নিজস্ব প্রতিবেদক
জনগণকে অধিকার ফিরিয়ে দিন: মান্না
ফাইল ছবি
নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান বলেছেন, পুরো দেশে বিক্ষোভ চলছে। মানুষ একটু স্বস্তি চাচ্ছে। সব অপরাজকতা বন্ধ করুন। জনগণকে অধিকার ফিরিয়ে দিন।
আজ (বৃহস্পতিবার) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
সরকারি দলের দুর্বৃত্তদের হাতে সিলেটের এমসি কলেজ চত্বরে নববধূ ধর্ষণ ও নোয়াখালী বেগমগঞ্জে নারীকে ধর্ষণ ও বিবস্ত্র করে নির্যাতনসহ দেশব্যাপী অব্যাহত নারী ও শিশুর ওপর ঘৃণ্য সহিংসতার প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে মাহমুদুর রহমান মান্না বলেন, মামলা-হামলা করে বিএনপিকে নিশ্চিহ্ন করে দিবে ভেবেছিল। কিন্তু গতকালের সমাবেশ ও আজকের সমাবেশ প্রমাণ করে বিএনপির মতো দলকে নিশ্চিহ্ন করা যাবে না।
‘অন্যায়ের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করে, রুখে দাঁড়ায়, ফলে একদিন অত্যাচারীর পতন ঘটে। অন্যায়ের বিরুদ্ধে করা আন্দোলনকে থামতে দেয়া যাবে না। কেননা এই সরকারের অধীনে মানুষের জানমাল ও ইজ্জত কোনো কিছুই নিরাপদ নয়। জানমাল ও ইজ্জত রক্ষার্থে আন্দোলন চালিয়ে যেতে হবে।’
ঐক্যফ্রন্টের এ নেতা বলেন, যখন অন্যায়ের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ মাঠে নেমেছে, তখন আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ রাস্তায় নেমেছে। অন্যায়ের বিচার চাচ্ছে। চোর, ডাকাত ও প্রতারক কিভাবে বিচার চায়- প্রশ্ন রাখলেন তিনি।
নারী ও শিশু অধিকার ফোরাম সদস্য সচিব নীপূন রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান।
এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিব উন নবী খান সোহেল প্রমুখ।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























