ঢাকা, রোববার   ১৪ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৪, ২২ অক্টোবর ২০২৪

নতুন করে ৫ দফা ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

সংবিধান সংশোধন, রাষ্ট্রপতির পদত্যাগ, ছাত্রলীগ নিষিদ্ধ,  বিগত তিনটি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণাসহ নতুন করে মোট ৫ দফা নতুন দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সোয়া পাঁচটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এই কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। 

হাসনাত বলেন, সেদিন শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবি এই শহীদ মিনার থেকে দেওয়া হয়েছিল। আজও এই শহীদ মিনার থেকেই ছাত্রলীগ, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ করানো এবং সংবিধান বাতিলসহ বিভিন্ন বিষয়ে ৫ দফা ঘোষণা দিতে যাচ্ছি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়