ঢাকা, শনিবার ২২ আগস্ট ২০২৬,   ভাদ্র ৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২১ মে ২০২১
আপডেট: ১৬:০৩, ২১ মে ২০২১

সাবেক এমপি আউয়াল ৪ দিনের রিমান্ডে

রাজধানীর পল্লবীতে প্রকাশ্যে সন্তানের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে খুন করার ঘটনায় দায়ের হত্যা মামলায় গ্রেফতার লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২১ মে) ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালত এ আদেশ দেন।

এর আগে সাবেক এমপি আউয়ালকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ।  মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক সৈয়দ ইফতেখার হোসেন।

বৃহস্পতিবার ভৈরব এলাকা থেকে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও হত্যা মামলার এক নম্বর আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালকে গ্রেফতার করে র‍্যাব।

এদিকে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা মামলার ৫ নং আসামি মো. মানিক র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ মে) রাতে পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

উল্লেখ্য, গত ১৬ মে জমির বিরোধের মীমাংসার কথা বলে সাহিনুদ্দিনকে পল্লবী থানার ডি-ব্লকের একটি গ্যারেজের ভেতর নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। প্রকাশ্য দিবালোকে এ হত্যাকাণ্ডের ঘটনায় ভুক্তভোগীর মা আকলিমা বেগমের অভিযোগের প্রেক্ষিতে গত ১৭ মে পল্লবী থানায় হত্যা মামলা হয়।

মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক এমপি ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল। অন্য আসামিরা হলেন- ছাত্রলীগের সাবেক নেতা সুমন, মো. আবু তাহের, মুরাদ, মানিক, মনির, শফিক, টিটু, কামরুল, কিবরিয়া, দিপু, আবদুর রাজ্জাক, মরন আলী, লিটন, আবুল, বাইট্যা বাবু, বড় শফিক, কালু ওরফে কালা বাবু, নাটা সুমন ও ইয়াবা বাবু। আসামিরা সবাই পল্লবী থানা এলাকার বাসিন্দা।

আইনিউজ/এসডিপি

সংশ্লিষ্ট খবর

যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় সাবেক এমপি আউয়াল গ্রেফতার

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যা: আসামি মানিক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সাবেক এমপি আউয়ালের অফিসে হয় সাহিনুদ্দিনকে হত্যার পরিকল্পনা

সাবেক এমপি আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়