Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০৪ মার্চ ২০২৬,   ফাল্গুন ১৯ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৬

আজ থেকে শুরু ভাষার মাস

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে নতুন করে ধ্বনিত হয় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ মহান রাষ্ট্রভাষা আন্দোলনের গৌরবময় স্মৃতিতে ভাসা এই মাসের দিন গণনা শুরু হলো আজ।

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে যারা জীবন উৎসর্গ করেছিলেন, তাদের স্মরণেই ফেব্রুয়ারি বাঙালির কাছে ভাষার মাস। এই মাস শুধু শোকের নয়; এটি আত্মপরিচয়, গৌরব ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার সময়। পুরো ফেব্রুয়ারি জুড়েই ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানায় জাতি।

১৯৯৯ সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে ভাষা আন্দোলনের চেতনা বিশ্বপরিসরে স্বীকৃতি লাভ করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে।

ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই সারাদেশে শুরু হয়েছে নানা কর্মসূচি। কেন্দ্রীয় শহিদ মিনারসহ বিভিন্ন শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হচ্ছে। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গ্রহণ করেছে বিভিন্ন উদ্যোগ।

প্রতি বছর ফেব্রুয়ারি এলেই বাঙালির হৃদয়ে জেগে ওঠে ভাষা শহিদদের স্মৃতি। ভাষার জন্য জীবন উৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুরো মাসজুড়েই শ্রদ্ধা ও ভালোবাসায় মুখর থাকে জাতি। ফেব্রুয়ারি তাই বাঙালির কাছে কেবল একটি মাস নয় এটি আত্মমর্যাদা, অধিকার ও জাতিসত্তার চিরন্তন প্রতীক।

ইএন/এসএইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়