আই নিউজ ডেস্ক
নরেন্দ্র মোদির প্রতিনিধি হয়ে ঢাকায় আসছেন ওম বিড়লা
লোকসভার স্পিকার ওম বিড়লা। ছবি: সংগৃহীত
বাংলাদেশের নতুন সরকার গঠন ও শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। বিএনপির আমন্ত্রণে অবশেষে সাড়া দিয়েছে ভারত। তবে আমন্ত্রিতদের তালিকায় শীর্ষে থাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্ধারিত কর্মসূচির কারণে অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না। তাঁর প্রতিনিধি হিসেবে ঢাকায় আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি।
আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নেবেন বিএনপি চেয়ারপারসন ও নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শপথ নেবেন নির্বাচিত সংসদ সদস্যরাও। দেশের এ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে ভারত-সহ ১৩টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এর আগে জানা গিয়েছিল, শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ভারতের প্রধানমন্ত্রী। ভারতীয় একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, ওই দিন ভারতে সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে পূর্বনির্ধারিত দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে মোদির। মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য সেই বৈঠকের কারণে তাঁর পক্ষে ঢাকা সফর সম্ভব হচ্ছে না।
প্রথম দিকে জল্পনা ছিল, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর কিংবা উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণণ প্রতিনিধি হিসেবে ঢাকায় আসতে পারেন। তবে শেষ পর্যন্ত নয়াদিল্লি লোকসভার স্পিকার ওম বিড়লা এবং পররাষ্ট্রসচিব বিক্রম মিসরির নাম চূড়ান্ত করেছে।
কূটনৈতিক মহলের মতে, ভারতের পক্ষ থেকে উচ্চপর্যায়ের প্রতিনিধি পাঠানো দুই দেশের সম্পর্কের ধারাবাহিকতা ও গুরুত্বকেই তুলে ধরে। বাংলাদেশের নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ইএন/এসএইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























