ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৬, ৮ অক্টোবর ২০২০

পদ্মাসেতু শেখ হাসিনার সাহস ও সরকারের সক্ষমতার প্রতীক: সেতুমন্ত্রী

ফাইল ছবি

ফাইল ছবি

নির্মিতব্য পদ্মাসেতুকে শেখ হাসিনার সাহস ও বর্তমান সরকারের সক্ষমতার প্রতীক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

তিনি বলেন, পদ্মসেতু প্রকল্পের কাজ দ্রুতগতিতেই এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু প্রকল্পের কাজের ৮৮ দশমিক ৫০ শতাংশ সার্বিক অগ্রগতি হয়েছে। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান স্থাপন শেষ করেছি। বাকি ১০টি ‍জুলাইয়ের মধ্যে টার্গেট ছিল। কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে এই স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্যান্য কাজ থেমে নেই। স্রোতটা একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু করবো।

আজ (বৃহস্পতিবার) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর আগে সেখানে উপস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম তুলে ধরে এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মা নদী হচ্ছে ‘মোস্ট আনপ্রেডিকটেবল নদী পদ্মা’। এই পদ্মার অনিশ্চয়তার জন্য মাঝে মাঝে তীব্র স্রোত। ৪১টি স্প্যানের মধ্যে ৩১টি স্প্যান স্থাপনের কাজ শেষ করেছি। আর ১০টি আমাদের জুলাইয়ে টার্গেট ছিল, কিন্তু পদ্মা নদীর তীব্র স্রোতের কারণে এই স্প্যান স্থাপনের কাজ একটু বিলম্বিত হলেও অন্যান্য কাজ থেমে নেই। স্রোতটা একটু শান্ত হলেই বাকি স্প্যান বসানোর কাজ শুরু করবো।

তিনি বলেন, আর একটি স্বপ্নের প্রকল্প। তরুণ প্রজন্মের ড্রিম প্রজেক্ট ঢাকা মেট্রোরেল এমআরটি লাইন-৬ এই প্রকল্পটির কাজও করোনাকালে নানান বাধাবিপত্তি সত্ত্বেও ৫০ ভাগ অগ্রগতি হয়েছে। এছাড়া মেট্রোলাইন-১ এবং মেট্রোলাইন-৫ এর নির্মাণ কাজের প্রস্তুতিও এগিয়ে চলছে। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোলাইন নির্মাণ করবো। সারা ঢাকা শহরকে যানজটনমুক্ত করার পথে এটা হবে সূদুরপ্রসারী পদক্ষেপ।

মন্ত্রী বলেন, পদ্মাসেতু শেখ হাসিনা এবং শেখ হাসিনা সরকারের সাহস এবং সক্ষমতার প্রতীক। তেমনি ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়ক ইঞ্জিনিয়ারদের সফলতার প্রতীক। হাওরের মাঝখানে এরকম সড়ক নির্মাণ এটি হাওরের বিস্ময় বলে পরিচিত হচ্ছে।

তিনি বলেন, আমরা বিভিন্ন জায়গায় ৩৩টি সেতুর নির্মাণ কাজ শেষ করেছি। আপনার (প্রধানমন্ত্রী) সুবিধামতো সময় পেলে সেগুলো উদ্বোধন করা হবে। আমাদের সবগুলো কাজই আশ্চর্যভাবে দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে। করোনাকালে প্রথম প্রথম বিদেশি জনবল অনেকেই ছুটিতে যাওয়ায় সমস্যা ছিল, এখন তারা ফিরে এসেছে। এখন আগের মতোই কাজ চলছে।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়