদ্ধান্ত নেন তারা। ওই বছরের (২০১৮) নভেম্বরে তাদের ডিভোর্স হয়। কারণ হিসেবে সিমলা জানান, দাম্পত্য জীবনে সুখী হতে না পারা এবং তাকে পলাশের মানসিক নির্যাতনের ঘটনাও ঘটেছিল।
‘জিজ্ঞাসাবাদে অনেক তথ্যই হাতে এসছে। এমন আরো অনেক বিষয় আমরা জেনেছি, যা এখনই গণমাধ্যমকে জানানো যাচ্ছে না। তদন্তের স্বার্থে আমাদের তা গোপন রাখতেই হচ্ছে’ বলে জানান রাজেশ বড়ুয়া।
গত ২৪ ফেব্রুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫টা ১৩ মিনিটে ছেড়ে আসা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিমান বিজি-১৪৭ উড্ডয়নের ১৫ মিনিট পর পলাশ আহমেদ নামে এক যুবক বিমানটি ছিনতাইয়ের চেষ্টা করেন। ৫টা ৪১ মিনিটে বিমানটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানের ইমার্জেন্সি ডোর দিয়ে যাত্রী ও কেবিন ক্রুদের দ্রুত বের করে আনা হয়। পরে যৌথ বাহিনীর প্যারা কমান্ডো টিমের অভিযানে মারা যান পলাশ আহমেদ।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























