আই নিউজ ডেস্ক
না ফেরার দেশে শরিফ ওসমান হাদি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আর নেই। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসা নিচ্ছিলেন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজেও তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
গত শুক্রবার গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দেয়। জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার সময় শুক্রবার দুপুরে দুর্বৃত্তের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি।
গুলিটি মাথা ভেদ করে যাওয়ায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
তিন দিন পর, সোমবার দুপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে কয়েক দিন ধরে চিকিৎসা চললেও তার শারীরিক অবস্থার কোনো উল্লেখযোগ্য উন্নতি হয়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, শরিফ ওসমান হাদি আওয়ামী লীগ ও ভারতবিরোধী বক্তব্যের কারণে সাম্প্রতিক সময়ে ব্যাপক আলোচনায় ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোক ও নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আই নিউজ/আরএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























