আই নিউজ ডেস্ক
আ. লীগ কর্মসূচি পালনের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি- সংগৃহীত
ফ্যাসিস্ট আওয়ামী লীগ কোনো প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।
ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বর্তমানে আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট দল। এই ফ্যাসিস্ট দলকে বাংলাদেশে কোনো ধরনের প্রতিবাদ সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। যারা গণহত্যাকারী এবং স্বৈরাচারী শেখ হাসিনার নির্দেশে সমাবেশ, মিছিল বা সভা আয়োজন করতে চাইবে, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো শক্তি দিয়ে ব্যবস্থা নেবে।
অন্তর্বর্তী সরকার দেশে কোনো ধরনের সহিংসতা বা আইনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা সহ্য করবে না বলেও হুঁশিয়ার করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
উল্লেখ্য, ১০ নভেম্বর শহিদ নূর হোসেনের স্মরণে ও গণতন্ত্র অধিকার প্রতিষ্ঠার দাবিতে রোববার বিকেল ৩টায় রাজধানী ঢাকার জিরো পয়েন্টে আসার ডাক দিয়েছে আওয়ামী লীগ। শনিবার ক্ষমতাচ্যুত দলটির অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত দুটি পোস্ট দেওয়া হয়েছে।
আই নিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























