আই নিউজ ডেস্ক
ভারতের বন্দর ব্যবহারে বাণিজ্য সম্প্রসারণের ইঙ্গিত
বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্পর্ক এগিয়ে নিতে ভারতের আগ্রহের কথা জানিয়েছেন প্রণয় ভার্মা। ফাইল ছবি
বাংলাদেশ ও ভারতের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের নানা দিক নিয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা।
রোববার (৮ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ভারতের হাইকমিশনার।
প্রণয় ভার্মা জানান, ভারতের ঋণ সহায়তায় বাংলাদেশে চলমান বড় বড় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে কিছু চ্যালেঞ্জ থাকলেও প্রকল্পগুলো যাতে স্বাভাবিকভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে উভয় দেশ কাজ করছে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমুদ্রপথ, স্থলপথ ও আকাশপথে যোগাযোগ উন্নত হলে বাণিজ্য কার্যক্রম আরও সহজ ও গতিশীল হবে। বিশেষ করে বাংলাদেশ থেকে ভারতে রফতানি কীভাবে বাড়ানো যায়, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে।
ভারতের বন্দর ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ বিষয়ে দুই দেশের মধ্যে আরও বিস্তারিত আলোচনা হবে। ভৌগোলিক নৈকট্যকে কাজে লাগিয়ে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করাই উভয় দেশের লক্ষ্য।
প্রণয় ভার্মা আরও বলেন, নতুন ধারণা, প্রযুক্তি এবং জনবান্ধব সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ-ভারত অংশীদারিত্বকে আরও এগিয়ে নেওয়ার ব্যাপারে দুই দেশ কাজ করছে।
বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ থেকে ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।
ইএন/এসএইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























