ঢাকা, মঙ্গলবার ০১ সেপ্টেম্বর ২০২৬,   ভাদ্র ১৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৬, ৮ অক্টোবর ২০২০

নতুন অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন

ফাইল ছবি

ফাইল ছবি

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল পদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

তি‌নি বলেন, রাষ্ট্রপতি আজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন-কে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।

গত ২৭ সেপ্টেম্বর সাবেক অ‌্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে এ পদে শূন্যতা সৃষ্টি হয়। পরবর্তী অ্যাটর্নি জেনারেল কে হচ্ছেন তা নিয়ে তৈরি হয় গুঞ্জন। এ এম আমিন উদ্দিনের নিয়োগের মাধ্যমে সে গুঞ্জনের সমাপ্তি হলো।

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়