নিজস্ব প্রতিবেদক
সিঙ্গাপুর থেকে ইউরিয়া কিনবে সরকার
ফাইল ছবি
সিঙ্গাপুর থেকে দুই লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম ও মোংলা বন্দরের মাধ্যমে কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের বাইরে থাকায় কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল সভায় এ সংক্রান্ত দুটি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ্ মোস্তফা কামাল ভার্চুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, সিঙ্গাপুরের সিএনএএমপিজিসি সিঙ্গাপুর পিটিই লিমিটেড কোম্পানি থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে এক লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৩ কোটি ৮৫ লাখ ৪৭ হাজার টাকা।
এছাড়াও শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অধীনে এক লাখ মেট্রিক টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া সার মোংলা বন্দরের মাধ্যমে আমদানির অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ২৬৫ কোটি ১৮ লাখ ৮৪ হাজার ১৫০ টাকা।
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























