নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩৩, ৮ অক্টোবর ২০২০
‘করোনায় ট্রাম্প ও এ দেশের মানুষ একই চিকিৎসা পেয়েছেন’
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার যে চিকিৎসা পেয়েছেন এ দেশের মানুষও সেই চিকিৎসা পেয়েছেন। ট্রাম্পকে করোনার চিকিৎসায় রেমডেসিভির দেওয়া হয়েছে। এ দেশের মানুষও করোনা চিকিৎসায় রেমডেসিভির পেয়েছে।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর একটি হোটেলে ‘স্বাস্থ্যমন্ত্রী পুরস্কার ২০১৯’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
এ সময় তিনি করোনার ভ্যাকসিন বিষয়ে জানান, করোনার টিকা পাওয়ার জন্য টাকার অভাব নেই। যে টিকা আগে আসবে, যে টিকা সহজলভ্য তা বাংলাদেশ সংগ্রহ করবে। বিশ্বব্যাংক দাতা সংস্থার টিকার ব্যাপারে সহায়তা করতে আশ্বাস দিয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে সারা দেশের উপজেলা, জেলা, মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত ৫০টি হাসপাতালকে সেরা প্রতিষ্ঠানের স্বীকৃতি ও স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর বক্তব্য দেন।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























